শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩, ২০ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

12333
স্পেন ভিত্তিক বিশ্বব্যাপী বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের র‍্যাঙ্কিং প্রকাশকারী প্রতিষ্ঠান সিমাগো ইন্সটিটিউশন র‍্যাঙ্কিং (সিমাগো রিসার্চ গ্রুপ এবং স্কপাস) এ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রথমবারের মত স্থান করে নিয়েছে। গবেষণার দিক থেকে বাংলাদেশের ১১টি বিশ্ববিদ্যালয়ের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ৫ম অবস্থানে আছে এবং বিশ্ব র‍্যাংকিং এ মেডিকেল উচ্চশিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অবস্থান ৬৪০তম। একই রকম প্রতিষ্ঠানের মধ্যে ভারতের অল ইন্ডিয়া ইন্সটিটিউট অফ মেডিকেল সায়েন্স বিএসএমএমইউ থেকে এগিয়ে থাকলেও পিছিয়ে আছে ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ, ভেলোর।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ব বিদ্যালয়। অধিভুক্ত ৪২টি মেডিকেল কলেজ/মেডিকেল শিক্ষা ইন্সটিটিউটে ৯০টির অধিক কোর্সসহ বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদে মেডিকেল উচ্চ শিক্ষা এবং গবেষণার পাশাপাশি ১৯২৪ শয্যার হাসপাতালে ৫৩টি অন্তবিভাগের পাশাপাশি বহির্বিভাগে দৈনিক ৫ হাজার রোগী সুচিকিৎসা পাচ্ছেন।

আজ(১/১/২০১৭) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত “এ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান্স অফ বাংলাদেশ” এর আয়োজিত সায়েন্টেফিক সেমিনার এবং উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসানের “এশিয়া এক্সেলেন্স এডুকেশন লিডারশিপ এওয়ার্ড ২০১৬” এওয়ার্ড প্রাপ্তি পরবর্তী রিসিপশন অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ডাঃ কামরুল হাসান নিজ বক্তব্যে এ সুখবর দেন। অধ্যাপক ডাঃ কামরুল হাসান নিজ বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের পটভূমি আলোচনা করেন। ১৯৬৯ সালের ১১ দফার একটি দাবী থেকে প্রায় ৩০ বছর লেগে যায় বাংলাদেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে। ১৯৯৭ সালের ২৪ জুলাই তৎকালীন স্বাস্থ্য সচিব জনাব মোঃ আলীর কাছে অধ্যাপক ডাঃ কামরুল হাসান সহ দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকগণ আইপিজিএমআর কে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের প্রস্তাবের রিপোর্ট পেশ করেন। সে সময়ের প্রধানমন্ত্রী এবং বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে মাত্র এক সপ্তাহের মাঝে ৩১ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের ঘোষণা দেয়া হয়। প্ল্যাটফর্মের পক্ষ থেকে অধ্যাপক ডাঃ কামরুল হাসান এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানানো হচ্ছে।

এ্যাসোসিয়েশন অফ ফিজিসিয়ান্স অফ বাংলাদেশ আয়োজিত সায়েন্টিফিক সেমিনারে বারডেমের মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ খাজা নাজিমুদ্দিন, বিসিপিএসের অনারারি সেক্রেটারি অধ্যাপক ডাঃ আব্দুল জলীল চৌধুরী, আরেকজন আমন্ত্রিত অধ্যাপক তিনটি সংক্ষিপ্ত সেশন পরিচালনা করেন। এ্যাসোসিয়েশন অফ ফিজিশিয়ান্স অফ বাংলাদেশের পক্ষ থেকে প্রেসিডেন্ট অধ্যাপক ডাঃ সেলিমুর রহমান স্যার, জেনারেল সেক্রেটারি অধ্যাপক ডাঃ সোহেল মাহমুদ আরাফাত, বিএসএমএমইউ এর পক্ষ থেকে প্রোভিসি মহোদয়গণ এবং মাননীয় ট্রেজারার, অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় অধ্যাপক ডাঃ বিগ্রেডিয়ার(অব) আব্দুল মালিক বক্তব্য প্রদান করেন।

ডাঃ মোহিব নীরব,
চিকিৎসকদের পক্ষে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

9 thoughts on “বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়”

  1. ১১ টা ইউনিভার্সিটি কোনটা কোনটা? সবার জানা দরকার দেশে বায়োমেডিক্যাল রিসার্চ এর ভাল সুযোগ কোথায় কোথায় আছে। র‍্যাঙ্কিং এর লিঙ্কটা আছে?

    1. এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে রিসার্চ-কে (৫০%)। এখানে একটু উন্নতি করতে পারলে আমাদের অবস্থা অনেক ভাল হত। বিএসএমএমইউ পিছিয়ে গেছে রিসার্চ এঃ একেবারে ১০০ তম পারসেনটাইল (http://www.scimagoir.com/institution.php?idp=387)। আর একটা জিনিস কনফিউজিং। All regions countries এবং All sectors সিলেক্ট করলে রেজাল্ট আরেক রকম আসে। জিনিসটা ক্লিয়ার হওয়া দরকার।Qamar Hejazi

    2. ওদের methodology তে কেম্নে করে র‍্যংকিং এই নিয়ে অনেক কিছু লিখা দেখলাম। তেমন কিছু বুঝি নাই 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।