বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে টেন

১৭ এপ্রিল ২০২০
ডা. শুভদীপ চন্দ

ফ্রম রুফটপ টু গ্রাউন্ড ফ্লোরঃ এ রিভিলেশন

আগে স্কয়ার হাসপাতালে চাকরি করতাম যেখানে দিনে পঞ্চাশ হাজার টাকা মানুষ অনায়েসে খরচ করে ফেলতো। এখন সরকারি হাসপাতালে এমনও রোগী দেখি যে পাঁচ টাকা খরচ করতে অপারগ। একি পৃথিবী, একি দেশ, একি রোগ- অথচ কত বৈষম্য।

অর্থনৈতিক বা রাজনৈতিক প্রেক্ষিত বাদ দিলে সব বৈষম্যের ভিতর এক অন্য সুর আছে। ধরুন, কোনো এক ক্লাসে একশো জন ছাত্র আছে। আপনি সবাইকে নিয়ে কক্সবাজার সী বিচে গেলেন। বললেন- সবাইকে সমুদ্র থেকে পানি তুলে সৈকতে ফেলতে হবে। সময় এক ঘন্টা। কেউ হয়তো এক আঁজলা পানি তুলে ফেলবে, কেউ এক ছিপি, কেউ এক মগ, কেউ এক বালতি, কেউ এক ড্রাম, কেউ বা এক দুই ছিটায় যত পানি উঠে ততটুকু।

দেখলেন তো কত পার্থক্য হয়ে গেল! সমুদ্র কিন্তু বৈষম্য করছে না। বৈষম্য করছে মানুষের চিন্তা, তাদের ধ্যান ধারণা। তাদের চালিকা শক্তি। যে ছেলেটা এক আঁজলা পানি তুললো তার সময়ের অভাব ছিল না, চাইলে আরো এক হাজার আঁজলা পানি তুলতে পারতো। কিন্তু সে তুলে নি। কারন সে প্রয়োজন মনে করে নি। প্রকৃতি কাউকে কম বেশি করছে না। সে শুধু রিড করছে। মাইন্ড রিড করছে- কে কি চাচ্ছে। তাকে তাই দিচ্ছে।

স্কয়ার হাসপাতালের রোগীরা সুস্থতা চায়, আমার হেলথ কমপ্লেক্সের এখনকার রোগীরা চায় গতকাল যতটুকু ছিল ততটুকু নিয়েই বাকি জীবন যাপন করতে। বিশ টাকা বিড়ির খরচ তাদের গতকাল ছিল, আজও আছে- দশটাকার ঔষধের খরচ তাদের নেই। এটা বারডেন। গতকালের অসুখটা বারডেন নয়।

হুমায়ুন আহমেদ এক নাটকে দেখেছিলাম সম্ভবত। এক রিকশাচালককে একজন জিজ্ঞেস করছে- পৃথিবী যদি কাল ধ্বংস হয়ে যাবে তুমি জানো, তুমি কি করবে? সে বলেছিল- ‘আমি বউকে নিয়ে সারাদিন রিকশায় ঘুরবো। মাঝেমধ্যে বলবো- ওই মিয়া একটু জোরে টানো, দশটাকা বেশি দিমু নি…!’ আমি দৃশ্যটি দেখার পর থেকে ভাবি- সে যদি এমন পৃথিবী ধ্বংসের আগাম খবর পায়, যেকোনো কিছু করার অপশন পায়, সে কেন বললো না- আমি বউকে নিয়ে গাড়িতে ঘুরবো, উড়োজাহাজে ঘুরবো, মাঝ সমুদ্রে সাত পাল তোলা জাহাজে ঘুরবো। কারন তার সে আকাঙ্ক্ষাটি নেই। সে রিকশা চালানোর চেয়ে আর বেশি উপরে উঠবে কি করে!

ভাগ্য, সৌভাগ্য, দুর্ভাগ্য- এগুলো অনেক পরে সৃষ্টি। আসলে অধিকাংশের সে স্বপ্নটিই নেই। স্বপ্ন থাকলে সেখানে জোর নেই। শুধু রোগী না, আমার কলিগদের মধ্যেও পার্থক্য দেখি। স্কয়ারের অধিকাংশ কলিগের প্রাইভেট গাড়ি ছিল, আইফোন ছিল, অভিজাত এলাকায় নিজস্ব বাড়ি ছিল। তারা যখন খাওয়ার কথা বলতো ক্ষুধার জন্য বলতো না। ”শুনেছি- এ দোকানের স্বাদ অন্যরকম, স্বাদ ভাল”- এটা খেতে হবে। দামের চেয়ে স্বাদ জরুরি। এখনকার কলিগদের মধ্যে দেখি- আগে প্রয়োজন মেটানো, ক্ষুধা নিবৃত্ত করো। স্বাদ ভাল হলে সেটা বাড়তি পাওনা।

আমি কোনো দুঃখবোধ বা তুলনা থেকে এ লিখছি না। সবাইকে সমান করে এ কাতারে আনতেও চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি আসলে সবার জন্যই সমান সুযোগ আছে। কিন্তু সবার ভিতরে সে সমান আকর্ষণটি নেই। মানুষের একেকজন একেক খেয়াল। আর সে খেয়াল অনুসারে মহাজগৎ তাকে সেটি পাইয়ে দিচ্ছে।

সর্বশেষ দশ বছর আগের এক ঘটনা বলে শেষ করবো। আমার রুমমেট ছিল নেপালী। একদিন কথা প্রসঙ্গে সে আমাকে জিজ্ঞেস করলো- কি প্ল্যান বিশ বছর পরের? আমি বলেছিলাম- বিসিএস করবো, বিকেলে পাঁচ-দশটা রোগী দেখবো, টং ঘরে বসে চা খাবো। তোমার কি প্ল্যান? সে বললো- ‘ইউরোপ বা আমেরিকায় স্যাটেল হবো’। আজ সে জার্মানির ডাক্তার। দেখেন- ঠিকই আছে। আমাদের লক্ষ্য তো এমনি ছিল! আমি ওখান থেকে এর চেয়ে বেশি দেখতে পারি নি, সে ইউরোপ আমেরিকা দেখেছিল। পৃথিবী কাউকে নিরাশ করে নি।

তাই ভাল তুলনা না করা। তাই ভাল অন্যের সাফল্যে হিংসাত্মক না হওয়া। অহেতুক ভাগ্যের উপর দোষারোপ না করা। তার প্রাপ্য সেটা কারন সে সেটা স্বপ্ন দেখার সাহস করেছে। তারা ভেবেছে তাদের জীবনের জন্য স্কয়ারের পঞ্চাশ হাজারের চিকিৎসা লাগবে। আপনারা ভেবেছেন সরকারি ফ্রি ঔষধই যথেষ্ট। দুটোই জীবন।

মধ্যবিত্ত বা গরিব হওয়ার পিছনে ষড়যন্ত্র নেই। ধনী হওয়ার ডিজেয়ারের অনুপস্থিতি আছে। আপনি হয়তো অন্যকোন দিক থেকে ধনী। ভাবে, মহত্ত্বে, অবসরে, কথায় বা চিন্তায়। সে ডিজেয়ার আপনার ছিল। আপনি পেয়েছেন।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।