মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

‘রেটিনোপ্যাথি অব প্রিম্যাচ্যুরিটি’, অধ্যাপক ডা. দীপক কুমার নাগ | মোড়ক উন্মোচন

১৯ ডিসেম্বর ২০১৯

অপরিণত নবজাতক শিশুর শরীরে নানারকম শারীরিক সমস্যা দেখা যায়। অপরিণত নবজাতকের চোখও অপরিণত থাকে বিধায় চোখের নানা রোগ দেখা দেয়। রেটিনোপ্যাথি অব প্রিম্যাচ্যুরিটি (Retinopathy of Prematurity – ROP) অন্যতম একটি রোগ।

রেটিনোপ্যাথি অব প্রিম্যাচ্যুরিটি, রেটিনার রক্তনালীর একটি রোগ। অপরিণত নবজাতক শিশুর রেটিনার রক্তনালি সঠিক বৃদ্ধি হয় না। ফলে রেটিনাতে রক্তক্ষরণ হতে পারে এবং কোন কোন ক্ষেত্রে রেটিনা ছিড়ে (রেটিনাল ডিটাচমেন্ট) যেতে পারে।

যে সকল শিশু গর্ভধারণের পর ৩৫ সপ্তাহের পূর্বে জন্মগ্রহণ করে (প্রিম্যাচ্যুর) এবং যাদের ওজন ২ কেজির কম (লো বার্থ ওয়েট) সে সকল শিশুই অপরিণত নবজাতক শিশু। যে সকল অপরিণত নবজাতক শিশু জটিল সমস্যার জন্য নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন থাকে তাদের মধ্যে আরওপি(ROP) এর লক্ষণ বেশি দেখা দেয়।

জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট এবং হাসপাতালের ভিট্রিও-রেটিনা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. দীপক কুমার নাগ, বাংলাদেশের চক্ষু চিকিৎসায় এক সুপরিচিত ও উজ্জ্বলতম নাম। তিনি একজন প্রথিতযশা ভিট্রিও-রেটিনা সার্জন, দীর্ঘদিন যাবত চোখের বিভিন্ন সমস্যা নিয়ে দেশীয় ও আন্তর্জাতিকভাবে কাজ করে আসছেন। তারমধ্যে রেটিনোপ্যাথি অব প্রিম্যাচ্যুরিটি স্ক্রিনিং অন্যতম। তিনি জানিয়েছেন, বাংলাদেশে শতকরা ১৪ জন অপরিণত বা প্রিম্যাচ্যুর(নির্ধারিত সময়ের পূর্বেই) এবং শতকরা ২০ জন স্বল্পওজনের বা লো বার্থ ওয়েট নবজাতক শিশুর জন্ম হয়। তাদের মধ্যে ২০-৪০ শতাংশ শিশু রেটিনোপ্যাথি অব প্রিম্যাচ্যুরিটি রোগে আক্রান্ত হয়। তাছাড়া বাংলাদেশে বর্তমানে নবজাতক শিশুর নিবিড় পরিচর্যা কেন্দ্র ও এর সেবা বৃদ্ধি পাওয়ায় এই শিশুরা বেঁচে থাকছে ঠিকই, কিন্তু অন্ধত্ব নিয়ে বেড়ে ওঠছে।অধ্যাপক ডা. দীপক কুমার নাগ আরো বলেন, আরওপি আক্রান্ত নবজাতকের মধ্যে ৮-১০ শতাংশের চিকিৎসা প্রয়োজন। তাই নবজাতক জন্মের ৩০ দিনের মধ্যে স্ক্রিনিং বা চেক আপ করতে হবে, দেখতে হবে রেটিনার রক্তনালির স্বভাবিক না অস্বাভাবিক বৃদ্ধি হচ্ছে। স্ক্রিনিংয়ের জন্য রেটিনা বিশেষজ্ঞের প্রয়োজন নেই। সকল চক্ষু চিকিৎসকই পেরিফেরিতেও স্ক্রিনিং এবং চিকিৎসা প্রয়োজন কিনা তা নির্ধারণ করতে পারবেন।

আরওপির সাধারণত তিন ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে – লেজার, ইন্ট্রা-ভিট্রিয়াল এন্টি-ভিইজিএফ(Anti-VEGF=Anti Vascular Endothelial Growth Factor) ইঞ্জেকশন এবং সার্জারী। এসব চিকিৎসা পদ্ধতি এখন আমাদের দেশেই সম্ভব। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি (বিএসএমএমইউ), জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট ও হাসপাতাল এবং আরও কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠানে আরওপির চিকিৎসা হয়ে থাকে।

এ নিয়ে কাজ করতে গিয়ে অধ্যাপক ডা. দীপক কুমার নাগ দেখলেন যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বিশাল একটা অংশ অন্ধত্ব বরণ করছে যা আমাদের সচেতনতা এবং দ্রুত স্ক্রিনিং এ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এই পরিস্থিতি তাকে ব্যথিত করেছে এবং সেই প্রেরণা থেকে শুধুমাত্র একটি রোগের উপর একটি পূর্ণাঙ্গ বই লেখার প্রয়াস পেয়েছেন।

গত ৮ ডিসেম্বর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে “রেটিনোপ্যাথি অব প্রিম্যাচ্যুরিটি” নামক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। উক্ত অনুষ্ঠানে দেশের বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ, নবজাতক শিশু বিশেষজ্ঞ, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন। বইটি সম্পর্কে অধ্যাপক ডা. দীপক কুমার নাগ জানিয়েছেন, বইটিতে আরওপির বিভিন্ন চিকিৎসা পদ্ধতি সহ রোগটির বিস্তারিত যেমন রয়েছেই তাছাড়াও বাংলাদেশে আরওপির ইন্সিডেন্স ও প্রিভিলেন্স রেট এবং স্ক্রিনিং নিয়ে আলোকপাত করা হয়েছে। তিনি বলেন, এক্ষেত্রে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ, শিশু বিশেষজ্ঞ এবং দৃষ্টি নিয়ে কাজ করা এনজিও-র ভূমিকা অপরিসীম। তারা সকলেই বইটি সংগ্রহে রাখতে পারেন। বইটিতে আরওপি সকলের জন্য সহজবোধ্য করে উপস্থাপন করা হয়েছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সচেতনতাই আমাদের নবজাতকদের রেটিনোপ্যাথি অব প্রিম্যাচ্যুরিটি পরবর্তী অন্ধত্ব থেকে মুক্ত করতে পারে।

বি.দ্র. বইটি পেতে চাইলে অথবা আরওপি(ROP) সম্পর্কে আরো কিছু জানতে চাইলে নিম্নোক্ত ইমেইল ঠিকানায় যোগাযোগ করতে পারেন।
[email protected] (অধ্যাপক ডা. দীপক কুমার নাগ, জাতীয় চক্ষু বিজ্ঞান ইন্সটিটিউট)
[email protected] (ডা. রকিব, HMO, NIOH)

স্টাফ রিপোর্টার/ডা. রকিবুল হাসান

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।