শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

যাপিত জীবন -মৌমিতা দাস

প্ল্যাটফর্ম সাহিত্য সপ্তাহ -৪২

” যাপিত জীবন “

লেখক : মৌমিতা দাস
ফরিদপুর মেডিকেল কলেজ
২০১৩-১৪ সেশন

জোড়হাতে সামনে দাঁড়িয়ে চোখ দিয়ে ইশারা করলাম, আশা করেছিলাম কাজ হবে।

কিন্তু ম্যান প্রোপোজেজ, ওম্যান ডিস্পোজেজ।

নাকচ হয়ে গেল।

এমনই হয় । সব আশায় কাজ হয়না ।

এইযে যেমন এতক্ষণে আপনারা ভেবে বসেছেন নির্ঘাত কোন প্রেমিক পুরুষ প্রেমভিক্ষায় করজোড়ে দাঁড়িয়ে প্রত্যাখ্যাত হয়েছে ,

কিন্তু আপনারা কেউ ভাবেননি যে আমি

ওটিরুমে সার্জিকাল ওয়াশ নিয়ে স্টেরাইল পজিশনে দাঁড়িয়ে অনুকে চোখের ইশারায় অনুরোধ করেছিলাম আমার সার্জিক্যাল গাউনটা যেন বেঁধে দেয় এবং সে বদলে নির্দয়ের মত সিস্টারকে ডেকে দিয়ে চলে গেছে।

মেডিকেল সেক্টরে এই এক দিক, দিনকতক আগে স্টুডেন্ট ছিলো, এখন হয়েছে ইন্টার্ন।

মানে কলিগ।

অথচ এইতো সেদিনই আইটেম টেবিলে লং ব্লেডেড অবস্টেট্রিক ফরসেপ্স ধরতে বললাম, সাইড ডিটারমিনেশন করতে পারলোনা,পেশেন্ট ডিলিং এ ক্লিনিশিয়ানের ক্রাইটেরিয়া জিজ্ঞাসা করলে সিম্প্যাথি ও এম্প্যাথি বলতে পারলোনা, পেন্ডিং দিয়ে বের করে দিলাম।

তার দিনদুয়েক পরে কি যেন একটা প্রোগ্রামে একটু পরিপাটি হয়ে আসা অনুর দিকে তাকিয়ে এই আপাত বুড়ো বয়সে নিজেকে একটা প্রশ্ন করলাম এবং জীবন বহুদিন পরে দ্বিতীয়বারেরমত ঠিক উত্তরে পেন্ডিং দিয়ে বের করে দিল।

নতুন ইন্টার্ন। শিখিয়ে দিতে হয়।

মেয়েটাকে দৌড়ের উপর রাখি। এই এখন এটা তো তখন ওটা।

আমার ম্যাকেনটশ, নোটস, আরও দরকারি অদরকারি হাবিজাবি বিভিন্ন কারণে রেজিস্টার রুমের চাবিটা ওর হাতেই দিই ।

সবাই দেখে খুব খাটিয়ে নিচ্ছি।

সকালে রাউন্ডে যাবার সময় ডেকে নিয়ে যাই।

দ্রুত শব্দে প্রত্যেকটা বেডের অর্ডার বলে দিই।

স্লিপ প্যাডে লিখতে লিখতে তাল হারিয়ে ফেললে শক্ত করে কথা বলি, রাজ্যের বিরক্তি স্পষ্ট শোনা যায়, ও কাঁপাকাঁপা হাতে গুছিয়ে নেয়।

এর বেশিকিছু কাউকে দেখতে দেওয়া হয়না।

মাঝেমধ্যে যে কাজের বাইরে কথা হয়না, তা না।

এই যেমন গতকাল।

সন্ধ্যায় দুটো প্রাইমারি পিপিএইচ পেশেন্টকে ইমিডিয়েট ম্যানেজমেন্ট দিয়ে অর্ডারের কাগজ নিয়ে ইউনিটে আসলো মেয়েটা।

আমি এককাপ চা করে দিতে বলে খেয়াল করলাম ওর মুখটা কেমন যেন,মনমরা।

পেশেন্ট এক্সপায়ার করেনি একটাও, করলে এসেই বলতো।

তবে অন্যকিছু হবে। পরিবেশ হালকা করতে হেসে বললাম, ” চা বানাতে বললাম বলে রেগে গেলে নাকি?”

