সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

ফ্রম দ্যা পাইয়োনিয়ার্স‬

#‎ঘটনা‬ ০১ –
তখন আমি পাকিস্তানে মেডিকেলে পড়ি । ফোর্থ ইয়ার । রমজান মাসের সাত তারিখ এবং প্লেসমেন্ট ছিল গাঈনী ওয়ার্ডে ।
আমাদের সময়কার প্রিন্সিপ্যাল ছিলেন দারুন কড়া লোক । আমার প্লেসমেন্টের সময় নিয়ম ছিল একমাস টানা গাঈনী ওয়ার্ড । ক্লাস বাদে বাকি সময় ওয়ার্ডে । যদি ক্লাস টাইমের বাইরে কাউকে বাইরে পাওয়া যেত তাহলে আবার একমাস এক্সটেনশন দেয়া হত । একরুমে চারজনের প্লেসমেন্ট সাথে রোগী ।
তো সাত রমজান , ইফতারীর আগের সময় । এক পেশেন্টর লেবারের পেইন উঠছে । পেশেন্টের দিক থেকে মুখ ঘুরিয়ে দেখি আমার ক্লাসমেটও নাই আবার সিস্টারও নাই । পেশেন্টের অবস্থাও সঙ্গীন ।
ভাবলাম আমিও চলে যাই । কিন্তু আবার ভাবলাম , আমি যদি চলে যাই তাহলে বাচ্চা এবং মায়ের অবস্থা খারাপ হইলে নিজেকে কখনোই মাফ করতে পারব না । এই অপরাধ বোধ আমাকে তাড়িয়ে বেড়াবে সারাজীবন ।
এদিকে রোজাও ছিলাম । ইফতারির সময় হয়ে যাচ্ছে । হাতের কাছে পানিও নাই । এমন অবস্থায় ……… এমন অবস্থায় ……… আযান পড়ল , আমি পেশেন্টের কাছে । হটাত করে আমার মুখের উপর পানি এসে পড়ল । ভাবলাম আল্লাহ বোধ করি আমার অবস্থা দেখে দয়াপরবশ হয়ে পানি পাঠিয়েছেন ।
তারপর মুখে হাত দিলাম । কিন্তু এ কি !!! পানি ঠিক আছে কিন্তু আঠা আঠা লাগে ক্যান ??? gasp emoticon gasp emoticon
ভুল ভাংলো । তাকিয়ে দেখি বাচ্চার বেরিয়ে আসার তীব্র তাড়নায় wink emoticon tongue emoticon মেমব্রেন ছিড়ে গিয়ে বাচ্চার থলের ভিতরকার পানি এসে আমার মুখে লেগেছে । gasp emoticon gasp emoticon
সাময়িক গা টা ঘীন ঘীন করে উঠেছিল । কিন্তু যখন বাচ্চাটাকে কোলে নিয়ে মায়ের পাশে নিয়ে দাড়ালাম , তখন মায়ের মুখে আমার প্রতি যে কৃতজ্ঞতার বহি:প্রকাশ দেখেছিলাম তাতে আমার ঘীন ঘীনে অনুভূতিটা যেন স্বর্গীয় সুখে পরিণত হয়েছিল ।
মনে হয়েছিল , আমার ডাক্তারি পড়তে আসা স্বার্থক ; আমার জীবনটাই সফল ।
পরে সেই মা আমার সাথে দেখা করে বলেছিলেন , “ম্যাডাম , আপনি আমার মেয়ের নাম রেখে দিবেন । ” ( যদিও মহিলা উর্দু ভাষী ছিলেন )
একজনের ডাক্তারের জীবনে এরচেয়ে বড় পাওয়া আর কি হতে পারে !!!!!!!!
#ঘটনা ০২-
তখন আমি পিজিতে হাউজ মেডিকেল অফিসার । আমি ছিলাম আমার শ্রদ্ধেয় স্যার জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলাম স্যারের অধীনে । স্যার এমন একজন মানুষ ছিলেন যাকে শুধু শ্রদ্ধাই করে যেতে ইচ্ছা করে । আজ আমি যা , আমার যা জ্ঞান , আমার যা অর্জন , আমার যে খ্যাতি তার পিছনে যে মানুষটির অবদান সেটি none other than one and only Professor Nurul Islam স্যার ।
