মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬১২ কার্তিক ১৪৩৩ · ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

মহামারী কিংবা প্রাকৃতিক দুর্যোগ, থেমে থাকে না কখনই স্বাস্থ্যকর্মীদের কাজ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ আগস্ট ২০২০, ৬:২৩ · ২ মিনিটে পড়ুন
মহামারী কিংবা প্রাকৃতিক দুর্যোগ, থেমে থাকে না কখনই স্বাস্থ্যকর্মীদের কাজ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১ আগষ্ট, ২০২০, শনিবার

করোনা সংক্রমণ ঠেকাতে সরকার গত মার্চের শেষের দিকে সাধারণ ছুটি ঘোষণা করলে অনেকে রাজধানী ছেড়ে গ্রামে চলে যান। লকডাউনের কারণে কেন্দ্রগুলো যেমন বন্ধ ছিল তেমনি শিশুরাও পুরোপুরি ঘরবন্দি ছিল। ফলে টিকা দিতে পারেনি অনেকেই। তিন মাসের বেশি সময় সবকিছু থমকে থাকায় বাধাগ্রস্ত হয় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) ।

সাধারণত গ্রাম ও শহরে দুভাবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বাস্তবায়িত হয়। গ্রামে স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে, আর শহরে এই কর্মসূচি বাস্তবায়িত হয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সহযোগী সংস্থার (এনজিও) মাধ্যমে। লকডাউনের কারণে গ্রামাঞ্চলের স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি যেতে পারেননি বিগত কয়েক মাস ধরে।

তবে সম্প্রতি ধীরে ধীরে সচল হতে চলছে জীবনযাত্রা। জানা গেছে, জুনের শুরু থেকে ইপিআই কর্মসূচি গ্রামাঞ্চলে কিছুটা স্বাভাবিক হতে শুরু করেছে।

মাঠপর্যায়ে এখন স্বাস্থ্য কর্মকর্তাগণ করোনা, বা যেকোনো দুর্যোগ, বন্যা, ঝড়-বৃষ্টি উপেক্ষা করে এই টিকাদান কর্মসূচিকে সচল রেখেছেন। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা শিশুদের টিকা যত্ন সহকারে ও সতর্কতার সাথে টিকা প্রদান করে চলেছেন। তৃণমূল পর্যায়ে শিশুদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে স্বাস্থ্যকর্মীদের এ ভূমিকা অপরিসীম।

দোহার উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মোবারক হোসেন

শিশুদের টিকাদান কর্মসূচির সাফল্যের জন্য বাংলাদেশ বিশ্বে অন্যতম আদর্শ দেশ হিসেবে স্থান করে নিয়েছে। যার অনেকাংশে অবদান রয়েছে টিকাদান কর্মসূচির সেসব স্বাস্থ্যকর্মীদের সর্বদা নিবেদিত কার্যক্রমের।

এমনই এক নিবেদিত প্রাণ দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য কর্মকর্তা মোঃ মোবারক হোসেন। শীত, গ্রীষ্ম, বর্ষা, বন্যা কিংবা করোনা মহামারীকালেও তাদের কাজ থেমে থাকে না কখনোই। দোহারের হরিচন্ডি গ্রামে বন্যার পানিতে যেখানে রাস্তা তলিয়ে গেছে সেখানে নৌকা বেয়ে বাড়ি বাড়ি গিয়ে সঠিক সময়ে টিকা প্রদান করে যাচ্ছেন। তাঁদের হাত ধরেই আজ দক্ষিণ পূর্ব এশিয়ার টিকা কার্যক্রমের রোল মডেল হয়েছে বাংলাদেশ।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।