বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে টুয়েন্টি ফাইভ

২ মে ২০২০, শনিবার
ডা. শুভদীপ চন্দ

পাশের ফ্ল্যাটের সে পিচ্চিটা চলে গেছে। আজ একবারও শুনলাম না ‘রা-জে-শ্ব-রী.. ওই ও রা-জে-শ্ব-রী…’! গতকাল, পরশুও শুনি নি। ওর নাম জানি না। রাজেশ্বরী এখন একা একা পুতুল খেলে। নিশ্চয়ই- তার পুতুলের সাথে বিয়ে হওয়া পুতুলও দুঃখী দুঃখী মুখ করে বসে থাকে।

কোভিড উনিশ এরকম অসংখ্য ছোটখাটো মনখারাপ গল্পের সমষ্টি। কতজন আটকে আছে, যেতে পারছে না বাসায়। ঘর তো সেটাই যেখানে মানুষ কাজ শেষে ফিরে। পরিবার থেকে দূরে কোনো মেসবাড়ি কখনো ঘর হতে পারে না। ছাদটা দেয়, সে তো ট্রেনের প্লাটফর্মও দেয়। এদেশে কেন জানি সব উল্টো করে হয়। যারা ক্লাসে আসে নি, ‘কেন আসে নি’- সে জবাব স্যাররা আজীবন তাদের কাছেই চেয়েছেন যারা এসেছে। সোশ্যাল ডিস্টেন্সিং এর মুখে থুথু মেরে সেদিন যারা ট্রেনে-বাসে-লঞ্চে করে বাড়ি ফিরলো- দেখা গেল তারাই গেইনার। যারা সততা নিয়ে গেল না, তারাই কষ্টে থাকলো। আমার বাসায় যাওয়া হয় না বহুদিন। তবুও আমি ভাগ্যবান। লকডাউন শুরুর আগে মা বাবাকে ডাক্তার দেখিয়েছিলাম। নয়তো ‘দেখাতে পারছি না’, ‘হাসপাতালে নিয়ে যাওয়া ঠিক হবে কিনা’, ‘ভেতরের ঘুনে পোকা সব শেষ করে দিচ্ছে কিনা’- এসব ভাবতে ভাবতেই অর্ধেক হয়ে যেতাম।

আজ পুরোটা দিন কাটলো ঘুমিয়ে। ওই যে বলে না- যত বড় প্রতি বিপ্লবীই হোক, বঙ্গ মুলুকে বৃষ্টি শেষে বাতাসে ঘুমুবে! এ ক’দিন খুব ভাল বৃষ্টি হচ্ছে। এক বৃষ্টি থেকে আরেক বৃষ্টি পর্যন্ত আকাশ মুখ কালো করে রাখছে। আজ মে দিবস। আশেপাশের বিল্ডিংয়ের কাজ চললো রাত পর্যন্ত। রাস্তায় রিকশা ভ্যানও অন্যদিনের মতো চললো। যেসব দোকান খোলা থাকে খোলা থাকলো। যেকোনো দিবসের তাৎপর্য তার আগের রাতের উপর নির্ভরশীল। আগের রাতে পেটে কিছু না পড়লে পরের দিন ‘দিবস’ নিয়ে ভাবার ফুসরত হয় না। এবারের মে দিবস লাল রঙ ও প্রতিশ্রুতির সবচেয়ে কম অপচয় হয়েছে।

পারিবারিক অশান্তি বাড়ছেই। এক পালকের ওজন কেউ কেউ টানতে পারছে না। সে কৃষকের গাধার মতন। এক কৃষক দূরে যাবেন। তার সব মালপত্র তার একমাত্র গাধার পিঠে উঠিয়ে দিলেন। এতো ওজন গাধা আর দাঁড়াতে পারে না। তারপরও খুড়িয়ে খুড়িয়ে হাঁটা শুরু করলো। কিছুদূর যেয়ে কৃষকের মনে পড়লো- নীল রঙের পাখির এক সুন্দর পালক বাকি পড়ে আছে। দৌড়ে গিয়ে ঘর থেকে পালক নিয়ে এলেন। গাধার পিঠে তুললেন। গাধা মুখ থুবড়ে পড়ে মরে গেল। কৃষক দুঃখ নিয়ে ভাবলেন- ‘ঈশ! আমরা গাধাটা এক পালকের ভার বইতে পারলো না!’

তিনি শুধু পালকটিই দেখলেন। তার আগে কত ওজন চড়িয়েছেন তা দেখলেন না! সামান্য কথায় অশান্তি লেগে যাচ্ছে। অথচ তার আগের কথা, তার তার আগের কথা কেউ মনে করছে না। এক ছাদের নিচে দু’জন মানুষ আজীবন থাকাই জীবনের অনেক বড় স্যাক্রিফাইস। মানুষ সবসময় দূর থেকেই সুন্দর।

প্রতিদিন এক শিডিউল। বাইরে থেকে এসে কাপড় ধোয়া। ইস্ত্রি করা শার্ট প্যান্ট গায়ে ওঠে না বহুদিন। আজ দেখলাম ইস্ত্রির দোকান খোলা। কথা বললাম। দোকানি বললো- ‘পাগলা কুত্তার কামড় খেয়ে মরার চেয়ে নিজের হিস্যার করোনাতে মরা ভাল’। কে তাত্ত্বিক না এদেশে? দু-একজন লিখে, ভাবে সবাই।

এত সুন্দর নদী, নামটি এমন খটমট কেন। কখনো মনু, কখনো ঘাঘট, কখনো মাতামুহুরি, কখনো যমুনা। নদী ধরে ধরে জীবন। অবলুপ্ত ব্রিজের এক দিকের পিলার অর্ধভগ্ন অবস্থায় পড়ে থাকে। কালের সাক্ষী হয়ে এ পাশের চালু ব্রিজটাকে ভেংচি কাটে। ধানক্ষেত, কচুরিপানা, বেগুনি বেগুনি পানা ফুল। দূরের ডিঙ্গি নৌকা যাত্রীভর্তি। নদীর নাম ‘পুংলী’।

আজ সকালে বেড়িয়েছিলাম শহর দেখতে। শহরের গলি গুলোর এমনিই ভগ্নদশা, যত্রতত্র রিকশা না দাঁড়ানোতে ঘা প্যাঁচড়া আরো প্রকট হয়েছে। বৃষ্টির কারনে পানি জমে আছে স্থানে স্থানে। তবে স্বীকার করি কর্তৃপক্ষ শহরকে অনেক পরিচ্ছন্ন রেখেছে। লোক নিতান্ত কম বের হয় নি। সবাই আসামি তাই পুলিশ ফেরার।

এবার আমগাছ গুলো যথেষ্ট ফলবতী। লম্বা লম্বা ডাটা দিয়ে ছোট ছোট আম ঝুলে আছে। প্রতি সকালেই এক পাঁজি কাঠঠোকরা আমার জানালার কাঁচকে কাঠ ভেবে ঠুকরোতে শুরু করে। দেরী করে উঠবো সে যো নেই। মোবাইলের এলার্ম নিজের হাতে পাখির এলার্ম ঈশ্বরের হাতে। সে পর্যন্ত হাত পৌঁছে না!

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।