বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

যশোরের মনিরামপুরে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলা, গুরুতর আহত ৩

আজ ২৩ অক্টোবর ২০১৪ ইং সন্ধ্যায় যশোরের মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ রেহনেওয়াজ (রাজশাহী মেডিকেল ৪৫ তম ব্যাচ) এর উপর দুর্বৃত্তরা হামলা করে। জানা যায় মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সাধারন ভাষায় হার্ট এটাক এর রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর মারা গেলে রোগীর লোকজন ক্ষিপ্ত হয়ে জরুরী বিভাগ ভাংচুর করে এবং ডাক্তার রেহনেওয়াজ গুরুতর আহত হন। রক্তপাত বন্ধে তার মাথায় একাধিক সেলাই দেয়া হয় তাতক্ষনিক ভাবে। ভাংচুরের পর রোগীর লোকজন পালিয়ে গেলে তাদের আর খুজে পাওয়া সম্ভব হয়নি।

বিস্তারিতঃ
২৩ অক্টোবর সন্ধ্যা ৬ঃ৩০ এ রোগী আসে বুকের নিচের অংশে ব্যাথা, সাথে বমিভাব এবং বমি নিয়ে। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রেহনেওয়াজ রনি  প্রাথমিক চিকিৎসা দেন, ইসিজি করতে বলেন এবং রোগীর অবস্থা গুরুতর সন্দেহে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিতে বলেন। রোগীর রোগ লক্ষণ দেখে ডাঃ রেহনেওয়াজ রোগীর লোকদেরবার বার বলেন ইসিজি করতে এটা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা হার্ট অ্যাাটাক হতে পারে। এ অবস্থায় রোগীর আত্নীয়রা পালটা অভিযোগ করে বলেন, “আপনারা কিছু হইলেই যশোর পাঠান, রোগী কচু দিয়া ভাত খাইছে তাই পেট ব্যাথা হইছে, আপনি বমির ওষুধ দেন।” ১০ মিনিট পার হবার পরেও ইসিজি না করায় ডাক্তার তাদের আবারো হার্টের সমস্যার কথা বলে ইসিজি করতে বলেন এবং যশোর নিতে বলেন। কিন্তু তখনো তারা বলে, ” যশোর নিব না, যা হবার এইখানেই হবে, আপনি গ্যাসের ওষুধ দেন। এভাবে আরো ২০ মিনিট পার হয় এবং ডাঃ রেহনেওয়াজ তাদের আবারো বলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হার্ট অ্যাাটাক এর রোগীর চিকিৎসা করার মত কোন ব্যাবস্থা নেই এবং এই বিষয়ে কোন বিশষজ্ঞ ডাক্তারও নেই যা একমাত্র যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাওয়া যাবে। এর বেশি দেরি করলে রোগী বাচানো যাবে না।

এভাবে আরো ১ঘণ্টা ২০ মিনিট কাউন্সিলিং করার পরেও রোগীকে উচ্চতর সেন্টারে না নেওয়ায় রাত ৮টার দিকে রোগী মারা যায়। রোগীর সাথে উপস্থিত লোকজন সেই মুহুর্তে শোক সামলে ডাক্তারের প্রশংসা করেন যে তিনি যথেস্ট চেস্টা করেছেন। এই পর্যন্ত সব কিছু স্বাভাবিক থাকে কিন্তু রাত ৮ঃ৩০ এর দিকে জরুরী বিভাগে ঢুকে হামলা চালায় এবং উপস্থিত ডাক্তার, ওয়ার্ড বয়, সাব এসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার কে মেরে রক্তাক্ত করে, জরুরী বিভাগ ভাঞ্চুর করে। হামলাকারীদের সংখ্যা ছিল ৪০-৫০ জন। মাথা ফেটে রক্ত বের হওয়া অবস্থায় মসজিদে দৌড়ে পালিয়েও রেহাই পাননি ডাঃ রেহনেওয়াজ।

ঘটনার পর এলাকার এমপি এবং অন্যান্যদের সাথে ডাক্তারদের কথা হয় এবং মাত্র একজন কে গ্রেপ্তার করা হয়। যশোর বিএমএ থেকে ২৪ ঘন্টার সময় দেয়া হয়েছে এর মধ্যে সবাইকে গ্রেপ্তার করা না হলে কড়া পদক্ষেপ নেয়া হবে। দেশের সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে এই ঘটনার প্রতিবাদে আগামী শনিবার কালোব্যাজ ধারন করতে বলা হয়েছে।

আহতদের ছবিঃ
1902963_10204340355696723_2191239284066613946_n

ডাঃ রেহনেওয়াজ রনি

1904042_10204340357536769_2072568375778840563_n

সাব এসিস্টেন্ট কমিউনিটি মেডিকেল অফিসার

1948126_10204340357696773_6473682452304592149_n

ডাঃ রেহনেওয়াজ রনি

10354604_10204340359736824_5737123576170495558_n

আহত ওয়ার্ডবয়10387544_10204340358176785_246274731096290736_n 10599672_10204340358416791_3775488314538939160_n 10676151_10204340360576845_4298851102344594752_n 10698678_10204340359096808_8497851488695012422_n 10734253_10204340358096783_2695874133929070870_n

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

2 thoughts on “যশোরের মনিরামপুরে কর্তব্যরত চিকিৎসকের উপর হামলা, গুরুতর আহত ৩”

  1. দূঃখ এমন সুন্দর দেশে জন্মেছি!!!!!!!!!……………………।

  2. সবাই পার্সনাল ফায়ার আর্মস রাখ। গভঃ অফিসার
    দের জন্য লাইসেন্স পাওয়া মোটামুটি সহজ।পিঠ একেবারে দেয়ালে!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।