বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩, ১৮ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

বিএমইউতে চালু হচ্ছে দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার

সোমবার, ১২ মে, ২০২৫

দেশে প্রথমবারের মতো বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) চালু হতে যাচ্ছে রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার। এরই ধারাবাহিকতায় চিকিৎসক-ফিজিওথেরাপিস্টসহ স্বাস্থ্যকর্মীদের জন্য শুরু হয়েছে রোবটিক রিহ্যাবিলিটেশন বিষয়ক চারদিনের প্রশিক্ষণ কর্মসূচি। প্রশিক্ষণ কার্যক্রম চলবে আগামী ১৪ মে পর্যন্ত। এতে চিকিৎসক, ফিজিওথেরাপিস্টসহ ২১ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন।

রোববার (১১ মে) বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালে আনুষ্ঠানিকভাবে রোবটিক রিহ্যাবিলিটেশন বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। চীনের ৭ জন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারের সমন্বয়ে গঠিত চীনা টেকনিক্যাল টিম এই প্রশিক্ষণ পরিচালনা করছেন।

জানা গেছে, চীন সরকারের সহায়তায় স্থাপিত এ সেন্টারে থাকবে ৬২টি অত্যাধুনিক রোবট, যার মধ্যে ২২টি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর। বিশেষ করে জুলাই মাসে ছাত্র-জনতার গণআন্দোলনে আহতদের জন্য এখানে বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে। দীর্ঘমেয়াদি সমস্যায় ভোগা সাধারণ রোগীরাও স্বল্প ব্যয়ে সেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (প্রশাসন) ও রিহ্যাবিলিটেশন সেন্টার ইমপ্লিমেন্টেশন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু নাছের, উপ-পরিচালক (সুপার স্পেশালাইজড হাসপাতাল) ডা. এ কে আল মিরাজ এবং চীনের টেকনিক্যাল টিম ও প্রশিক্ষণার্থীরা।

ডা. আবুল কালাম আজাদ তার বক্তব্যে চীন সরকার ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি জানান, চীন সরকার প্রায় ২০ কোটি টাকা মূল্যের রোবটিক যন্ত্রপাতি উপহার দিয়েছে। এই সেন্টারটি চালু হলে এটি হবে দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার, যেখানে গণআন্দোলনে আহতদের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা থাকবে। ভবিষ্যতে নির্দিষ্ট পরিকল্পনার ভিত্তিতে সাধারণ রোগীদের জন্যও সেন্টারটি উন্মুক্ত রাখা হবে এবং চিকিৎসা ব্যয় সাধ্যের মধ্যে রাখার চেষ্টা করা হবে। এ ধরনের সেবা চালু হলে বিদেশমুখী চিকিৎসা নির্ভরতা কমবে এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

অধ্যাপক ডা. মো. আব্দুস শাকুর জানান, দক্ষিণ এশিয়ায় এ ধরনের রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টার বিরল। এখানে থাকবে ৬২টি রোবট, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর। স্ট্রোক, স্নায়ুবিক বৈকল্য, প্যারালাইসিস, ফ্রোজেন শোল্ডার, নার্ভ ইনজুরি, অ্যাক্সিডেন্টজনিত জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে আক্রান্তরা এই সেন্টার থেকে উন্নতমানের চিকিৎসাসেবা পাবেন এবং স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

সংশ্লিষ্টরা আরও জানান, প্রশিক্ষণ শেষে জনবল প্রয়োজনীয় দক্ষতা অর্জন করলে খুব শিগগিরই সেন্টারটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে বলে জানানো হয়।

 

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।