তো সেই সময় আমার যে ওয়ার্ডে ডিউটি সেখানে একটা পেশেন্ট ভর্তি ছিল । সমস্যা লাং এবসেস ( ফুসফুসে ঘা হয়ে পুজ জমা হয়েছে এমন ) ।
আমাদের সময় নিয়ম ছিল রাতেও রাউন্ড । এমন এক ডিউটি রাতে আমার দাওয়াত ছিল আমার ছোটখালার বাসায় , বিশাল আয়োজন ।
চিন্তায় পড়ে গেলাম । রাউন্ডে না গেলে স্যার ক্ষেপে যাবে । আবার খালার বাসায়ও যেতে হবে । দোটানায় পড়ে গেলাম ।
সিদ্ধান্ত নিলাম একবারে গোছগাছ করে বের হয়ে রাউন্ড দিয়ে তারপর খালার বাসায় যাব ।
তো , বাসা থেকে বেশ সেজেগুজে বের হলাম পিজির উদ্দেশ্যে ।
পৌছাতে সামান্য দেরী হলো । পেশেন্টের সামনে গিয়ে “আসসালামু আলাইকুম , ক্যামন আছেন ?? ” জিজ্ঞেস করলাম ………………
আর সাথে সাথেই উনি ভক করে অনেক খানি কাশি উঠিয়ে দিলেন , আর সেটা এসে পড়ল আমার উপর । সিস্টার দৌড়ে এল , কিন্তু ততোদিনে আমি শিখে গেছি আমার যে পেশা এখানে রাগের কোনো অস্তিত্ব নেই ।
এখন পড়লাম বিপাকে । হাতে এতটা সময়ও নাই যে আমি আবার বাসায় গিয়ে চেঞ্জ করে তারপর খালার বাসায় যাব ।
তাই এই অবস্থায় চলে গেলাম খালার বাসায় । খালা আমাকে দেখে “এহ , হে কি অবস্থা তোর ??? শিঘ্রী যা , এই নে শাড়ি । চেঞ্জ করে নে । ”
খালার দেয়া শাড়িটা আজও আমার কাছে আছে , সেটা আর তিনি ফেরত নেন নাই ।
তাই ভাবি মাঝে মাঝে , সামান্য একটু কফের কারনে যদি নতুন দামী শাড়ি পাওয়া যায় তাহলে তো কফই ভাল । grin emoticon grin emoticon tongue emoticon tongue emoticon
ঘটনা দুইটির পর —
আসলে ডাক্তারি এমন একটা পেশা যেখানে ঘৃণা , রাগ , অহংকার এইগুলার কোনো স্থান নেই । অহংকার হলো আল্লাহর চাদর । আমরা তার সৃস্টি হয়ে যদি অহংকার করি তাহলে আল্লাহর চাদরে টান পড়বে , আর সেটা আল্লাহ পছন্দ করেন না ।
ডাক্তারি শুধুই একটা পেশা না , এটা অবশ্যই অবশ্যই হতে হবে নেশা । যদি তোমরা যারা নতুন ডাক্তার হচ্ছো তারা এটাকে নেশা হিসেবে নিতে পারো তাহলে এই পেশা তোমাকে দিবে খ্যাতি , সমৃদ্ধি এবং সফলতা ………… All the very best to all of you smile emoticon
প্রফেসর ডা: নাসিম আক্তার চৌধুরী
বিভাগীয় প্রধান , ডিপার্টমেন্ট অব মেডিসিন
ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ।
ম্যাম এর আজকের লেকচার থেকে …

লেখকঃ নাসিম অনি

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।