মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬৪ কার্তিক ১৪৩৩ · ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

কোভিড-১৯ এবং রক্তে অক্সিজেনের ঘনমাত্রা যাচাইয়ের বিকল্প পদ্ধতি

অংকন বনিকপ্রকাশ: ২২ এপ্রিল ২০২১, ১০:৪৪ · ২ মিনিটে পড়ুন
কোভিড-১৯ এবং রক্তে অক্সিজেনের ঘনমাত্রা যাচাইয়ের বিকল্প পদ্ধতি
লেখার আকার

বৃহস্পতিবার, ২২ এপ্রিল, ২০২১

কোভিড-১৯ এ আক্রান্ত বাসায় আইসোলেশনে থাকা যেকোনো সিম্পটোমেটিক ব্যক্তি যদি শ্বাসকষ্ট অনুভব করেন ঠিক তখন অথবা শ্বাসকষ্ট অনুভূত না হলেও নির্দিষ্ট সময় পরপর পালস অক্সিমিটার দিয়ে অক্সিজেনের ঘনমাত্রা দেখতে পারেন। দেখার ফ্রিকোয়েন্সির ব্যাপারে সুনির্দিষ্ট কিছু না থাকলেও একটি রিকমেন্ডেশন হচ্ছে দিনে অন্তত ২ বার দেখা, অযাচিত উৎকন্ঠার ভয় থাকলেও এর চেয়ে বেশি বার দেখা তে বাঁধা নেই,যেহেতু লক্ষণ ছাড়াও হাইপোক্সেমিয়া (রক্তে অক্সিজেনের ঘনমাত্রা কমে যাওয়া) হতে পারে কোভিড এ যাকে বলা হচ্ছে Happy Hypoxia/ Silent Hypoxia!

শ্বাস নিতে বা ফেলতে কষ্ট হওয়া ছাড়াও অক্সিজেনের ঘনমাত্রা কমে যাওয়ার আরো একটি লক্ষণ হচ্ছে অল্প পরিশ্রমেই অযাচিত বা অস্বাভাবিক দূর্বলতা! দূর্ভাগ্যবশত যদি পালস অক্সিমিটার বাসায় না থাকে বা ম্যালফাংশনিং হয়, সেক্ষেত্রে স্ক্রিনিং টুল হিসেবে ব্যবহার করা যায় ROTH score/Breathlessness Screening Tool (BST)!

কিভাবে করতে হবে?

✓স্থির হয়ে বসতে হবে

✓পরিধেয় কাপড় একটু ঢিলেঢালা হলে ভালো হয়

✓বুক ভরে প্রথমে শ্বাস নিতে হবে

✓এক নিঃশ্বাসে, কিছুটা জোরে ও স্পষ্ট উচ্চারণে (বিড়বিড় করে না) এবং যতটা দ্রুত বলা যায় এমনভাবে ১ থেকে ৩০ পর্যন্ত গুনতে হবে

কি দেখতে হবে?

✓এক নিঃশ্বাসে কত পর্যন্ত গোনা গেলো

✓কত সময় পর দম ফেলা হলো

ইন্টারপ্রিটেশন কি হবে?

✓এক নিঃশ্বাসে যদি ৭ এর চেয়ে কম গোনা হয় অথবা ৫ সেকেন্ড এর বেশি যদি দম ধরে রাখতে না পারে,তাহলে রক্তে অক্সিজেনের ঘনমাত্রা ৯০% এর কম ধরে নিতে হবে!এক্ষেত্রে সেনসিটিভিটি ৮৭% এবং স্পেসিফিসিটি ৮২%

✓এক নিঃশ্বাসে যদি ১০ এর চেয়ে কম গোনা হয় অথবা ৭ সেকেন্ড এর বেশি যদি দম ধরে রাখতে না পারে, তাহলে রক্তে অক্সিজেনের ঘনমাত্রা ৯৫% এর কম ধরে নিতে হবে!
এক্ষেত্রে সেনসিটিভিটি ৯১% এবং স্পেসিফিসিটি ৯৩%

সীমাবদ্ধতা:

✓ভ্যালিডেটেড টেস্ট না

✓কখনোই পালস অক্সিমিটারের বিকল্প না

✓রোগীর ইফোর্ট এর সাথে জড়িত,তাই একাধিক বার করে নিশ্চিত না হওয়ার কোনো বিকল্প নাই(সেক্ষেত্রে বেস্ট ইফোর্ট গ্রহণযোগ্যতা পাবে)

✓ দীর্ঘমেয়াদি ফুসফুসের অসুখে ভোগা ব্যক্তি অথবা আগে থেকে ফুসফুসের অসুখ না থাকা ব্যক্তির ক্ষেত্রে ইন্টারপ্রিটেশনে পার্থক্য না থাকা

ডা. মুশফিক নেওয়াজ আহমেদ
রেসিডেন্ট, পালমোনোলজি
জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতাল,
মহাখালী, ঢাকা

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।