মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
নিউজ

চারটি নাম্বারে পাওয়া যাবে হাসপাতালের তথ্য

Anisur Riadপ্রকাশ: ৯ জুলাই ২০২০, ২:০৮ · ১ মিনিটে পড়ুন
চারটি নাম্বারে পাওয়া যাবে হাসপাতালের তথ্য
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুলাই ২০২০, বৃহস্পতিবার 

চারটি নাম্বারে কল করে জানা যাবে হাসপাতালের তথ্য।০১৩১৩৭৯১১৩০, ০১৩১৩৭৯১১৩৮, ০১৩১৩৭৯১১৩৯ এবং ০১৩১৩৭৯১১৪০ – এই চারটি নাম্বারে কল করে জানা যাবে হাসপাতালের আইসিইউ এবং শয্যা সংক্রান্ত তথ্য। এতে সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবা আরোও সহজ হবে।

গত ৭ জুলাই, করোনা পরিস্থিতি নিয়ে দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি আরোও জানান,

“যথাযথ স্বাস্থ্যবিধি মেনে দেশের সকল ইপিআই টিকাদান কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলমান রয়েছে। নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশু এবং নারীদের টিকা প্রাপ্তি নিশ্চিত করার আহ্বান রইলো।”

ছবি: সংগৃহিত

স্বাস্থ্য অধিদফতর জানায়,

“ঢাকা মহানগরীতে কোভিড রোগীদের জন্য সাধারণ শয্যা আছে ৬ হাজার ৭৫ টি এবং আইসিইউ শয্যা আছে ১৪৯টি। সব বিভাগ মিলে সাধারণ শয্যা আছে ১৪ হাজার ৭৭৫টি এবং আইসিইউ শয্যা আছে ৪০১টি। এসব হাসপাতালে সর্বমোট অক্সিজেন সিলিন্ডার আছে ১১ হাজার ৫২০টি, হাই-ফ্লো ন্যাজাল ক্যানোলা আছে ২২৪টি এবং অক্সিজেন কনসেনট্রেটর আছে ৯৯টি। সারাদেশে সাধারণ শয্যায় ভর্তিকৃত রোগী ৪,১৫৬ জন এবং আইসিইউ শয্যায় ভর্তিকৃত রোগী ২১০ জন। সারাদেশে গত ২৪ ঘণ্টায় ভর্তিকৃত রোগী ৪৯৫ জন এবং ছাড়প্রাপ্ত রোগী ৯১৪ জন।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।