মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬৮ কার্তিক ১৪৩৩ · ১১ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

রায়গঞ্জে ডাক্তারদের জন্য ফেস শিল্ড বানাচ্ছেন ইউএইচএফপিও

Platformপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ১১:০৪ · ১ মিনিটে পড়ুন
রায়গঞ্জে ডাক্তারদের জন্য ফেস শিল্ড বানাচ্ছেন ইউএইচএফপিও
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ই এপ্রিল, ২০২০, শুক্রবার:

চিকিৎসকদের জন্য চিকিৎসা সরঞ্জামাদি অপ্রতুল হওয়ায় তাদের জন্য বিশেষ মুখ ঢাকার সরঞ্জাম “ফেস শিল্ড” বানাচ্ছেন এক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। এমন মহৎ উদ্যোগ পরিলক্ষিত হয়েছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায়।

করোনার প্রবল থাবায় কাঁপছে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা। এরই মধ্যে ডাক্তার এবং নার্সসহ প্রায় একশ স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত। পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামাদি না পেয়েও লড়ে যাচ্ছেন ডাক্তার এবং এই পেশার সাথে জড়িত সকলেই। সবার পক্ষ থেকে পরিপূর্ণ সুরক্ষা পোশাক (পিপিই) দাবি থাকলেও পৌঁছায়নি সব উপজেলায়। এমতাবস্থায় সুরক্ষা পোশাকের সাথে ‘ফেস শিল্ড’ বড়ই অপ্রতুল। উক্ত সমস্যা উক্তরণের নিমিত্তে এগিয়ে এলেন রায়গঞ্জ উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিমুল এহসান তৌহিদ। তিনি নিজেই তাঁর হাসপাতালের ডাক্তারদের জন্য ঘরোয়া পদ্ধতিতে “ফেস শিল্ড” তৈরী করছেন। সীমিত যোগানের মধ্যেও এই প্রচেষ্টা নিশ্চই প্রশংসনীয় যা সচরাচর চোখে পড়েনা।

নিজস্ব প্রতিবেদক/নুরুল আমিন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।