মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিশ্বব্যাপী অনুষ্ঠিত হচ্ছে “বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস”

১৫ নভেম্বর ২০১৯

গতকাল ১৪ নভেম্বর ২০১৯ বিশ্বব্যাপী অনুষ্ঠিত হল “বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস”। “বিশ্ব ডায়াবেটিস সচেতনতা দিবস – ২০১৯” এর প্রতিপাদ্য বিষয় “ডায়াবেটিস এবং পরিবার”।

বর্তমান বিশ্বে ডায়াবেটিস একটি মারাত্মক মারণ রোগ। বিশ্ব পরিসংখ্যান থেকে জানা যায় ২০১৭ সাথে এই রোগে আক্রান্ত হয়ে প্রায় ৪ মিলিয়ন মানুষ মৃত্যুবরণ করেছেন৷

শরীরে যখন রক্তে চিনি (গ্লুকোজ) এর পরিমাণ বৃদ্ধি পায়, তখনই ডায়াবেটিস হয়। এই জটিলতার কারণে মানুষের হার্ট অ্যাটাক, স্ট্রোক হতে পারে। এছাড়াও ডায়াবেটিস জনিত জটিলতার কারণে মানুষ অন্ধ হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে কিডনি, হতে পারে ডায়াবেটিক ফুট।

চিকিৎকরা বলছেন, ডায়াবেটিসের এতো ঝুঁকি থাকার পরেও যতো মানুষ এই রোগে আক্রান্ত তাদের অর্ধেকেরও বেশি এই রোগটি সম্পর্কে সচেতন নয়।

ডায়াবেটিস যে কোনো বয়সেই হতে পারে। ডায়াবেটিস ম্যালাইটাস ১ কম বয়সে হয় এবং বেশি বয়সে হয় ডায়াবেটিস ম্যালাইটাস ২।

অনেকেই বুঝতে পারেন না যে তিনি ডায়াবেটিসে আক্রান্ত। সবচেয়ে সাধারণ উপসর্গগুলোর মধ্যে রয়েছে:

– খুব তৃষ্ণা পাওয়া
– স্বাভাবিকের চাইতেও ঘন ঘন প্রস্রাব হওয়া। বিশেষ করে, রাতের বেলায়
– ক্লান্ত বোধ করা
– কোন কারণ ছাড়াই ওজন কমে যাওয়া
– প্রদাহজনিত রোগে বারবার আক্রান্ত হওয়া
– দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া
– শরীরের কোথাও কেটে গেলে সেটা শুকাতে দেরি হওয়া

যদিও ডায়াবেটিস অধিকাংশ ক্ষেত্রেই জিনগত কারণে হয়ে থাকে, এরপরও মানুষের জীবন যাত্রার ধরণে কিছুটা পরিবর্তন করলেই এই রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব।
যেমন –
– প্রতিদিন ব্যায়াম করা
– তেল – চর্বি জাতীয় খাদ্য এড়িয়ে চলা
– শাক-সবজি বেশি খাওয়া
– ধূমপান না করা
– বেশি মিষ্টি জাতীয় খাবার না খাওয়া
– এরপরও যদি রোগ নিয়ন্ত্রণ না হয়, তাহলে চিকিৎসকের পরামর্শ অনু্যায়ী ওষুধ সেবন করা কিংবা ইনসুলিন গ্রহণ করা৷

আর এবারের ডায়াবেটিস সচেতনতা দিবস – ২০১৯ এর প্রতিপাদ্য বিষয় যেহেতু “ডায়াবেটিস এবং পরিবার ” সেক্ষেত্রে পরিবার থেকেই সচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন৷

– ছোটবেলা থেকেই শিশুদের শারীরিক পরিশ্রম এবং পুষ্টিকর খাবারের প্রতি আগ্রহ সৃষ্টির মাধ্যমে এই রোগের ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব।

– পরিবারের ডায়াবেটিস আক্রান্ত সদস্যদের প্রতি বিশেষ যত্ন নেওয়া প্রয়োজন।

– সবসময় ডায়াবেটিস রোগীদের (বিশেষত ইনসুলিন গ্রহণকারী) হাতের কাছে মিষ্টি জাতীয় খাদ্য দ্রব্য রাখা উচিত, যাতে দুর্বল অনুভব করলে অথবা চোখে অন্ধকার দেখলে, খেতে পারেন। কারণ হাইপোগ্লাইসেমিক শক ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রেই বেশি দেখা যায়, যা মৃত্যু কারণ হতে পারে।

– ডায়াবেটিস রোগেদের চোখের যত্ন এবং পায়ের যত্ন নেওয়া উচিত।

পরিবারের সবার সম্মিলিত প্রচেষ্টায় ডায়াবেটিস এর মৃত্যুর ঝুঁকি অনেকাংশেই কমানো সম্ভব।

প্রতিবেদক/সুমাইয়া নার্গিস

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।