মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
সোমবার, ১২ অক্টোবর ২০২৬২৭ আশ্বিন ১৪৩৩ · ২৯ রবিউস সানি ১৪৪৮
অতিথি লেখা

করোনায় পোড়া কপাল, অনিশ্চিত গর্ভযাত্রা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৭ এপ্রিল ২০২০, ৯:৪৫ · ২ মিনিটে পড়ুন
করোনায় পোড়া কপাল, অনিশ্চিত গর্ভযাত্রা
লেখার আকার

১৭ এপ্রিল, ২০২০:

ডা. রেজাউল করিম কাজল
সহযোগী অধ্যাপক,
প্রসূতি ও স্ত্রীরোগ বিভাগ, বিএসএমএমইউ

১ম রোগী (দম্পতি): স্বামী-স্ত্রী খালাতো ভাই-বোন। বাড়ি বগুড়া। ১ম বাচ্চা জন্মের ৪ দিন পর, ২য় বাচ্চা জন্মের ১২ দিন পর মারা যায়। বলেছিলাম পরবর্তীতে বাচ্চা নেয়ার আগে টাকা পয়সা রেডি করতে। কারণ গর্ভাবস্থায় দম্পতি ও তাদের অনাগত সন্তানের জীন সিকোয়েন্সিং পরীক্ষা করতে হবে যা দেশে হয়না। নমুনা পাঠাতে হয় ইন্ডিয়ায়, টাকার পরিমাণ প্রায় ৯০ হাজার। প্রায় দুই বছর পর টাকা পয়সা রেডি হলো। গর্ভে ১১ সপ্তাহের সন্তানের অস্তিত্ব। বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের বাইরে নমুনা পাঠানো অসম্ভব। আগে দুইবার সিজারিয়ান অপারেশনের ইতিহাস আছে। অনাগত নবজাতকের পরিণতির অনিশ্চয়তা নিয়ে বাড়ি ফিরে গেল এই দম্পতি। সময়মত ঢাকায় এসে আমাদের হাসপাতালে সন্তান প্রসবের জন্য উপদেশ দিলাম।

২য় রোগী: আগে ২ বার গর্ভে সন্তান এসেছিল। প্রতিবারেই ২২-২৪ সপ্তাহে আলট্রাসাউন্ড এ বাচ্চার জন্মগত ত্রুটি ধরা পড়লে গর্ভাবস্থা আর চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। এই দম্পতিও খালাতো ভাই-বোন। জীন সিকোয়েন্সিং পরীক্ষার সময় হয়ে গেলেও এখন আর সম্ভব নয়। তাই আবারো আলট্রাসাউন্ড এর উপর ভরসা। আরো কয়েক সপ্তাহ অনিশ্চিত গর্ভযাত্রা।

৩য় রোগী: এই দম্পতির বাড়িও বগুড়া। আত্মীয় স্বজনের মধ্যে বিয়ে হয়েছে এমন নয়। ৯ বছরের ছেলে ডিএমডি (DMD) রোগে ভুগছে। ডিএমডি শুধু ছেলেদের রোগ। পঙ্গুত্ব নিয়ে কয়েকবছর বেঁচে থাকা, বাবা মায়ের সামনেই সৃষ্টি কর্তার কাছে ফিরে যাওয়া। ১২ সপ্তাহে ভ্রুণের ডিএনএ পরীক্ষা করার কথা ছিল, কিন্তু তখনই করোনা লকডাউন শুরু হয়। এখন ভ্রুণের বয়স প্রায় ১৫ সপ্তাহ। আল্ট্রাসাউন্ড এ গর্ভে আবারও ছেলে সন্তানের অস্তিত্ব। মেয়ে হলে শুখবরটা এখনি দেয়া যেত। ছেলে বাচ্চার জন্য ৫০% অনিশ্চয়তা রয়ে গেল। মায়েরা ডিএমডি রোগের বাহক হয়। কিন্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন জানতে চাইলে বরাবর মিথ্যা কথা বলে পূণ্য কামাই করি।

৪র্থ রোগী: জীবন থেমে থাকেনা। দুই সন্তানের জননী এসেছেন অনেক আশা ভরসা নিয়ে। সন্তানদের বয়স ৮ ও ১২। দুজনেই শারীরিক ও বুদ্ধি প্রতিবন্ধী। জানতে চান তিনি কখনো সুস্থ্য সন্তানের মা হতে পারবেন কিনা। স্বামী আপন মামাতো ভাই। দুই সন্তান জীবিত থাকায় সমস্যা খুঁজে বের করা অনেকটা সহজ। পরিস্থিতি স্বাভাবিক হলে আসতে বললাম।

কারো কারো সংসার জীবন এমন যে, করোনা তাদের কোন নতুন অনিশ্চয়তার ভয় দেখাতে পারেনা।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সব বাবার প্রতি গভীর শ্রদ্ধা || ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ

প্ল্যাটফর্ম নিউজ, ২০ জুন, ২০২২, সোমবার ইমেরিটাস অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। মা একটি বর্ণের আর দুটি বর্ণের খুব ছোট একটি শব্দ বাবা; কিন্তু বাস্তবতায় তার গভীরতা আর বিশালতা সীমাহীন। আদর-শাসন, স্নেহ-মায়া-মমতা, সন্তানকে ভালো রাখতে…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

শিশুদের কথা বলা শেখানো || পর্ব-০১

প্ল্যাটফর্ম নিউজ, ২৫ মে, ২০২১, বুধবার ডা. সওকত আরা বীথি মিনেসোটা, ইউ এস এ। আপাতদৃষ্টিতে মনে হতে পারে শিশুরা তো এমনিতেই কথা বলা শিখে যায়। এদের আবার কথা বলা শেখাবার প্রয়োজন কিসের? কথা তো বনের পাখিদের শেখাবার দরকার হয়। একথা…

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।