মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

মেডিকেল অ্যাসিস্ট্যান্টের প্রতারণা – ৪হাজার টাকার ওষুধ ৩৪হাজার পাঁচশো টাকায় বিক্রি!

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ এপ্রিল ২০২৫, ৮:৪৯ · ২ মিনিটে পড়ুন
মেডিকেল অ্যাসিস্ট্যান্টের প্রতারণা – ৪হাজার টাকার ওষুধ ৩৪হাজার পাঁচশো টাকায় বিক্রি!
লেবেল উঠানোর পর পাওয়া গেল আরেক ইনজেকশনের নাম। ছবি - সংগৃহীত
লেখার আকার

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫

রোগীর কাছ থেকে ৩৪ হাজারের বেশি টাকা নিয়ে একটি ‘মূল্যবান’ ইনজেকশন দেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। কিন্তু ইনজেকশন প্রয়োগের পর পরই বোতলের গায়ে লাগানো লেবেলটি খুলে ভেতরে আরেক ওষুধের লেবেল খুঁজে পান রোগী। ডাক্তারের প্রেস্ক্রাইব করা ওষুধের দাম ৩৬-৩৮ হাজার টাকা হলেও মেডিকেল অ্যাসিস্ট্যান্টের দেয়া ওষুধের দাম ৪হাজার টাকা!

এম অভিনব প্রতারণার ঘটনা ঘটেছে ‘মুন স্পেশালাইজড হসপিটাল’ নামে কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে। দ্য ডেইলি স্টারের বরাতে এ তথ্য জানা গেছে।

লেবেল উঠানোর পর পাওয়া গেল আরেক ইনজেকশনের নাম। ছবি – সংগৃহীত

ভুক্তভোগী রোগীর মেয়ে ফারজানা আক্তার বিথী জানান, ছয় মাস ধরে তার মার চিকিৎসা করছেন এই হাসপাতালে কর্মরত ডা. মোঃ আশরাফ উল মতিন। গত শনিবার হাড়ের দুর্বলতার জন্য রোগীকে আকলাস্টা (Aclasta 5mg) নামের একটি ইনজেকশন প্রেস্ক্রাইব করেন তিনি। জানান, ইনজেকশনটির বাজারদর ৩৮ হাজার টাকা।

তবে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বিজয় সরকার রোগীর পরিবারকে ৩৪ হাজার ৫০০ টাকায় ইনজেকশনটি এনে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রোগীকে ইনজেকশন প্রয়োগ করেন বিজয়। ইনজেকশন প্রয়োগের পর ফারজানা ইনজেকশনের বোতলটি নিয়ে তার লেবেল পরীক্ষা করেন। আকলাস্টার লেবেলটি টেনে সরাতেই ভেসে ওঠে জোলেরন (Xoleron) নামের আরেক ওষুধের নাম।

কুমিল্লার বিভিন্ন ফার্মেসিতে এই ইনজেকশন চার থেকে পাঁচ হাজার টাকায় বিক্রি হচ্ছে।

ডা. আশরাফের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বৃহস্পতিবার তিনি হাসপাতালে ছিলেন না। তার অনুপস্থিতিতে এই ‘অসদুপায়’ অবলম্বন করেছেন বিজয়।

সহকারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মো: বশির আহমেদ বলেন, ‘আমার কাছে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক কোনো অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

প্ল্যাটফর্ম/এমইউএএস

ট্যাগ:প্রতারণা
খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।