মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য করোনায় আক্রান্ত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ১:৫৭ · ১ মিনিটে পড়ুন
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য করোনায় আক্রান্ত
ছবিঃ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (BSMMU)
লেখার আকার

১০ এপ্রিল, ২০২০ :

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (BSMMU) উপ-উপাচার্য এবং চর্ম ও যৌন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ শিকদার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে   বলে জানা গেছে।

পিজি হাসপাতাল নামে খ্যাত বিএসএমএমইউ’তে করোনা ভাইরাস শনাক্তকরণে ব্যবহৃত ল্যাবরেটরিতে বুধবার (৮ এপ্রিল) নমুনা পরীক্ষায় ডা. শহীদুল্লাহর করোনাভাইরাস ধরা পড়ে বলে জানা যায়।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় এ ব্যাপারে জানতে চাওয়া হলে উক্ত মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কণক কান্তি বড়ুয়া বলেন, “আমার কানে কথাটা এসেছে। আমি সত্যতা জানতে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করছি। কিন্তু তিনি (ডা. শহীদুল্লাহ শিকদার) মোবাইল রিসিভ করছেন না।”

ভাইস চ্যান্সেলর ডা. কণক আরো জানান, “ল্যাবরেটরিতে যারা পরীক্ষা করেছেন, তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে সত্যতা জানার চেষ্টা করছেন তিনি।”

উক্ত প্রতিষ্ঠানের অনেকে বলছেন, ডা. শহীদুল্লাহ আক্রান্ত হয়ে থাকলে অনেকেই আক্রান্ত হবেন। কারণ, তিনি নিজেই করোনা ভাইরাসের সংক্রমণরোধে অনেক চিকিৎসক ও অন্যান্য স্টাফকে নিজ হাতে বিভিন্ন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) বিতরণ করেছেন। অনেক টিভি চ্যানেলে গিয়ে তিনি করোনা সচেতনতামূলক অনেক টকশোতেও অংশ নিয়েছেন। সেক্ষেত্রে তার সংস্পর্শে আসা ব্যক্তিরা করোনার ঝুঁকিতে পড়বেন! তখন তাদের নিয়ম মেনে যথাযথ আইসোলেশনে থাকার প্রয়োজন হবে।

নিজস্ব প্রতিবেদক / অংকন বনিক জয়

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।