সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বৃক্ষমানবের সফল অস্ত্রোপচার

বিরল রোগে আক্রান্ত আবুল বাজানদারের ডান হাতের পাঁচ আঙ্গুলে প্রথম অস্ত্রোপচার সফলভাবেই সম্পন্ন হয়েছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের সমন্বয়ক ডাঃ সামন্ত লাল সেন ও ডা. আবুল কালামের নেতৃত্বে ৯ সদস্যের একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল তার অস্ত্রোপচার শুরু করেন। বেলা পৌনে ১টার দিকে এই অস্ত্রোপচার শেষ হয়।

অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক দলে থাকা ডা. তানভীর আহমেদ।
সামন্ত লাল সেন স্যার বলেছেন ” প্রায় সাড়ে ৩ ঘণ্টা ধরে আমরা আবুল বাজানদারের হাতে এই জটিল অস্ত্রোপচারটি করেছি। প্রাথমিক অবস্থায় ডান হাতের কনিষ্ঠ ও বৃদ্ধাঙ্গুলে অস্ত্রোপচার করে তা স্বাভাবিক করবো বলে ভাবছিলাম। কিন্তু দুই আঙ্গুলে অস্ত্রেপচার করার পর যখন দেখলাম বাজানদারের রক্ত সঞ্চালন স্বাভাবিক আছে তখন আমরা তার হাতের পাঁচটি আঙ্গুলেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেই। “।
জটিল এই অস্ত্রোপচারটির সময় হাসপাতালের অনেক সিনিয়র জুনিয়ার চিকিৎসকরাও উপস্থিত ছিলেন। বর্তমানে তিনি ভালো আছেন এবং তার জ্ঞান ফিরে এসেছে।

বাজানদারের হাতে গাছের শেকড়ের মতো জিনিসগুলো আবার ফিরে আসবে কিনা সে প্রসঙ্গে ডা. সামন্ত লাল সেন স্যার বলেন, ‘এর আগে বাজানদারের রক্ত, আক্রান্ত অংশের টিস্যু ও লালা যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছিল পরীক্ষা-নিরীক্ষার জন্য। সেখান থেকে রিপোর্ট আসার পরই এ সম্পর্কে বলা যাবে। তবে যদি এসব জিনিস আবার ফিরে আসে তবে তা প্রতিরোধ করা আশা করি সম্ভব হবে। কারণ বাজানদার এরপর থেকে চিকিৎসকদের নজরদারিতে থাকবেন।’

এর আগে বাজানদারের চিকিৎসায় যুক্তরাষ্ট্রের চিকিৎসকরা সহযোগিতা করবেন বলেও জানানো হয়েছিল। এছাড়া তার চিকিৎসার সম্পূর্ণ খরচ সরকার বহন করবে বলে ঘোষণা দিয়েছেন সরকার।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি খুলনা থেকে এসে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি হন আবুল বাজানদার। তিনি গত ১০ বছর ধরে বিরল রোগে ভুগছেন। প্রাথমিকভাবে আবুল বাজানদারের রোগটিকে ‘ইপিডার্মোডিসপ্লাসিয়া ভ্যারুসিফরমিস’ বলে ধারণা করা হচ্ছে। এটি ত্বকের একটি অসুখ এবং এটি হয় সাধারণত ভাইরাস থেকে। তবে বিভিন্ন অপচিকিৎসাও এর জন্য দায়ী।

তথ্য ঃ বাংলা ট্রিবিউন

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

One thought on “বৃক্ষমানবের সফল অস্ত্রোপচার”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।