মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

স্বপ্ন যখন রেসিডেন্সিঃ২য় পর্ব- মানবন্টন ও বইয়ের তালিকাঃ”

“মানবন্টন ও বইয়ের তালিকাঃ”

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত পোস্টে বলেছিলাম পরবর্তী পোস্টে বিগত বছরের প্রশ্নের টপিক সম্বলিত পোস্ট দিবো। কিন্তু তার আগে রেসিডেন্সি এমডি/এম এস এর ‘মানবন্টন’ এবং ‘বই এর তালিকা’ নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করার প্রয়োজনীয়তা অনুভব করছি। যারা এবারই প্রথম রেসিডেন্সি তে বসবেন বা সামনের বছর গুলোতে বসতে যাচ্ছেন, তাদের জন্যই মূলত এ পোস্ট।

#মানবন্টনঃ

আমরা নতুন যারা পরীক্ষা দেই,তাদের মধ্যে একটা ভুল ধারনা আছে। আমরা মনে করি আমরা যে সাবজেক্টে পরীক্ষা দিচ্ছি, সেই সাবজেক্টের প্রশ্ন/ক্লিনিক্যাল প্রশ্ন দিয়েই প্রশ্নপত্রটি ভরা থাকবে। (আমি নিজেও তাই মনে করতাম)। আসলে বাস্তবতা হলো, যে যেই সাবজেক্ট/ ফ্যাকাল্টিতেই পরীক্ষা দেন না কেনো, ২০০ এর মধ্যে প্রায় ১৫০ টা প্রশ্নই সেইম, প্রতিটা স্টেম সহ! আর এই অংশটা হচ্ছে ব্যাসিক। চলুন এর সম্ভাব্য মানবন্টন টা দেখে নেই- (বিগত বছর গুলোর প্রশ্ন অনুসারে)

1. Microbiology- (34-35)
2. Physiology- (25-30)
3. Pathology- (25-26)
4. Anatomy- (25-26)
5. Pharmacology- (20-25)
6. Biochemistry- (10-12)
7. Others- (10-15)

এই সাবজেক্ট আর মার্ক সমূহ সবার জন্যই প্রযোজ্য। অর্থাৎ, প্রায় তিন-চতুর্থাংশ প্রশ্নই হবে ব্যাসিক সাবজেক্ট গুলো থেকে, তাই বলা চলে সব রেসিডেন্সি পরীক্ষার্থী দেরই প্রস্তুতি ৭৫% সেইম।

বাকি থাকলো ক্লিনিক্যাল এর ৪৫-৫০। এটা ফ্যাকাল্টি ওয়াইজ ভেরি করে।

1.Medicine:
* Internal medicine- (25-30)
* Paediatrics- (10-12)
* Others- (8-10)

2. Surgery:
* General Surgery- (25-30)
* Gynae- (10-12)
* Ortho/Neuro/Uro etc.- (8-10)

3. Basic:
* Internal Medicine & Paediatrics- (20-25)
* Others (5-10)
* Micro,Patho,Physio (extra)- (15-20)

উপরের মানবন্টন ও পড়ার ভলিউম অনুযায়ী সাবজেক্ট গুলোর গুরুত্ব ক্রম নিম্নরূপ হতে পারেঃ- (ব্যক্তিগত মতামত)

Micro> Patho> Physio> Medicine/Surgery> Pharma> Anatomy> Biochem> Paedi/Gynae> Others..

এখন আসুন কোন বিষয়ের জন্য কোন কোন বই গুলো সাথে রাখতে হবে তা দেখে নেয়া যাকঃ- (এটাও সম্পূর্ণ ব্যাক্তিগত মতামত, আপনার প্রয়োজন অনুসারে চেঞ্জ করে নিতে পারেন)

1. #Microbiology-

* Lange,
* Smiddy.

2. #Pathology-

* Robbin’s,
* Khaleque,
* Smiddy.

3. #Physiology-

* Ganong,
* BRS Physiology,
* Vision,
* Roddy.

4. #Anatomy-

* BD/Datta,
* Snell- Neuro Anatomy,
* Lumley

5. #Biochemistry-

* ABC Biochemistry.

6. #Pharmacology-

* Vision.

7. #Medicine-

* Davidson.

8. #Surgery-

* Baily & Love.

9. #Gynae-

* Datta.

10. #Paediatrics-

* Step onn to Paediatrics by Abid Hossain Mollah sir.

#সব বিষয়ের জন্যই কমন- (সবারই লাগবে)

*** দিলিপ স্যারের শীট (যদি স্যারের কোচিং করা থাকে বা খুব ভালো ভাবে এনরিচড থাকে)/ Genesis এর লেকচার শীট,

*** Matrix MD/MS Residency গাইড।

#বই এর তালিকা নিয়ে আমার দু’টি কথাঃ

♣ আমি যখন এরকম বিশাল বিশাল বইয়ের বিশাল ১টা তালিকা পেয়েছিলাম, তখন কেউ আমাকে বলেনি যে, বই এর তালিকা দেখে ভয় পাস না, কারন কোনো বই এর ই ‘টপ টু বটম’ পড়তে হয়না! শুধু সিলেক্টিভ টপিক গুলোই দেখতে হয়। বই এর তালিকায় আরও ২-৪ টা বই যোগ হলেও বা কিছু দেখার জন্য ইন্টারনেট এরও দারস্থ হতে হলেও ঘাবড়াবেন না ভাই, রেফারেন্স বই গুলো থেকে কেবল এবং কেবলমাত্র পরিক্ষায় বার বার আসা টপিক গুলোই দেখতে হবে, আর শীট আর গাইড ই আপনার মূল হাতিয়ার! 😉

♣ Lumley (Anatomy), Roddy (Physiology), Smiddy (Pathology & Microbiology) হলো MCQ ব্যাংক। এগুলো খুবই কঠিন বই, কিন্তু ফুল স্টেম সহকারে এখান থেকে প্রশ্ন আসে, তাই কষ্ট করে পড়তে পারলে  সুফল অবশ্যই পাবেন। :

ধন্যবাদ সবাইকে।

…

লিখেছেনঃ ডাঃ শায়খুল ইসলাম সুজা,

মমেক, ২০০৭-০৮।
এমডি রেসিডেন্ট, শিশু, BSMMU.

১ম পর্বের লিংকঃ

স্বপ্ন যখন রেসিডেন্সিঃ ১ম পর্ব

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

One thought on “স্বপ্ন যখন রেসিডেন্সিঃ২য় পর্ব- মানবন্টন ও বইয়ের তালিকাঃ””

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।