মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬২ কার্তিক ১৪৩৩ · ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

বরিশাল শেবাচিম হাসপাতালে প্রথমবার পেইসমেকার স্থাপন করলেন চিকিৎসকরা

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ জুন ২০১৭, ১০:৫১ · ২ মিনিটে পড়ুন
বরিশাল শেবাচিম হাসপাতালে প্রথমবার পেইসমেকার স্থাপন করলেন চিকিৎসকরা
লেখার আকার

বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে এ্ই প্রথম এক রোগীর দেহে সফলভাবে ডুয়েল চেম্বার পেসমেকার স্থাপন করলেন চিকিৎসকরা।

বৃহস্পতিবার (১৫ জুন) প্রথম বারের মতো মাত্র দুই হাজার টাকায় ডুয়েল চেম্বার পেসমেকার স্থাপন করার সুযোগ দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে পেসমেকারটি রোগীর পক্ষ থেকে কিনে দেওয়া হয়।
পুরো অপারেশনটি করেছেন সহকারী অধ্যাপক, মেডিসিন, ক্লিনিক্যাল ও ইন্টারভেনশনাল হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এম সালেহ উদ্দীন। তার সঙ্গে সহায়তা করেন ডা. মাহফুজুর রহমান ও ডা. এমডি সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স শামিমা ইয়াসমিন, টেকনোলজিস্ট গোলাম মোস্তফা ও নজরুল আহম্মেদ।

হাসাপাতল সূত্রে জানা যায়, বরিশাল নগরের বগুড়া রোডস্থ এলাকার বাসিন্দা ও বরিশাল জেলা জজ আদালতের উচ্চমান সহকারী জাফর উল্লাহ বেশ কিছুদিন আগে পা পিছলে পড়ে আহত হন। তাকে হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর জানা যায় তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত। বিশেষ করে তার হৃদস্পন্দন ছিলো খুবই কম।

এ অবস্থায় গত এক সপ্তাহ আগে রোগীর হার্টে অস্থায়ী পেসমেকার বসানো হয়। কিন্তু তাতে তেমন উন্নতি না হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) অস্ত্রোপচারের মধ্য দিয়ে জাফর উল্লাহর হৃৎপিণ্ডে ডুয়েল চেম্বার পেসমেকার প্রতিস্থাপন করা হয়।
বেলা পৌনে ১১টা সফল অস্ত্রোপচারের পর তাকে শয্যায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স শামিমা ইয়াসমিন।

ডা. এম সালেহ উদ্দীন জানান, ছন্দময় জীবনের জন্য প্রয়োজন স্বাভাবিক হৃদস্পন্দন। একজন সুস্থ মানুষের হৃৎপিণ্ডের স্বাভাবিক স্পন্দনের গতি প্রতি মিনিটে ৬০ থেকে ৯০ বার। হৃৎপিণ্ডের বিভিন্ন রোগের কারণে এই স্বাভাবিক স্পন্দন ব্যাহত হয়। যার ফলে দেখা যায় নানাবিধ সমস্যা ও ছন্দপতন ঘটে জীবনযাত্রার।

তিনি বলেন, রোগী জাফর উল্লাহর হৃৎপিণ্ডে ডুয়েল চেম্বার পালস জেনারেটরের (পেসমেকার) সঙ্গে দু’টি লিড লাগানো হয়, একটি ডান অ্যাট্রিয়ামের সঙ্গে ও অন্যটি ডান ভেন্ট্রিকেলের সঙ্গে সংযোগ স্থাপন করা হয়েছে।

সোর্সঃবরিশালবানি.কম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।