মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬৫ অগ্রহায়ণ ১৪৩৩ · ৮ জমাদিউস সানি ১৪৪৮
প্রথম পাতা

কোভিড-১৯: শেরপুরে ৬ চিকিৎসকসহ আক্রান্ত ১৮ জন স্বাস্থ্যকর্মী

অংকন বনিকপ্রকাশ: ৮ মে ২০২০, ৪:০২ · ১ মিনিটে পড়ুন
কোভিড-১৯: শেরপুরে ৬ চিকিৎসকসহ আক্রান্ত ১৮ জন স্বাস্থ্যকর্মী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ,
শুক্রবার, ৮ মে, ২০২০

দেশে চলমান করোনা মহামারীতে দিনদিন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। দেশে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে দুইদিন আগে। তবে সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে পুরো দেশে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের ক্রমাগত আক্রান্তের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

গত ২৪ ঘণ্টায় শেরপুরে আরো একজন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলাটিতে ৬ জন চিকিৎসকসহ মোট ১৮ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হলেন। আর এখন পর্যন্ত শেরপুর জেলায় গত এক মাসে মোট আক্রান্ত ৩২ জন।

শেরপুর জেলার সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ এসব তথ্য নিশ্চিত করেন।

সিভিল সার্জন আনওয়ারুর রউফ বলেন,

“আজ (৭ মে) রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে ঐ চিকিৎসকের করোনা পজিটিভ বলে নিশ্চিত করা হয়। তাঁকে শেরপুর শহরে বাড়িতে হোম আইসোলেশনে রাখা হয়েছে।”

সিভিল সার্জন মহোদয় আরো বলেন,

“বর্তমানে শেরপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ৩২। এর মধ্যে ২৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। আক্রান্তদের মধ্যে চিকিৎসকসহ ১৮ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন।”

নিজস্ব প্রতিবেদক/ অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।