মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬৯ কার্তিক ১৪৩৩ · ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮
কনফারেন্স নিউজ

বৈজ্ঞানিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১ এপ্রিল ২০১৬, ১২:৪১ · ১ মিনিটে পড়ুন
বৈজ্ঞানিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার আহ্বান
লেখার আকার

গতকাল বৃহস্পতিবার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত ‘বৈজ্ঞানিক যোগাযোগ বিষয়ক’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান বলেন,তরুণ চিকিৎসকরা অত্যন্ত মেধাবী। তাদের এই মেধাকে রোগীদের জন্য কল্যাণমুখী গবেষণায় কাজে লাগাতে হবে। আর এ জন্য বৈজ্ঞানিক যোগাযোগ সম্পর্কে তাদের পর্যাপ্ত জ্ঞান থাকা যেমন আবশ্যক, তেমন এ ধরনের যোগাযোগ আরো বাড়াতে হবে। অর্থাৎ বৈজ্ঞানিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবার জন্য কল্যাণমুখী সফল গবেষণায় তরুণ চিকিৎসকবৃন্দকে মেধাকে কাজে লাগাতে হবে।

এছাড়াও তিনি,দেশের চিকিৎসকবৃন্দের গবেষণালব্ধ প্রবন্ধ লেখা, উপস্থাপন ও তা দেশ-বিদেশের জার্নালে প্রকাশের ক্ষেত্রে এ ধরণের সেমিনার কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়েও আলোচনা করেন।

এ্যাসোশিয়েশন অফ ফিজিশিয়ান্স অব বাংলাদেশ (এপিবি)-এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. সেলিমুর রহমান। মডারেটরের দায়িত্ব পালন করেন সংগঠনের সায়েন্টিক সেক্রেটারি, ক্লিনিক্যাল কার্ডিওলজিস্ট ও বিএসএমএমইউ’র সহযোগী অধ্যাপক ডা. এসএম মোস্তফা জামান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ডা. এসএম আরাফাত। টেকনিক্যাল সেশনে গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক মানজারে শামীম, অধ্যাপক ডা. রিদওয়ানুর রহমান, ডা. আলেয়া নাহীদ, ডা. শারফুল ইসলাম খান।

 

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নিম্নআয়ের মানুষের ২০ শতাংশ ব্যয় ওষুধের পেছনে

রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪ রোগাক্রান্ত মানুষকে প্রায়ই কিছু না কিছু ওষুধ খেতে হয়। নিত্যপণ্যের এই ঊর্ধ্বগতির বাজারে যেখানে সাধারণ মানুষের তিনবেলা আহারের জোগান দেওয়াই কষ্টকর, সেখানে জীবন রক্ষার জন্য দ্বিগুণ-তিনগুণ দামে ওধুষ কিনতে গিয়ে জীবন আরও ওষ্ঠাগত। দেশে এখন নিম্নআয়ের…

২৪ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

ইন্দোনেশিয়ায় শুরু হল ‘দ্য ইউনিয়ন ওয়ার্ল্ড কনফারেন্স অন লাংস’

মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪ ইন্দোনেশিয়ার বালিতে আজ মঙ্গলবার শুরু হয়েছে ফুসফুস স্বাস্থ্য বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন 'দ্য ইউনিয়ন ওয়ার্ল্ড কনফারেন্স'। যক্ষ্মা ও ফুসফুসের রোগবিষয়ক আন্তর্জাতিক মোর্চা দ্য ইউনিয়ন ৫৫তম এই সম্মেলনের আয়োজন করেছে। সারা বিশ্বের তিন হাজারের বেশি প্রতিনিধি এ সম্মেলনে…

১২ নভেম্বর ২০২৪বিস্তারিত পড়ুন

সরকার কর্তৃক নির্ধারিত হবে বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যসেবার মূল্য

প্ল্যাটফর্ম নিউজ, ২৩ নভেম্বর, ২০২০, সোমবার   সরকার হতে নির্ধারণ করে দেওয়া হবে বেসরকারি মেডিকেলের স্বাস্থ্য সেবার মূল্য। গত বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকগুলোর সেবা পর্যালোচনার বিষয়ে মালিক ও প্রতিনিধিদের সাথে আলোচনায় বসেন মন্ত্রণালয়।…

২৩ নভেম্বর ২০২০বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।