মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

কোভিড-১৯ সম্পর্কে বিএমএ মহাসচিবের প্রস্তাবনা

৫ এপ্রিল ২০২০: গত ২৪ মার্চ ২০২০ তারিখে করোনা ভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় বিএমএ মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও প্রস্তাবনা উত্থাপন করেন। এগুলো হল:

১. বিশ্ব স্বাস্থ্য সংস্থা চায়নার উহান শহরে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রথম সনাক্ত হওয়ার পর, প্রথম ৬৭ দিনে মোট আক্রান্ত হয়েছেন প্রায় ১ লক্ষ। পরবর্তী ১১ দিনে আক্রান্তের সংখ্যা প্রায় আরো ১ লক্ষ।
তৎপরবর্তী ৪ দিনে আক্রান্তের সংখ্যা প্রায় আরো ১ লক্ষ।

ইতালিতে প্রায় ৩০০ চিকিৎসক কোয়ারেন্টিনে রয়েছে।
চায়নাতে ৪১% রোগ হাসপাতাল থেকে সংক্রমিত হয়েছে।

বাংলাদেশে স্বাস্থ্যসেবায় নিয়োজিতদের মধ্যে COVID-19 এর প্রভাবঃ

চিকিৎসকঃ
কোয়ারেন্টিন ৮ জন
সনাক্ত ১ জন

নার্সঃ
কোয়ারেন্টিন ১২ জন
সনাক্ত ২ জন

স্বাস্থ্যকর্মীঃ
কোয়ারেন্টিন ৩ জন
সনাক্ত ১ জন
(*বর্তমানে এ সংখ্যা আরো বৃদ্ধি পেয়েছে)

২. সরকারী বেসরকারী সকল হাসপাতালের দায়িত্ব পালনরত চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের নিরাপদ সামগ্রী (PPE) দ্রুত সরবরাহের ব্যবস্থা করুন।

৩. দ্রুত বাংলাদেশের প্রতিটি বিভাগে COVID-19 সনাক্তের প্রয়োজনীয় পরীক্ষার ব্যবস্থা গ্রহন করতে হবে। More test, Immediate Detection, More Isolation।

৪. জরুরী ভিত্তিতে ১০০০ নতুন চিকিৎসক নিয়োগ দিন। (প্রস্তাবনাঃ বিসিএস নন-ক্যাডারে উত্তীর্ণ ৮৭০০ জন এর মধ্যে থেকে যারা আগে আগ্রহ প্রকাশ করবে তাদেরকে প্রথমে নিয়োগ দিন এবং তাদেরকে ১ বছরের মধ্যে চাকুরী নিয়মিত করার প্রতিশ্রুতি দিতে হবে নতুবা তারা আগ্রহী হবে না)।

জরুরী ভিত্তিতে ৩০০০ নতুন নার্স নিয়োগ দিন (তাদেরকে ১ বছরের মধ্যে নিয়মিত করতে হবে)।

দ্রুত ২০০ নতুন মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগ করুন (তাদেরকেও ১ বছরের মধ্যে নিয়মিত করতে হবে)

৫. হাসপাতালের বহিঃ বিভাগ সীমিত করুন। চিকিৎসকদের পালাক্রমে (শিফটিং) ডিউটির ব্যবস্থা করুন। সবাইকে একসাথে Expose করবেন না।

৬. যে সকল হাসপাতাল Vulnerable যেমন কিডনি ইন্সটিটিউট, হৃদরোগ ইন্সটিটিউট সেখানে কোন Isolation Center খোলা যাবে না।

৭. গণমাধ্যমে প্রচারের পাশাপাশি ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের জনপ্রতিনিধি, যেমন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্য, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য, মসজিদের ইমাম, অন্যান্য ধর্মীয় উপসনালয়ের পুরোহিত, স্কুল-কলেজের শিক্ষক দ্বারা প্রচার বেশি কার্যকর হবে।

৮. সামাজিক যোগাযোগ মাধ্যম দ্রুত নিয়ন্ত্রণ করুন। গুজব ছড়ানোদের শাস্তি দিয়ে তা গণমাধ্যমে প্রচার করুন।

৯. দায়িত্বশীল ব্যক্তি দিয়ে সার্বিক অবস্থা মিডিয়াতে ব্রিফিং করুন।

১০. দেশের সকল কারাগার ও রোহিঙ্গা ক্যাম্পেও দ্রুত ব্যবস্থা নিন।

নিজস্ব প্রতিবেদক/সুবহে জামিল সুবহা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।