শুনে হাসলো। ফিলসফিকাল হাসি।

জিজ্ঞাসা করলো, “স্যার, একই কেবিনে দুটো পাশাপাশি বেডে কত পার্থক্য, তাইনা! ”

রেজিস্টারদের ইন্টার্নরা স্যার বলেনা সাধারণত ,কিন্তু এই মেয়েটা বলে। ডিরেক্ট স্টুডেন্ট ছিলো কয়েকদিন,এজন্যই হয়তো।

একদিকে ভালো।

অমুকদা বলে ডাকেনা এটলিস্ট।

যাকগে , শুনে ভাবলাম একটু অভিজ্ঞতা ঝেড়ে দিই। বললাম,

“টিপিক্যাল বাঙালি ইন্সটিংক্টেই পাশাপাশি দুটো বেডের রোগী এবং তাদের এটেন্ডেন্টদের মধ্যে বেশ ভালো সম্পর্ক তৈরী হয়ে যায় ।

একবার হয়েছে কী,

তখন আমার তোমার বয়স,নতুন ইন্টার্ন। একদিন প্রোল্যাপ্স উইথ ডিকিউবিটাস আলসারের রোগীর মাস রিপজিশন করতে গিয়েছি ,গিয়ে দেখি অর্ধেকটা কেবিন ,ইনক্লুডিং আমার পেশেন্ট দরজার কাছের বেডের কাছে ভীড়ে দাঁড়িয়ে আছে ।

ভাবলাম কী না কী, খারাপই হয়ে গেল নাকি কেউ,

ঘটনা বুঝতে কাছে গিয়ে দেখি সেই বেডের চাচীর মেয়ের বিয়ে,সবাইকে ডেকে শাড়ি দেখাচ্ছে!

মানুষ শেষতক মানুষ ; আর তারচেয়েও বেশি বাঙালি হাজার হলেও বাঙালি!

হা হা! ”

মেয়েটা আমার কথা শুনলো।

অবিশ্বাসের চোখে তাকিয়ে রইলো।

এত গ্রসলি বলে, সুযোগ থাকার পরও মহিলা মহল ইঙ্গিত করে খোঁচা না দিয়ে বলা মজার কথাটায় হাসি না দিয়ে অবাক কেন হলো, তা বুঝতে আমার সময় লাগলোনা।

ডিপার্টমেন্টাল হেড ছাড়া আমি আর কারও সামনে হাসি না বলে যে কথা প্রচলিত আছে,তা ডিপার্টমেন্টের দরজা-জানালাও জানে,

তাই সামনাসামনি কেউ না বললেও আমি জানি কেন ওর এমন রিয়্যাকশন!

চায়ে চুমুক দিয়ে জিজ্ঞাসা করলাম, “সে কি! হাসি পেলোনা ?”

সে কাজের বাইরে আমার সাথে বেশি কথা বলেনা ।

একটা অর্ডারে সিরিয়ালে সব লিখতে লিখতে বললো, “পেশেন্ট শিখা,বাচ্চার বয়স তিনদিন, মায়ের দুধ পাচ্ছেনা। ডমপেরিডনের ডোজটা কত স্যার?”

বলে দিলাম।

এটা শেষ করে পরের অর্ডারটা ধরলো।

পেশেন্ট রিক্তা ,সেম কেইস, প্রাইমারি পিপিএইচ,তিনদিন আগে বাসায় দাইয়ের হাতে ডেলিভারি ।

এটা লিখতে গিয়ে দু সেকেন্ড দেরী করলো।

ক্লান্ত চেহারাটা আর একটু অন্ধকার করে ফ্রেশ অর্ডারে খসখস করে কলম চালাতে চালাতে বললো

“তিনদিন আগে স্টিলবর্ন চাইল্ড। ইনার ক্যাবারগোলিন এর ডোজ কেমন হবে স্যার?”

বলে দিলাম। নতুন জয়েনিং। শিখিয়ে দিতে হয়।

তবে কেন জানিনা, আমার অযথাই মনে পরে গেল, বেশ কতদিন আগে এক সন্ধ্যায় এম্পাথি না বলার জন্য একজনকে পেন্ডিং দিয়েছিলাম।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।