মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬১৬ কার্তিক ১৪৩৩ · ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

ভারতে প্রথমবারের মতো শনাক্ত হলো করোনা ভাইরাস

Platformপ্রকাশ: ৩১ জানুয়ারি ২০২০, ৯:১২ · ১ মিনিটে পড়ুন
ভারতে প্রথমবারের মতো শনাক্ত হলো করোনা ভাইরাস
লেখার আকার

৩১ জানুয়ারি,২০২০: ৩০ জানুয়ারি রোজ বৃহস্পতিবার ভারতের কেরালাতে প্রথমবারের মতো করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়েছে।

কেরালার স্বাস্থ্য অধিদপ্তর নিশ্চিত করেছে যে, চীনের উহান শহরে অধ্যয়নরত কেরালার শিক্ষার্থী চিনে করোনা ভাইরাস ছড়িয়ে যাওয়ায় চীন থেকে কেরালাতে চলে আসেন। আসার কিছু দিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন, তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি করার পর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তার শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এবং বর্তমানে তাকে আইসোলেশন ইউনিটে রাখা হয়েছে, যেন তার থেকে অন্য কেউ কোন ভাবেই আক্রান্ত না হয়।

ভারতের স্বাস্থ্য অধিদপ্তর থেকে আরো জানানো হয়েছে যে, এখন পর্যন্ত তার শারিরীক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তাকে নিবিড় পর্যবেক্ষণ এ রাখা হয়েছে।

কেরালার স্বাস্থ্য মন্ত্রী কে কে শাইলাজা, বৃহস্পতিবার বেলা ৩ ঘটিকায় জরুরী সভার আয়োজন করেন এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান যে, তার রাষ্ট্রের প্রতিটি হাসপাতালে এবং মেডিকেল কলেজে ইতিমধ্যেই আইসোলেশন ইউনিট স্থাপন করা হয়েছে।

বর্তমানে রাষ্ট্রের সর্বত্র করোনা ভাইরাসের ব্যপারে সতর্কতা জারি করা হয়েছে এবং সর্বমোট ৮০৬ জন ব্যক্তিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক/রাকিবুল ইসলাম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।