মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬২৩ আশ্বিন ১৪৩৩ · ২৫ রবিউস সানি ১৪৪৮
কোয়াক হান্ট

মিস্ত্রি দোকানি এখন ডাক্তার!

ওয়েব টিমপ্রকাশ: ২৫ অক্টোবর ২০১৪, ১:৪৫ · ২ মিনিটে পড়ুন
লেখার আকার

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার শাহবাজপুর এলাকায় হাতুড়ে ডাক্তারদের তোলপাড়। অনেকদিন ধরে বেশকিছু ব্যক্তি তাঁদের নামের সঙ্গে এমবিবিএসসহ বিভিন্ন ডিগ্রি জুড়ে দিয়ে ‘ডাক্তারি ব্যবসা’ করে আসছে। কয়েকদিনদিন পূর্বে এই ‘ডাক্তারদের’ কেউ কেউ শিক্ষক, রং মিস্ত্রি বা মুদি দোকানদার ছিলেন বলে জানা গেছে।

দীর্ঘদিন ধরে ডাক্তার নামধারী বেশকিছু ব্যক্তি রোগী দেখার দেদার ব্যবসা করে আসছেন। তাঁরা তাঁদের নামের সঙ্গে এমবিবিএসসহ চিকিৎসাবিষয়ক বিভিন্ন ডিগ্রি লাগিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন।

এই হাতুড়ে ডাক্তাররা ওষুধ কম্পানির লোকদের খুশি করতে গিয়ে রোগীর ব্যবস্থাপত্রে (প্রেসক্রিপশন) অনেক সময় অপ্রয়োজনীয় ওষুধ লিখে দেন। ফলে অসহায় রোগীরা ওষুধ কিনতে গিয়ে অর্থনৈতিক ও মানসিক উভয়ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে ওই হাতুড়ে ডাক্তারদের চিকিৎসা বন্ধসহ তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বাস্থ্যমন্ত্রীসহ সংশ্লিষ্ট বিভাগের কাছে লিখিত অভিযোগ করেছে এলাকার ‘সচেতন যুব পরিষদ’। এর পরও হাতুড়ে ডাক্তারদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া হলে গণ-আন্দালনের হুমকি দিয়েছে সংগঠনটি।

অভিযোগে জানা যায়, মো. রেজাউল করিম, মো. আবদুর রাজ্জাক, এস এম জসিম উদ্দিন, জামাল উদ্দিন, মকসুদ আলী তালুকদার, সৈয়দ গোলাম কিবরিয়া, এম নূরুল আম্বিয়া, মেঘনাথ রুদ্র পাল, আবদুল জব্বার বিসিএস ধর (বিধান), মো. সাঈদ আল হেলালসহ অনেকে নিজের নামের আগে ‘ডা.’ এবং পরে এমবিবিএস, সিএমইউ, এএম, সিএমসি (ঢাকা), এএমবিবিএস, এমবিবিএস টিইউএসসি ইত্যাদি ডিগ্রি লাগিয়ে বিভিন্ন ফার্মেসিতে চেম্বার খুলেছেন। রোগীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন হাজার হাজার টাকা। খোঁজ নিয়ে জানা গেছে, তাঁদের মধ্যে অনেকেই কিছুদিন আগেও শিক্ষক, রং মিস্ত্রি ও মুদি দোকানদার ছিলেন।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কক্সবাজার জেলা শাখার দন্ত চিকিৎসায় সচেতনতামূলক অনুষ্ঠান সম্পন্ন

প্ল্যাটফর্ম নিউজ, শনিবার, ৩০ এপ্রিল, ২০২২ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর আইন অনুযায়ী শুধুমাত্র ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারী সংক্ষেপে বিডিএস (BDS) ডিগ্রীধারী ডাক্তারগণকে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তার বলা হয়। বাংলাদেশ মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) আইন অনুযায়ী শুধু বিডিএস ডিগ্রিধারীরা কেবল…

৩০ এপ্রিল ২০২২বিস্তারিত পড়ুন

ভুয়া মহিলা ডাক্তার আটক, ৬ মাসের কারাদণ্ড

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কদমতলীপুল এলাকায় থেকে এম হোসেন জেনারেল হাসপাতালে রোগী দেখার সময় ফাহমিদা আলম (২৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মো. জসিম উদ্দীন চৌধুরী, পিপিএম যুগান্তরকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে আটকের…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ সহ এক ভুয়া মহিলা ডাক্তার গ্রেফতার

গায়ে এপ্রোন, কাঁধে স্টেথোস্কোপ। দেখতে ডাক্তারের মতো হলেও তিনি ডাক্তার নন। একজন ধূর্ত প্রতারক। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে রুমা আক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। আটক রুমার নিজ বাড়ি ভোলা জেলার লালমোহন উপজেলা পরিচয় দিলেও বর্তমানে সে…

১৩ ফেব্রুয়ারি ২০১৯বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।