মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

লকডাউনে জরুরী পরিসেবায় ব্যক্তিগত চেম্বার খোলা রেখেছেন রংপুরের বিশেষজ্ঞ চিকিৎসকগণ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ৬ এপ্রিল ২০২১, ১২:১২ · ২ মিনিটে পড়ুন
লকডাউনে জরুরী পরিসেবায় ব্যক্তিগত চেম্বার খোলা রেখেছেন রংপুরের বিশেষজ্ঞ চিকিৎসকগণ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৬ এপ্রিল, ২০২১, মঙ্গলবার

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় দফার সংক্রমণ রোধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার লকডাউন ঘোষণা করেছে সোমবার থেকে। এই মহামারীর মাঝেও রংপুরের সকল বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাদের ব্যক্তিগত চেম্বার খোলা রেখেছেন নিজস্ব দায়বদ্ধতা থেকে। জরুরী পরিসেবা হিসেবে চিকিৎসা প্রদান চলমান থাকবে এবং বিদ্যমান লকডাউন পরিস্থিতিতে সমান গতিতে চেম্বার খোলা রাখার ইচ্ছা প্রকাশ করেছেন রংপুরের বিশেষজ্ঞ চিকিৎসকগণ। একইসাথে সকল স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চিকিৎসকদের চেম্বারে আসার আহ্বান জানানো হয়েছে।

গতবছর করোনাকালীন সময়ে লকডাউনে বেশিরভাগ চিকিৎসক চেম্বার বন্ধ রেখে অনকল বা অনলাইনে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন। সেইসাথে সমালোচনার সম্মুখীন হতে হয়েছিল চিকিৎসা পরিসেবা খাতকে। ইতিমধ্যে করোনা আক্রান্ত হয়ে বহু সিনিয়র চিকিৎসক মৃত্যুবরণ করেছেন। অনলাইনে চিকিৎসা দিয়ে নিজেকে ও রোগীর সুরক্ষার দিকটি বজায় রাখতে সচেষ্ট ছিলেন বেশিরভাগ চিকিৎসক। কিছু কম জটিলতার ক্ষেত্রে অনলাইনে চিকিৎসা পরামর্শ দিয়ে উভয়দিকে সুরক্ষা দেয়া সম্ভব হয়েছে। তবে জানা গিয়েছে এ বছর আর সেপথে এগুচ্ছে না রংপুরের চিকিৎসা পরিসেবা।

গতবছর সুরক্ষা সামগ্রী পর্যাপ্ততা ছিল না। একেবারেই অজানা ভাইরাসের গতিপ্রকৃতি, সংক্রমণ সক্ষমতা, প্রতিরোধের উপায়গুলো সঠিকভাবে জানা ছিল না।
এবার রয়েছে অভিজ্ঞতা ও প্রয়োজনীয় কিছু রসদ। পূর্বের অভিজ্ঞতা নিয়ে সাহসের সাথে সিনিয়র চিকিৎসকবৃন্দ, নিজেরা সর্বোচ্চ ঝুঁকির মাঝেও চেম্বারে চিকিৎসা অব্যাহত রেখেছেন।এ বছর করোনা মোকাবিলায় সীমিত সক্ষমতা অবলম্বন করে চিকিৎসকরা কতদূর চিকিৎসাসেবা অব্যাহত রাখতে পারেন সেটাই দেখার বিষয়।

স্টাফ রিপোর্টার
মোঃ আব্দুল্লাহ আল মামুন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।