মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

জাতির উদ্দেশ‍্যে প্রধানমন্ত্রী: ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা

৫ এপ্রিল ২০২০: আজ সকাল ১০ ঘটিকায় গণভবনে জাতির উদ্দেশ্যে অনলাইনভিত্তিক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোভিড-১৯ এর ফলে সৃষ্ট আসন্ন অর্থনৈতিক মন্দা রোধে সরকার কর্তৃক গৃহীত কার্যবিবরণী বর্ণনা করেন তিনি।

প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রী কোভিড-১৯ এর জাতীয় ও আন্তর্জাতিক বর্তমান অবস্থা সবার সামনে তুলে ধরেন। তিনি জানান, চীনে এই সংক্রমণ শুরু হওয়ার পরই বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী বাংলাদেশ ব্যবস্থা গ্রহণ করেছে, আর সেজন্যই বাংলাদেশে সংক্রমণের হার এখন পর্যন্ত কম। দেশে কোভিড-১৯ এ যে ৬ জনের মৃত্যু হয়েছে, তারা প্রায় সকলেই ছিলেন ৭০ বছরের বেশি বয়সী এবং তারা আগে থেকেই জটিল রোগে ভুগছিলেন। তাদের আত্মার মাগফিরাত কামনা করে প্রধানমন্ত্রী বলেন, “কোন মৃত্যুই আমাদের কাম্য নয়।”

প্রাণহানির পাশাপাশি বিশ্ব মহামারি কোভিড-১৯ বিশ্ব অর্থবাজারে ঘটিয়েছে ব্যাপক ধস। বিশ্বব্যাপী শিল্প, সেবা, কর্মসংস্থান, পরিবহন ইত্যাদি ক্ষেত্রে ধস দেখা দিয়েছে, পুঁজিবাজারে দেখা দিয়েছে মন্দা, বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ হয়ে পড়ছে কর্মহীন। এই মন্দা দীর্ঘায়িত হলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এটিই হবে পৃথিবীব্যাপী সর্ববিশাল মহামন্দা। বাংলাদেশেও এই মন্দার প্রভাব শুরু হয়েছে। গত বছরের তুলনায় দেশে আমদানি আয় ৫ শতাংশ কমেছে, জ্বালানি তেলের চাহিদা কমেছে ৫০ শতাংশ। এভাবে চলতে থাকলে সামগ্রিক রপ্তানি আয় কমে যাবে, রাজস্ব আয় কমে যাবে এবং সব মিলিয়ে বার্ষিক বাজেটে ব্যাপক হ্রাস ঘটবে।

এই অর্থনৈতিক ধস মোকাবেলায় বাংলাদেশ সরকার ৪টি কার্যক্রম গ্রহণ করেছে।

১. সরকারি ব্যয় বৃদ্ধি রোধ। সরকারি ব্যয়ে বিদেশ ভ্ৰমণ নিরুৎসাহিত করা হচ্ছে।

২. আর্থিক সহায়তা প্যাকেজ প্রদান। এর আওতায় রয়েছে শ্রমিক কর্মচারীদের কাজে বহাল রাখা, ব্যবসা চালিয়ে রাখা, ইত্যাদির সুবিধা।

৩. সামাজিক সুরক্ষা কাজের সুযোগ বৃদ্ধি। যেমন – দারিদ্র্যসীমার নিচে অবস্থানকারী ও শ্রমিক শ্রেণীর মানুষদের বিনামূল্যে খাদ্য প্রদান, ১০ টাকা কেজি দরে চাল বিক্রি, কর্মহীন বৃদ্ধ ও নারীদের ভাতা প্রদান, গৃহহীন মানুষের জন্য গৃহ তৈরি, মুদ্রা সরবরাহ বৃদ্ধি, বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখা, ইত্যাদি।

৪. স্বল্পসুদে ঋণ সুবিধা প্রদান। এর আওতায় মাননীয় প্রধানমন্ত্রী মোট ৭২,৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এর মধ্যে রয়েছে
– ক্ষতিগ্রস্ত শিল্প ও সেবা প্রতিষ্ঠানের জন্য ৩০,০০০ কোটি টাকার ঋণ, ৯% সুদ যেখানে ৪.৫% ভর্তুকি দিবে সরকার
– ক্ষুদ্র ও মাঝারি শিল্পখাতে ২০০০০ কোটি টাকার ঋণ, ৯% সুদ, যেখানে ৫% ভর্তুকি দিবে সরকার
– রপ্তানি শিল্পের সুবিধা বাড়াতে ইডিএফ তহবিলে যুক্ত হবে ১২৭৫০ কোটি টাকা, ২% সুদ
– প্ৰি শিপমেন্ট ক্রেডিট রেফারেন্স স্কিমে রপ্তানি মুখী খাতে ৫০০০ কোটির ঋণ

উক্ত প্রণোদনা প্যাকেজের ব্যবস্থাপনায় সকলকে সততার সাথে কাজ করার অনুরোধ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সঠিক নিয়মে কাজ করলে কোন সেক্টরের মানুষই বিপদে পড়বেন না। পাশাপাশি সবাইকে দেশি পণ্যের উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির আহ্বান জানিয়েছেন তিনি। নববর্ষের অগ্রীম শুভেচ্ছা জানিয়ে ঘরে বসে নববর্ষ উদযাপন এবং মিডিয়ার মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগের কথা বলেছেন তিনি। সর্বোপরি এই মহামারি রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেষ্ট হতে এবং আল্লাহর কাছে দুআ করার আহ্বান জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক/সামিউন ফাতীহা

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।