মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬৬ কার্তিক ১৪৩৩ · ৯ জমাদিউল আউয়াল ১৪৪৮
ব্রেকিং নিউজ

বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের কঠোর প্রতিবাদ

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ অক্টোবর ২০২০, ৯:০০ · ২ মিনিটে পড়ুন
বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশনের কঠোর প্রতিবাদ
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২১ অক্টোবর ২০২০, বুধবার

গতকাল ২০ অক্টোবর (মঙ্গলবার) বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) এর পক্ষ থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়।

বিএমএ এর সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাসচিব ডা. মোঃ ইহতেশামুল হক চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ এর সভাপতি ডা. এম ইকবাল আর্সলান, মহাসচিব ডা. এম এ আজিজ এর স্বাক্ষরিত উক্ত বিবৃতিতে জানানো হয়,

“সাম্প্রতিক সময়ে চিকিৎসক নেতৃবৃন্দের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্তাব্যক্তির অযাচিত বক্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। অত্যন্ত দুঃখের সাথে পরিলক্ষিত হচ্ছে যে, যখনই দেশের কল্যাণে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত আন্তঃক্যাডার বৈষম্য দূরীকরণের কথা বলা হয়, যখনই স্বাস্থ্য ক্যাডার সহ অন্য ক্যাডারে প্রশাসন ক্যাডারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যে পার্শ্ব অন্তর্ভুক্তির বিরুদ্ধে কথা বলা হয়, যখনই চিকিৎসকদের পদমর্যাদা, চাকুরীবিধি অনুযায়ী পদোন্নতির কথা বলা হয়, যখনই মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়টি সকলের দৃষ্টিগোচরে আসে, যখনই পদোন্নতির ক্ষেত্রে যোগ্যতা, জৈষ্ঠ্যতা, দক্ষতার পাশাপাশি মুক্তিযুদ্ধের আনুগত্যের কথা বলা হয় তখনই ঢালাওভাবে চিকিৎসক নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়ে প্রশাসনের কর্তাব্যক্তিরা মূল বিষয়গুলো আড়াল করার অপপ্রয়াসে লিপ্ত হন। মন্ত্রণালয়ের কেউ স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে তার কর্মে ভিন্ন অবস্থান পরিলক্ষিত হলে তার বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় দৃঢ় থাকবে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলতে চাই ঘোলাপানিতে মাছ শিকার করার এটি একটি কৌশলমাত্র। চিকিৎসকদের মানমর্যাদা ও অধিকার ক্ষুন্ন হয় এমন কোনো কাজ কিংবা সরকারের পদায়ন নীতিমালা কিংবা ক্যাডার বৈষম্য সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ডের অথবা স্বাধীনতা বিরোধীদের পুনর্বাসন কল্পে যে কোন আদেশ নির্দেশের বিরুদ্ধে আমাদের অবস্থান অতীতেও ছিল এবং ভবিষ্যতেও থাকবে।”

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।