মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

পিপিই এর দাবিতে চাকরি হারালেন ৩ চিকিৎসক

১০ এপ্রিল, ২০২০

৮ মার্চ, এক মাস আগে বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ ধরা পড়ে। এরপর রাজধানী ঢাকার যে দুটি বেসরকারি হাসপাতালে এ অতি সংক্রামক এই করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে তার একটি এই ধানমণ্ডির আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ।

এই হাসপাতালের চিকিৎসকদের অভিযোগ পিপিই এর দাবি করায় তাদের চাকরিচ্যুত করা হয়েছে।যেখানে করোনা ভাইরাস একটি অতি সংক্রামক রোগ বলে আমরা জানি সেখানে পিপিই ছাড়াই রোগী দেখতে বাধ্য করছে হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানিয়েছেন মেডিকেলটির চিকিৎসকগণ।

চাকরিচ্যুত’ চিকিৎসকরা বলছেন, ওই রোগীর মৃত্যুর আগেই তাদের এখানে আসা কয়েকজন রোগীর মধ্যে ‘নভেল করোনাভাইরাসের উপসর্গ’ দেখতে পান তারা। কনসালট্যান্টরাও তাদের বিষয়ে একই অভিমত দেন। তখন থেকেই পিপিই চাওয়া হলেও তা দেওয়া হয়নি।
এরপর গত মাসের শেষ দিকে ২২ শে মার্চ হাসপাতালের আইসিইউতে করোনাভাইরাস রোগীর মৃত্যুর পর চিকিৎসকদের জোরাল দাবির মুখে হাসপাতাল কর্তৃপক্ষ সুরক্ষা উপকরণ দিলেও তা জুনিয়র চিকিৎসকরা পাচ্ছিলেন না।

জুনিয়র চিকিৎসকদের পিপিই দেওয়া হত না বলে অভিযোগ করেন একজন চিকিৎসক।

তিনি বলেন, “কর্তৃপক্ষের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো এবং আইসিইউতে রোগীর মৃত্যু নিয়ে ফেইসবুকে পোস্ট দেওয়ায় ৪ এপ্রিল পাঁচজন চিকিৎসককে বরখাস্ত করা হয়। পরে দুজনকে আবার পুনর্বহাল করা হয়।

চিকিৎসকরা জানান, ওই ব্যক্তি মারা যাওয়ার পর নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ২৪ মার্চ নমুনার ফল পজিটিভ এলে পরদিন হাসপাতালের আইসিইউ বন্ধ করে দেয়া হয়। চিকিৎসক-কর্মচারীদের একটা বড় অংশ হাসপাতাল ছেড়ে চলে যান। ২৬ মার্চও জরুরি বিভাগ ছাড়া হাসপাতালের সব বিভাগ বন্ধ থাকে।

কোয়ারেন্টিনে চলে যান আইসিইউ’র সব চিকিৎসাকর্মী। এছাড়া ইনডোরের ১০ জন চিকিৎসক, জরুরি বিভাগের তিনজন চিকিৎসক, একজন নার্স এবং একজন ওয়ার্ডবয়ও কোয়ারেন্টিনে চলে যান।

করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যুর বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ‘চেপে যেতে বললে’ তা না মানা ও পিপিই নিয়ে দ্বন্দ্বে জড়ানোয় পাঁচজন চিকিৎসককে চাকরিচ্যুত করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে আনোয়ার খান মডার্ন হাসপাতালের পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ডা. এনায়েত মুন্সী প্রথমে বলেন, তাদের হাসপাতালে এমন কোনো ঘটনাই ঘটেনি।

একজন চিকিৎসক বলেন, “আমরা ইমার্জেন্সিতে কয়েকজন এমন রোগী পেয়েছি। কনসালট্যান্টদের দেখালে তারা বলেছেন, এটা করোনাভাইরাস রোগী শতভাগ শিওর। ওই মুহূর্তে আমাদের কারও একজনেও গ্লাভসও ছিল না। আমরা অনুরোধ করেছি পিপিই না দিলেও অন্তত মাস্ক, গ্লাভস ও স্যানিটাইজার দেন।” কিন্তু স্যানিটাইজারও দেওয়া হয়নি বলে জানিয়েছেন এবং এ অবস্থায়ই কোনো রোগী রেফার্ড করা যাবে না, দেখতে হবে, ভর্তি দিতে হবে বলে বাধ্য করছিল হাসপাতাল কর্তৃপক্ষ।

“মিটিং ডেকে নানাভাবে ভয়ভীতি দেখানো হয় চিকিৎসকদের এবং এভাবেই কাজ করতে হবে, নইলে চলে যেতে হবে বলে হুমকি দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।

স্টাফ রিপোর্টার
নুরুন্নাহার মিতু

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।