বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

মহামারী নিয়ন্ত্রণে কী ভাবছে বাংলাদেশ?

প্ল্যাটফর্ম নিউজ, ৮ জুুন ২০২০, সোমবার

কোভিড-১৯ মহামারী নিয়ন্ত্রণে অর্থাৎ কোভিড-১৯ এর সংক্রমণ ও মৃত্যুহার কমিয়ে আনতে সমগ্র বাংলাদেশকে সংক্রমণের মাত্রা ও বিস্তৃতি অনুসারে লাল, হলুদ এবং সবুজ এই তিনটি রং এর অঞ্চল হিসাবে চিহ্নিত করে জোনভিত্তিক ব্যবস্থাপনার বিষয়টি নিয়ে কাজ চলছে। এই তিন রং এ চিহ্নিত করার বিষয়টি নির্ভর করবে দেশের বিভিন্ন অঞ্চলে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যার উপর। যেমন- ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুর এবং চট্টগ্রামে এ পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা সর্বোচ্চ তাই এই অঞ্চলটি হতে পারে লাল রং চিহ্নিত অঞ্চল যেখানে করোনা সংশ্লিষ্ট কঠোর জনস্বাস্থ্য ও সামাজিক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা এবং অন্য যে সকল অঞ্চলে সংক্রমণ তুলনামূলক কম সেগুলোর সাথে যোগাযোগ বন্ধ বা সীমাবদ্ধ করে দেওয়া হতে পারে। লাল অঞ্চল থেকে হলুদ অঞ্চলে রোগীর সংখ্যা তুলনামূলকভাবে কম হবে এবং সেখানে শুধুমাত্র করোনাভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি বা তার চারপাশে লকডাউন কার্যকর করা হবে। সবুজ রং চিহ্নিত অঞ্চলে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে যেন এই অঞ্চলে বাইরের থেকে রোগটির সংক্রমণ না ঘটতে পারে। তবে জোন নিয়ে এখন পর্যন্ত যা সিদ্ধান্ত নেয়া হয়েছে এটা প্রস্তাবিত সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আর এই প্রস্তাবিত সিদ্ধান্ত নেয়া হবে কেস ডেনসিটি এবং এর সাথে প্রায় পাঁচটি প্যারামিটার, যেমনঃ রোগীর বৃদ্ধি, রোগীর সংখ্যা দ্বিগুণ হতে কত সময় লাগলো, প্রতি লাখে কতগুলো টেস্ট করা হচ্ছে, প্রতি লাখ টেস্টে কতগুলো পজিটিভ ফলাফল পাওয়া যাচ্ছে ইত্যাদির উপর ভিত্তি করে জোন ভিত্তিক ভাগ করা হবে।

সিটি কর্পোরেশন, পৌরসভা ও বিভিন্ন জেলা- উপজেলাকে লাল, হলুদ ও সবুজ জোন ভিত্তিক ভাগ করা হবে কিছু সিদ্ধান্তের ভিত্তিতে।

প্রস্তাবিত বা মোটামুটি চূড়ান্ত সিদ্ধান্ত গুলো হলঃ

১)  (ক) ১৪ দিনে সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় ল্যাব টেস্টে প্রতি লক্ষ নমুনা পরীক্ষায় ৩০ জনের করোনা পজিটিভ হলে সেই এলাকা লাল জোনের আওতায় অন্তর্ভুক্ত হবে।

(খ)১৪ দিনে জেলা- উপজেলা পর্যায়ে ল্যাব টেস্টে প্রতি লক্ষ নমুনা পরীক্ষায় ১০ জনের করোনা পজিটিভ হলে সেই এলাকা লাল জোনের আওতায় অন্তর্ভুক্ত হবে।

২)   ক) ১৪ দিনে সিটি কর্পোরেশন ও পৌরসভা এলাকায় ল্যাব টেস্টে প্রতি লক্ষ নমুনা পরীক্ষায় ৩-২৯ জনের করোনা পজিটিভ হলে সেই এলাকা হলুদ জোনের আওতায় অন্তর্ভুক্ত হবে।

(খ) ১৪ দিনে জেলা ও উপজেলা পর্যায়ে ল্যাব টেস্টে প্রতি লক্ষ নমুনা পরীক্ষায় ৩-৯ জনের করোনা পজিটিভ হলে সেই এলাকা হলুদ জোনের আওতায় অন্তর্ভুক্ত হবে।

৩) ৩ জনের কম (০-২) জন হয় তাহলে সেই এলাকা সবুজ জোনের আওতায় অন্তর্ভুক্ত হবে।

এছাড়াও আরও বলা হয়, যেকোন এলাকা জোনের আওতায় অন্তর্ভুক্ত হলে সে এলাকা অন্তত তিন সপ্তাহ সেই জোনের অধিভুক্ত থাকবে।

যেমনঃ কোনো এলাকা লাল জোনের অন্তর্ভুক্ত হলে এবং অতঃপর লাল জোনের অনুমাপক না থাকলেও তালিকাভুক্ত হওয়ার সময় থেকে তিন সপ্তাহ সেই জোনের অন্তর্ভুক্ত থাকতে হবে তারপর হলুদ জোন এবং শেষে সবুজ জোনে যাবে।

এছাড়াও জনগনের সুবিধার কথা বিবেচনা করে দুই জোন এলাকার মাঝে একটি বাফার জোন করার কথা বিবেচনা করা হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিআর এর অঞ্চল ভিত্তিক তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকার বেশ কিছু এলাকা উপরোক্ত প্রস্তাবনাগুলো অতিক্রম করেছে। এই এলাকা গুলোর মধ্যে রয়েছে পল্টন, কলাবাগান, সুত্রাপুর হাজারীবাগ, গেন্ডারিয়া, গুলশান, রমনা, মতিঝিল, তেজগাঁও, শাহজাহানপুর, হাজারিবাগ এলাকায় ইতোমধ্যেই করোনা সংক্রমণের হার অনেক বেশি লক্ষ করা যাচ্ছে তাই এই এলাকা গুলো লাল জোনের তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।

জোন চিহ্নিতকরণ এর ব্যাপারে পূর্ণাঙ্গ ম্যাপিং এবং প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ এখনো প্রক্রিয়াধীন। বিভিন্ন যায়গা থেকে যে তথ্যগুলো শেয়ার করা হচ্ছে সেটা পূর্ববর্তী লকডাউনের তথ্য, প্রস্তাবিত লাল, হলুদ, সবুজ জোনের তথ্য নয়। সারা দেশের বিভিন্ন এলাকা কে লাল,হলুদ ও সবুজ বিভিন্ন জোনে ভাগ করা (প্রতি লক্ষ জনসংখ্যায় পজিটিভ কেস এর সংখ্যার ভিত্তিতে)। এ সংক্রান্ত অফিশিয়াল আদেশ না আসা পর্যন্ত এ ধরনের তথ্য শেয়ার করে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকুন।

জোনভিত্তিক এ ব্যবস্থাপনাকে ট্রাফিক বাতির মত নিয়মিত এবং সহজ নিয়মে ব্যাখ্যা করা যাবে না, যেমন লাল বাতি দেখার কিছুক্ষণ পর হলুদ বাতি তার একটু পর সবুজ বাতি। এক্ষেত্রে এমনও হতে পারে লাল এলাকা দীর্ঘ সময় লাল হয়ে থাকতে পারে, হলুদ যখন সবুজ হওয়ার কথা তখন লাল হয়ে যেতে পারে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।