মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬২৪ আশ্বিন ১৪৩৩ · ২৬ রবিউস সানি ১৪৪৮
COVID-19

“বিশেষজ্ঞ হেলথলাইন” সেবা চালু করছে বিএসএমএমইউ

Platformপ্রকাশ: ৫ এপ্রিল ২০২০, ৭:৩০ · ২ মিনিটে পড়ুন
“বিশেষজ্ঞ হেলথলাইন” সেবা চালু করছে বিএসএমএমইউ
লেখার আকার

৫ই এপ্রিল, ২০২০: কোভিড ১৯ মহামারীর প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে চিকিৎসাসেবা নিয়ে বিপাকে পড়েছেন অসংখ্য মানুষ। এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দেশের অসুস্থ মানুষজনের কাছে চিকিৎসা বিষয়ক পরামর্শ সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যে টেলিফোনে বিশেষজ্ঞ পরামর্শ সেবা কেন্দ্র “বিশেষজ্ঞ হেলথলাইন” চালু করতে যাচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়।

যদিও এই সেবা প্রচলিত চিকিৎসা সেবার বিকল্প নয়, তথাপি বর্তমান বিশ্ব পরিস্থিতির প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা টেলিমেডিসিনের মাধ্যমে অন্তবর্তীকালীন চিকিৎসাসেবা অব্যাহত রাখার পরামর্শ প্রদান করেছে। SYENSISIT এর কারিগরী সহায়তায় এবং ICT Division এর Access to Information (a2i) এর সহযোগিতায় প্রয়োজনীয় প্রযুক্তিগত সকল আয়োজন সম্পন্ন হয়েছে।

৩৩৩, ১৬২৬৩ অথবা ০৯৬১১৬৭৭৭৭৭ এ ডায়ালের মাধ্যমে “বিশেষজ্ঞ হেলথলাইন” থেকে প্রয়োজনীয় পরামর্শ বা সেবা গ্রহণ করা যাবে। এছাড়া corona.gov.bd তে ক্লিক করেও এই সেবা সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

অদূর ভবিষ্যতে বাংলাদেশের টেলিমেডিসিন সেবাদানকারীদের সম্পৃক্ততার মাধ্যমে এই সেবা আরো সম্প্রসারিত করা হবে বলে মত পোষণ করেন সংশ্লিষ্টরা।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত “বিশেষজ্ঞ হেলথলাইন”এর উদ্বোধনী অনুষ্ঠান আজ দুপুর ১২:৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের ৫ তলায় অবস্থিত ডিজিটাল লাইব্রেরীতে অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর অধ্যাপক কনক কান্তি বড়ুয়া। উদ্বোধনী অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজ থেকে লাইভ সম্প্রচার করা হবে।

তথ্যসূত্র : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় এর ফেসবুক পেজ থেকে সংগৃহীত

নাহিদা হিরা / নিজস্ব প্রতিবেদক

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।