মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ময়মনসিংহ মেডিকেল কলেজে ডা. লোটে শেরিং এর বক্তব্যের চুম্বক অংশ

১৯৯৬ সাল,দিন তারিখটা ঠিক সঠিক মনে নেই আমার।আমি তখন ফোর্থ ইয়ারে পড়াশোনা করতেছি।

আমি প্রচন্ড ব্যাথায় কাতর,দুই একবার বমিও করেছি।পরদিন ভোর সকালেই বড় ভাই তানজিং দর্জি (ম-২৪)(একসাথেই থাকতাম ২০ নাম্বার রুমে।বর্তমান তিনি পররাষ্ট্রমন্ত্রী,মঞ্চে উপস্থিত) আমাকে নিয়ে যান আউটডোরে।

সেখানকার চিকিৎসক আমার পুরো বক্তব্য না শোনেই আমাকে ওমিপ্রাজল সহ আর কিছু ঔষধ লিখে দেন।আমি চলে আসলাম হলে।

ঔষধ খেয়ে কোনো উন্নতি হলোনা।বিকালে,আবার গেলাম ঐ স্যারের কাছে।তিনি আমার অবস্থা দেখে স্টুডেন্ট কেবিনে ভর্তি হতে বললেন।আমি ভর্তি হয়ে গেলাম।

পরের দিন বেশ কয়েকজন স্যাররা মিলে মেডিকেল বোর্ড বসল।কিন্তু সেটাও ফলপ্রসু হলোনা।কিছুক্ষণ পর হঠাৎ একজন স্যার আসলেন আমার কাছে।উসি এসে আমাকে দেখেই বললেল।আরে ওর তো এপেন্ডিসাইটিস।

এটা খুবই সহজ অপারেশন,আমি নিজেও হাজারখানেক এপেন্ডিসাইটিস অপারেশন করেছি।বাবা তোমার ভয় নেই।স্যারের এই কথাগুলো এখনও আমার স্পষ্ট মনে পড়ে।

সেদিন রাতেই আমার অপারেশন হলো,কিছুদিন পর আমি সুস্থ হয়ে উঠি।

সেদিনের ঐ মানুষটি ছিলেন খাদেম স্যার।পরবর্তীতে যিনি হয়ে উঠলেন আমার আদর্শ।আমাদের সম্পর্ক ক্রমে উন্নত হতে থাকল।

আমি এমবিবিএস শেষ করার পর এফসিপিএস করি বাংলাদেশেই।পার্ট টু পরীক্ষার ফলাফল যখন হবে বিকালের দিকে আমরা সবাই বসে আছি নিচ তলায় রেজাল্টের অপেক্ষায়। হঠাৎ স্যার আসলেন,আমাকে ডেকে নিয়ে বললেন,” You have done it”.

আলহামদুলিল্লাহ।

সেদিনকার পর ২০০২ সালে জুন মাসের দিকে আমি ফিরে যায় আমার নিজ দেশ ভুটানে।সেখানে একটা হাসপাতালে কাজ শুরু করি জেনারেল সার্জন হিসাবে।প্রথমদিনই আমি ছুটে গিয়েছিলাম মন্দিরে দোয়া নিতে।

এরপরদিন,এপেন্ডিসাইটিসের একজন রোগী আসল।আমি আমার জুনিয়র কলিগকে বললাম তুমি এটা করে ফেল,খুবই সহজ কাজ।না পারলে তো আমি আছিই।প্রায় ১০ মিনিট পর ও আমাকে ডাকল।আমাকে যেতেই হবে।

আমি যাওয়ার সময় অপারেশন থিয়েটারের সামনে বসা একজন সুন্দরী মহিলা এসে আমার সাথে পরিচিত হয়ে বলতেছেন,আমি এই হাসপাতালেরই একজন নতুন ডাক্তার।কদিনক’দিন আগেই কাজ শুরু করেছি।

(মঞ্চের দিকে হাত দিয়ে দেখিয়ে)

ঐদিনের সেই মহিলাটিই হলেন আমার স্ত্রী। যিনি এখন আমার সামনে উপস্থিত। আর ঐ এপেন্ডিসাইটিসের রোগী ছিলেন উনারই চাচা।

সেদিন আমি বুঝলাম এপেন্ডিসাইটিসের গুরুত্ব।

তারপর হেঁসে হেঁসেই বললেন,কে বলছে আমাদের দেহে এপেনডিস্কের কোনো Function নেই। Appendix has a great role in our society.

-ডাঃ লোটে শেরিং

একজন অসাধারণ ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। আসলে আপনিই একটি দেশের প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য।

ডাক্তার সমাজের জন্য তাঁর উপদেশঃ

Don’t Be Ambious,Do Your Best.Be A Good Human Being.”আগে আপনি একজন ভালে মানুষ হন,আপনি এমনিতেই একজন ভালো ডাক্তার হয়ে যাবেন।”

আর ঐ যে বলে না,আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন।

ভালো থাকবেন সবাই।

Naymurmur Rashid

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।