বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রোগীর আর্থিক সামর্থ্য অনুযায়ী ওষুধ লেখার আহ্বান বিএমইউ ভিসির

রবিবার, ১১ মে, ২০২৫

চিকিৎসা ব্যয় কমাতে সুলভমূল্যের ওষুধ প্রেসক্রিপশনে রাখতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

শনিবার (১০ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব লুপাস দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. শাহিনুল আলম।

শনিবার (১০ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বিশ্ব লুপাস দিবস-২০২৫ উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিকিৎসা খরচের অন্যতম বড় অংশ হচ্ছে ওষুধ, তাই আমরা ডাক্তারদের আহ্বান জানাচ্ছি যেন তারা রোগীদের জন্য প্রয়োজনীয় এবং সুলভমূল্যের ওষুধ প্রেসক্রিপশনে উল্লেখ করেন।

অধ্যাপক শাহিনুল আলম বলেন, বর্তমানে রোগী সেবার ব্যয় প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে এবং বর্তমানে এটি প্রায় ৭৩ শতাংশে পৌঁছেছে। অথচ সরকারের ২০৩০ সালের মধ্যে লক্ষ্য হল চিকিৎসা খরচের ৭০ শতাংশ রাষ্ট্র বহন করবে এবং ৩০ শতাংশ রোগী বহন করবে। কিন্তু এই পরিস্থিতি দেখে আমাদের অবশ্যই প্রশ্ন করতে হবে, কেন রোগী ব্যয় কমছে না বরং বেড়ে যাচ্ছে?

তিনি আরো বলেন, বিএমইউর রিউমাটোলজি বিভাগে আন্তর্জাতিক মানের গবেষণা ও চিকিৎসকরা রয়েছেন, যারা নিয়মিত প্রমাণভিত্তিক চিকিৎসা ও গাইডলাইন অনুসরণ করেন। এটি আমাদের সব চিকিৎসকদের জন্য একটি দৃষ্টান্ত হতে পারে, যার মাধ্যমে আমরা চিকিৎসা ব্যয় কমিয়ে আনতে সক্ষম হব।

উল্লেখ্য, লুপাসের সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে চুল পড়া, মাথাব্যথা, গায়ের ওপর প্রজাপতির পাখার মতো লাল চাকা, চরম ক্লান্তি, জ্বর, মুখে বা নাকে ঘা, গিরায় ব্যথা বা ফোলা এবং রোদ বা আলোতে শরীরের চামড়ায় প্রভাব বা জ্বালাপোড়া। লুপাস রোগের কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়ে হার্ট, কিডনি, ব্রেন এবং চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে।

সেমিনারে আরো বক্তব্য দেন- অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ (মেডিসিন অনুষদের ডিন), অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান (শিশু অনুষদের ডিন), অধ্যাপক ডা. মো. আবু শাহীন (রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান), অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, অধ্যাপক ডা. মো. ইমনুল ইসলাম, অধ্যাপক ডা. মো. মাহবুবুল ইসলাম প্রমুখসহ অন্যান্য বিশিষ্ট শিক্ষক ও চিকিৎসকরা।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।