মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

ময়মনসিংহ মেডিকেলে সহপাঠীদের সাথে আড্ডায় মাতেন ভুটান প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং

ওয়েব টিমপ্রকাশ: ১৪ এপ্রিল ২০১৯, ১১:২০ · ১ মিনিটে পড়ুন
ময়মনসিংহ মেডিকেলে সহপাঠীদের সাথে আড্ডায় মাতেন ভুটান প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং
লেখার আকার

প্রায় তিন দশক পর পুরোনো বন্ধুদের দেখে আবেগে আপ্লুত হলেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। আর ঘটনাটা ঘটল ময়মনসিংহে নিজের সাবেক শিক্ষাপ্রতিষ্ঠান ময়মনসিংহ মেডিকেল কলেজের ক্যাম্পাসে। এত বছর পর ফিরে বন্ধু, সহপাঠী আর শিক্ষকদের ভালোবাসায় সিক্ত হলেন তিনি।

বাংলা নববর্ষের দিন মেডিকেল কলেজ মিলনায়তনে আয়োজিত বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানে একসময়ের সহপাঠীদের কাছে পেয়ে মেলে ধরেন স্মৃতির ঝাঁপি। পাশাপাশি বসে আড্ডা দেন। ফিরে যান ১৯৯৫ সাল থেকে এই মেডিকেল কলেজে শুরু করা ছাত্রজীবনের দিনগুলোতে। আর বর্তমান-সাবেক শিক্ষক-শিক্ষার্থীসহ সুধীজনদের সমাবেশে বাংলায় বলেন, ‘ভালো চিকিৎসক হতে হলে আগে একটা ভালো মানুষ হইতে হবে ভাই। মাঠ ভালো না হলে যা-ই রোপি (রোপণ করি) না কেন, কিছু উঠবে না সেখানে।’

বেলা ১১টার দিকে লোটে শেরিং হেলিকপ্টারে করে ময়মনসিংহে পৌঁছান। এরপর তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ মিলনায়তনে যান। বর্তমান শিক্ষার্থীসহ সবার উদ্দেশে বক্তব্য দেন। পরে বন্ধু-সহপাঠীদের সঙ্গে কিছুটা সময় কাটান। রাষ্ট্রীয় সফরে আসা ভুটানের প্রধানমন্ত্রীর জন্য কড়া নিরাপত্তাব্যবস্থা থাকলেও তিনি বন্ধুদের সঙ্গে আন্তরিক পরিবেশেই সময় কাটিয়েছেন।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।