মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

লাইফ ইন লকডাউন, ডে টু

১০ এপ্রিল ২০২০:
ডা. শুভদীপ চন্দ

এ কয়দিন সবচেয়ে বেশি যে প্রশ্নটির সম্মুখীন হয়েছি- ‘কেন স্কয়ার হসপিটালের চাকরি ছেড়ে এ কম বেতনের সরকারি চাকরিতে ঢুকলাম?’ করোনা মানুষের জীবনকে এমন এক জায়গায় নিয়ে এসেছে যে মানুষ জীবনের মিসিং পয়েন্টগুলো খুঁজছে।

আজ এক ইতালি ফেরত লোকের সাথে দেখা হলো। উনি হাসপাতালে এসেছেন কোয়ারেন্টাইনের মেয়াদ শেষের সার্টিফিকেট নিতে। কোনকিছুই চিরস্থায়ী নয়। চৌদ্দদিনের কোয়ারেন্টাইন বা আইসোলেশনও। আমরা যদি সেসময় বিমানবন্দরের কয়েক একর জমি লক করতে পারতাম, আজ সারাদেশকে এভাবে লক ডাউন হতে হয় না। ‘মিসিং পয়েন্ট’। উনি বলছিলেন প্রবাস জীবনের বিভীষিকার কথা। উনি বলছিলেন ‘কেন গিয়েছিলেন’ সে ভুলে ভরা দিনগুলোর কথা। আরেকটি ‘মিসিং পয়েন্ট’।

আমরা এখন একটি লকডাউন শহরের বাসিন্দা। আজ দ্বিতীয় দিন। আমার হাসপাতাল বিশ কিলোমিটার দূরে। রাতে যখন ঘুমাতে যাই, আমি জানি না সকালে কিভাবে যাব! সকাল সাড়ে সাতটায় বাজারে গেলাম। অল্পকিছু লোক। কিন্তু গতকালের দমবন্ধ অবস্থা নেই। মানুষের চেহারা মানুষকে স্বান্তনা দেয়, স্বস্তি দেয়। সবাই দ্রুত হাঁটছে। বাজার নিয়ে ছুটছে। রিকশা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল- খুব কম। ‘ডিম কত নিলো?’ ‘পঁচিশ টাকা হালি’- ভদ্রলোক ছুটতে ছুটতেই বললেন।

পথে দুইবার পুলিশ আমাদের রিজার্ভ সিএনজি আটকালো। গুরুত্বপূর্ণ অগুরুত্বপূর্ণ সব মোড়েই পুলিশি পাহারা বসেছে। এ লড়াইয়ে তাদের অস্ত্র বন্দুক নয়; মাইক। কয়েক জায়গায় কিছু লোকদের দেখলাম চ্যালাকাঠ নিয়ে দাঁড়িয়ে থাকতে। রিকশার পাম্প ছেড়ে দিচ্ছে, গুলির মতো গালি বর্ষণ করছে, সিএনজি-রিকশা-অটোরিকশা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে জিজ্ঞেস করছে। উত্তরে সন্তুষ্টি না হলে ফেরত পাঠাচ্ছে। বাইকে একজনের বেশি দুইজন এলাউ করছে না।

শহর লক ডাউন মানে শহরে ঢোকার সব প্রবেশপথ বন্ধ। মহাসড়কে এক-দুই পণ্যবাহী ট্রাক ছাড়া কিছু নেই। আর এম্বুলেন্স। রাস্তা এখন লাল সাদা এম্বুলেন্স গাড়ির দখলে। কখনো সাইরেন বাজিয়ে, কখনো সাইরেন ছাড়া। মাঝেমাঝে জলপাইরঙা আর্মি জীপ, আর্মি ট্রাক। রাস্তার ধারে সবগুলো প্রবেশপথ বন্ধ। কোথায় বাঁশ দিয়ে, কোথাও শক্ত করে দড়ি বেধে। যতটুকু ফাঁক একটি সাইকেল ঢোকানোও কষ্ট হবে।

রাস্তার দু-ধারে ধানগাছ গুলো বড় হয়ে গেছে। চুলে পাক ধরার মতো মাথার দিকটায় একটু সোনালি। এ বিশাল ধানক্ষেতে একজন লোক মাত্র আগাছা বাছছেন। রৌদ্র তার উদোম কালপিঠ ঘামে চকচক করছে। লকডাউন বাড়লে এ বছর ধানের কি হবে- কেউ জানে না!

রাস্তা এতোটাই ফাঁকা- এক প্রান্ত থেকে অপর প্রান্ত দেখা যায়। বাসস্ট্যান্ডে সারি করে দাঁড়ানো গাড়ির বহর। দেখলাম এক ছিন্নমূল পরিবার যাত্রী ছাউনিতে বসে আছে। মুড়ি চিবোচ্ছে। মুড়ি এমন এক খাদ্য যে আপনাকে ইল্যুশন দিবে, আপনি মাড়ির নিচে অনেক কিছু চিবোচ্ছেন! অনেকক্ষণ চিবোচ্ছেন!

হাসপাতাল বরাবরের মতো ফাঁকা। সরকার নির্ধারিত দশটি স্যাম্পল পাঠাতে গিয়ে স্টাফদের ঘাম ছুটে যাচ্ছে। কেউ মারা গেলে বারবার খোঁজ নেয়া হচ্ছে করোনার কোনো লক্ষণ ছিল কিনা। পিপিই পরে বসে আছেন হাসপাতালের সবাই। ডাক্তার, নার্স, টিকিট বিক্রেতা, এমএলএসএস, স্যুইপার- প্রায় সবাই। আতঙ্কের জোরেই হাসপাতাল নীরব হয়ে আছে। কোভিড মেড অল কোয়েট অন দ্যা ওয়েস্টার্ন ফ্রন্ট!

তারপরও মানুষ ছুটছে। এক জেলা থেকে আরেক জেলা। এক গ্রাম থেকে আরেক গ্রাম। রিকশা, অটোরিকশা, ভ্যান, এম্বুলেন্স, মোটরসাইকেল, সিএনজি, গাড়ি, পায়ে হেঁটে। প্রয়োজন আইন মানে না। এক ভদ্রলোক ময়মনসিংহ থেকে সিরাজগঞ্জ চলেছেন ভেঙ্গে ভেঙ্গে। প্রত্যেক গন্তব্যে পৌছানোর গল্পই অনেক ইনস্পায়ারিং!

আমিও কিভাবে কিভাবে গেলাম আবার ফিরে আসলাম। আরেকটি দিনের শেষ। ৮/০৪/২০২০।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।