মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬৩ অগ্রহায়ণ ১৪৩৩ · ৬ জমাদিউস সানি ১৪৪৮
স্বাস্থ্য তথ্য

কীভাবে প্রস্তুতি নিবেন এই করোনাভাইরাস দুর্যোগে

Platformপ্রকাশ: ২৯ জানুয়ারি ২০২০, ৭:৩৮ · ২ মিনিটে পড়ুন
কীভাবে প্রস্তুতি নিবেন এই করোনাভাইরাস দুর্যোগে
লেখার আকার

২৯ জানুয়ারি ২০২০: চীনের ইউহান শহর থেকে উৎপত্তি নেয়া নোভেল করোনা ভাইরাসে (2019-nCoV) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩২ এ, আক্রান্ত আরো প্রায় ৬০০০ মানুষ। ভাইরাসটি ছড়িয়ে পড়ছে চীনসহ মোট ১৯টি দেশে।

এখন পর্যন্ত বাংলাদেশে করোনাভাইরাসের কোন রোগী পাওয়া যায় নি। তবে এই বিশ্ব বিপর্যয়ে প্রস্তুতি নিয়ে রাখতে হবে আগে থেকেই। এ উদ্দেশ্যেই আজকের এই লেখা।

করোনা ভাইরাস
করোনা ভাইরাস এক প্রজাতির ভাইরাস যেটি সাধারণ সর্দিকাশি সহ মিডল ইস্ট রেস্পিরেটরি সিন্ড্রোম(MERS) এবং সিভিয়ার একিউট রেস্পিরেটরি সিন্ড্রোম(SARS) জাতীয় ভয়ঙ্কর কিছু রোগ ছড়িয়ে থাকে।

এই ভাইরাসটির অনেক প্রজাতি রয়েছে, যার মধ্যে মাত্র ৭টি মানুষের দেহে সংক্রমিত হতে পারে।

করোনা ভাইরাসের লক্ষণ
করোনা ভাইরাস সংক্রমণের প্রধান লক্ষণসমূহ হলো
– জ্বর
– কাশি এবং
– শ্বাসকষ্ট।

এক্ষেত্রে সংক্রমণের তীব্রতা বাড়লে নিউমোনিয়া, বৃক্ক ও অন্যান্য প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে।

করোনা ভাইরাস যেভাবে ছড়ায়
বিজ্ঞানীদের মতে, করোনা ভাইরাস শুধুমাত্র পশু পাখি থেকে মানুষে ছড়ায় না, একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহেও ছড়াতে পারে।

এ ভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবং শ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। সাধারণ ফ্লু বা ঠান্ডা লাগার মতো করেই এ ভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে।

চিকিৎসা
ভাইরাসটি নতুন হওয়াতে এখনই এর কোনও টিকা বা প্রতিষেধক আবিষ্কার হয়নি। এমনকি এমন কোনও চিকিৎসাও নেই, যা এ রোগ ঠেকাতে পারে।
আক্রান্ত ব্যক্তিকে অন্যান্য সাধারণ সর্দিকাশির চিকিৎসার মতই চিকিৎসা দেওয়া হয়,
– বিশ্রাম
– পরিমিত পরিমাণ পানি পান
– জ্বর এবং শ্বাসতন্ত্রের প্রদাহের জন্য ঔষধ

করণীয়
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতোমধ্যে মানুষকে বেশ কিছু পরামর্শ দিয়েছে।

– সাবান দিয়ে ভালো ভাবে হাত ধুয়ে নিন অথবা জীবাণু নাশক তরল (এন্টিসেপ্টিক সলিউশন) দিয়ে হাত রগড়ে/কচলে নিন।
– হাঁচি-কাশি দেয়ার সময় টিস্যু পেপার দিয়ে অথবা কনুই ভাঁজ করে বা হাত দিয়ে নাক এবং মুখ ঢেকে রাখুন। পরে হাত সাবান দিয়ে ধুয়ে ফেলুন।
– সর্দি-কাশি এবং ফ্লু জাতীয় উপসর্গের যে কারো সাথে ঘনিষ্ঠ যোগাযোগ এড়িয়ে চলুন। এতে হাঁচি কাশি দিয়ে রোগ সংক্রমণের সম্ভাবনা কমে যাবে।
– মাছ, মাংস এবং ডিম এমনভাবে রান্না করুন যেন তা ভালো ভাবে সেদ্ধ হয়।
– বন্য ও গবাদি পশু পাখিদের সাথে অরক্ষিত অবস্থায় সংস্পর্শ যথাসম্ভব এড়িয়ে চলুন।
– ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও জনসচেতনতা তৈরির লক্ষ্যে প্রদান করা হয়েছে স্বাস্থ্য তথ্য কার্ড।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবাহ

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

সিসিইউ হতে কেবিনে স্থানান্তর করা হলো স্বাস্থ্যমন্ত্রীকে

নিজস্ব প্রতিবেদক/ প্ল্যাটফর্ম টুডে গত ১৪ নভেম্বর রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে, করোনারী এনজিওগ্রাম পরবর্তী ব্লক ধরা পড়লে, স্টেন্টিং প্রক্রিয়া সম্পন্ন হয় স্বাস্থ্যমন্ত্রীর। কার্ডিওলজির স্বনামধন্য অধ্যাপক ডা. এ এন এম মোমেনুজ্জামানেএ নেতৃত্বে তার চিকিৎসা প্রক্রিয়াধীন রয়েছে। স্টেন্টিং পরবর্তী পরিচর্যার জন্য সিসিইউতে রাখা…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

স্বাস্থ্যমন্ত্রীর হৃদযন্ত্রে সফলভাবে চিকিৎসা কার্যক্রম সম্পন্ন, বসানো হলো দুটি রিং (স্টেন্ট)

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেনের হৃদ্‌যন্ত্রে সফলভাবে দুটি রিং (স্টেন্ট) পরানো হয়েছে। ১৫ নভেম্বর বিকেল ৪টা ৩০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাঁর হৃদ্‌যন্ত্রের ব্লক দূর করতে এ চিকিৎসা কার্যক্রম সম্পন্ন হয়। এর আগে গতকাল একই হাসপাতালে…

১৬ নভেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।