মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

সকল রেনিটিডিন জাতীয় ঔষধ উৎপাদন ও বিতরণ স্থগিত

Platformপ্রকাশ: ১৬ নভেম্বর ২০১৯, ১:১৯ · ২ মিনিটে পড়ুন
সকল রেনিটিডিন জাতীয় ঔষধ উৎপাদন ও বিতরণ স্থগিত
লেখার আকার

১৬ নভেম্বর ২০১৯

সম্প্রতি রেনিটিডিন ট্যাবলেটে ক্যান্সারের উপাদানের উপস্থিতি রয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এবং ইউরোপীয় ইউনিয়নের নিয়ন্ত্রক সংস্থা। এই ওষুধ সম্পর্কে সতর্কবার্তাও জারি করেছে সংস্থা দুটি। এরপরই এ নিয়ে বিশ্বে তোলপাড়ের সৃষ্টি হয়েছে।

সংস্থা দুটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে স্যান্ডোজের তৈরি রেনিটিডিন ক্যাপসুলের মধ্যে ‘এন-নিট্রোসডিমিথাইলামাইন (এনডিএমএ)’ নামে পরিবেশ দূষণজনিত উপাদানের উচ্চমাত্রার উপস্থিতি নিশ্চিত হয়েছে। এরপর কোম্পানিটি তাদের এই ওষুধ বাজার থেকে তুলে নেয়ার ঘোষণা দিয়েছে।

এফডিএ ও ইউরোপীয় ইউনিয়নের সংস্থার সতর্কবার্তা জারির পর, বাজারে রেনিটিডিন বন্ধ ও বাজারে থাকা ওষুধ তুলে নেয়ার ঘোষণা দেয় কানাডা, যুক্তরাষ্ট্র ও ভারতের বেশ কয়েকটি কোম্পানি।

মেসার্স সারাকা ল্যাবরেটরীজ লিঃ, ভারত এবং মেসার্স এসএমএস লাইফসাইন্স, ভারত হতে আমদানিকৃত রেনেটিডিন হাইড্রক্লোরাইড কাঁচামাল (API) এবং উক্ত কাঁচামাল হতে উৎপাদিত ফিনিশড প্রডাক্ট এর নমুনা অত্র অধিদপ্তরের ব্যবস্থাপনায় WHO এক্রিডিটেড ল্যাবরেটরীতে পরীক্ষা ও বিশ্লেষণ করা হয়। উক্ত পরীক্ষার ফলাফলে পরীক্ষাকৃত কাঁচামাল ও ফিনিশড প্রডাক্টেও ‘এনডিএমএ’ গ্রহণযোগ্য মাত্রার অধিক পরিমাণে পাওয়া যায়।

বাংলাদেশে কিছু কোম্পানির ঔষধ বন্ধ ছিল এবং কিছু কোম্পানির ঔষধ চালু ছিল। কিন্তু গত ১৩ নভেম্বর ২০১৯ রোজ রবিবার ঔষধ প্রশাসন অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির আলোচনা শেষে রেনিটিডিনের ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করা হয়।অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান এ নিষেধাজ্ঞার বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

দেশের মানুষের স্বাস্থ্যসেবার জন্য এটি হুমকিস্বরূপ তাই সবাই একমত হয়ে রেনিটিডিন জাতীয় ঔষধ উৎপাদন, বিক্রয়, বিতরণ ও রপ্তানি স্থগিত করা হয়েছে।

তথ্যসূত্রে,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঔষধ প্রশাসন অধিদপ্তর

স্টাফ রিপোর্টার/জান্নাত বিনতে হোসেন

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।