শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

রক্ত সংগঠনগুলো মেডিকেল সেক্টরের একেকটা পায়োনিয়ার

কিছু রক্তসৈনিকের কথা বলি! মানুষগুলোর মানবসেবা করা সুযোগ হয় চিকিৎসক হবার আগে থেকেই। দুস্থ, পীড়াগ্রস্ত, অসহায়কে রক্ত সরবরাহ করাই এদের কাজ। নিরাপদ রক্ত পরিসঞ্চালনে দেশে যে একটি নীরব আন্দোলন তা কয়জনই বা জানি। রক্ত কেনাবেচার মত গর্হিত কাজগুলো বা পেশাদার রক্তদাতাদের নিরুৎসারিত করার পেছনে তাদের অবদান কজনই বা মুখফুটে স্বীকার করি। আমি সন্ধানী, মেডিসিন ক্লাব বা বিভিন্ন মেডিকেল কলেজগুলোর রক্তদানকারী সংগঠনের কথা বলছি।

রক্ত সংগ্রহে কোথায় না যাওয়া হয়। দেখেছি ওদের বিভিন্ন জাতীয় দিবসের ক্যাম্পিং এ সারারাত দুটি চোখ থেকে ঘুম তাড়িয়ে মানুষকে স্বেচ্ছায় রক্তদানে মোটিভেট করতে। গোটাখানেক রক্ত সরবরাহ করায় তৃপ্তির হাসি হাসতে। দেখেছি পহেলা বৈশাখে! পুরো দেশ যখন বর্ণিল, তখনই তাদের ছুটে যেতে দেখেছি বিবর্ণ কিছু মানুষের মুখে হাসি ফোটানোর তাগিদে ছুটে যেতে। বাংলা নতুন বছর উপভোগ করে রক্তপ্রাপ্তির তৃপ্তিতে।
থ্যালাসেমিয়া রোগটাকে বোধ হয় ওদের মত করে আর কেউ উপলব্ধি করার ক্ষমতা রাখেন না। অসহায় কিছু মুখগুলো রক্তের আশায় এসে ক্লাবে বসে থাকে, রক্ত নিয়ে যেন আর কটা দিন নিজের আয়ু কিনে নিল।
এ দানটুকুর উপলব্ধি এ স্বার্থত্যাগী রক্তসৈনিকদেরই হয়। সাথে চলে কাউন্সেলিং, লোকগুলো আমাদেরই আপনভাবে। ফ্রি ক্যাম্পিং করা হয় মাঝে মাঝে, বিনামূল্যে ওষুধও সরবরাহ করা হয় মাঝে মাঝে। কই এগুলো তো কখনো কাদের মুখে শুনতে শুনি না। অমুক রা তমুক কাজ করেছে।
বছরে কয়েক হাজার রক্ত সরবরাহ করা হয় একেকটা ইউনিট থেকে তার খবর আমরা কজন রাখি!!
তাদের দেখেছি শীতার্তদের মাঝে ছুটে যেতে, দেখেছি বন্যায় ত্রাণে। বিনামূল্যে রক্তগ্রুপিং-এ।

FB_IMG_1490803053367

নতুন কিছু করার স্বপ্ন আমরাই দেখি।
মেডিকেল সেক্টরে এদের মতো উদ্যোমী আর একজনকেও পাবেন না। কি না করতে পারে না। নিজেদের সামর্থ্যের সীমাবদ্ধ সম্পদ নিয়ে তারা যা করতে পারে অন্যকারোর মাঝে তা দেখি নি।

FB_IMG_1490803334237

আমাদের চিকিৎসক সমাজ যেন মাঝে মাঝে নিজেদেরই চিনতে পারি না। আগে নিজেদেরকে জানি। এ সংগঠনগুলা মেডিকেল সেক্টরের একেকটা পায়োনিয়ার! এদের কর্মকান্ডকে আরেকটু বেগবান করার সুযোগ করে দেই।একটু ফ্লোর বৃদ্ধি করার সুযোগ করে দেই।
ওদের রক্তে সংগঠন, ওদের রক্তে মানবসেবা।
আত্নার বন্ধনে জয়ী হোক মানবতা।

লিখেছেন: মেহেদী হাসান অনিক
মমেক। ম-৫১

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।