মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

মুক্তিযুদ্ধে বাংলাদেশ আর্মি মেডিকেল কোর

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০১৯, ৯:১৫ · ২ মিনিটে পড়ুন
মুক্তিযুদ্ধে বাংলাদেশ আর্মি মেডিকেল কোর
লেখার আকার

বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের একটা বিস্ময়কর ইতিহাস আছে। এই কোর স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা কোর।
১৪ জন অফিসার সহ সর্বমোট ১৩৮ জন শহীদ হন এই কোর থেকে যা সেনাবাহিনীর অন্যান্য কোরের মধ্যে সর্বোচ্চ।

খেতাব প্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা বেগম স্যার এই কোরেরই এক জন সম্মানিত অফিসার।

এছাড়াও এই কোরের আরো বেশ কয়েক জন খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা।

এই কোরের ৪০ ফিল্ড এম্বুলেন্স ছিলো বাঙালী কমান্ডিং অফিসার পরিচালিত, বাঙালী অফিসার ও সৈন্যদের নিয়ে গঠিত।

কুমিল্লা সেনানিবাসে এই ইউনিটটি আত্মসমর্পণ না করে শক্তিশালী পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে অসম এক সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করে এবং শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে প্রতিটি সদস্য শাহাদাত বরণ করেন।

সিও চাইলেই পালিয়ে গিয়ে নিজের জীবন রক্ষা করতে পারতেন। কিন্তু এই অসীম সাহসী আর দেশপ্রেমিক চিকিৎসক লেফটেন্যান্ট কর্ণেল নুরুল আবসার মোহাম্মদ জাহাঙ্গীর স্যার (ডি এম সি, কে-০৬) তাঁর অধীনস্থদের রেখে পালিয়ে যান নি। তাঁর অধীনস্হরাও ভাতৃত্ববোধ আর দেশপ্রেমের চরম পরাকাষ্ঠা দেখিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেন।

৪০ ফিল্ড এম্বুলেন্সএর জায়গাতে এখন স্বাধীন বাংলাদেশের ৩১ ফিল্ড এম্বুলেন্স সেই ক্ষতের চিহ্ন বুকে ধারণ করে দাঁড়িয়ে আছে। এখনো কামানের শেল, বুলেটের চিহ্ন ৩১ ফিল্ডের বিভিন্ন জায়গায় লেগে আছে সেই সব সামরিক চিকিৎসক আর তাঁদের সহকারী সেনাদের অপরিসীম ত্যাগের সাক্ষী হয়ে।

মূল লেখক
মোঃ হুমায়ুন কবির নাহিদ
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সেশন ০৫-০৬
এস এস ৩৪

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।