বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার দিনগুলি – ১০| করোনা ইউনিটের ডিউটি

বুধবার, ২ জুন, ২০২০

ডা. রোহান খান
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল, বরিশাল।

শেবাচিমের করোনা ইউনিটের টানা ১০ দিনের ডিউটি শেষ করলাম। শ্বাসরুদ্ধকর পরিস্থিতি দেখে অনেকটা হতবাক আমরা। মানুষের ভয় পাওয়া ভীষণ প্রয়োজন।

সিসিইউতে কাজ করার ফলে আকস্মিক মৃত্যু অপরিচিত না। কিন্তু করোনায় দীর্ঘ সময় ধরে তীব্র কষ্টের মৃত্যু প্রচন্ড যন্ত্রনার। শ্বাসের সাথে যুদ্ধ করতে করতে একসময় নিস্তেজ হয়ে যাচ্ছে শরীর। ডাক্তার হিসেবে করার মতো বেশি কিছু থাকছে না!

কিছু কিছু রোগী হাসপাতালে এসে অল্পসময়ের মধ্যেই মারা যাচ্ছেন। ৩৫ বছরের এক পুলিশ এসে সাথে সাথেই শ্বাসকষ্টে মারা গেলেন। অক্সিজেনের মাত্রা ছিল মাত্র ৫০%।

আবার কিছু রোগীর সাথে কোনো আত্মীয় সাথে থাকতে চায় না, করোনার ভয়ে! কি করবে রোগী! কি করবো আমরা!

ডাক্তার হিসেবে রোগীর কাছে যেতে অস্থিরতা অনুভব হয়। এটা মহামারী, এখানে কেউ নির্ভয়ে থাকতে পারে না। মাস্ক, শিল্ড, পিপিই পরে ৮ ঘন্টা কাজ করা যে কতটা কষ্টকর, তা যারা করছে তারা জানে। আর অন্যরা কখনোই জানবে না। ঠিকমতো হাঁটা যায় না, সিড়ি থেকে পা ফসকে যাচ্ছে, ওয়ার্ডের ভ্যাপসা গরম, অন্যদের কথা কানে আসে না, দম বন্ধ করা মুখ, খাবার খাওয়া যায় না, পানিও না, মানসিক অবসাদ, পারিবারিক দূরত্ব, আক্রান্ত হওয়ার চিন্তা! এত কষ্ট হবে জানলে হয়তো ডাক্তারীই পড়তাম না!

হাসপাতাল ডিরেক্টর স্যার, অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা, সিনিয়র স্যাররা, নার্সবৃন্দ এবং অন্যান্য কর্মচারীদের এতটা কষ্ট করতে হচ্ছে, তা শুধু আমরাই জানি। এর থেকে বিভীষিকা আর সম্ভব না।

আর ডিউটি শেষে দেখি কেউ রাস্তায় আড্ডা দিচ্ছে, কারো কারো মাস্ক নাই, কেউ ধুমপান করছে। এদের যদি একটু ভেতরে নিয়ে কষ্টগুলা দেখানো যেতো! এরা যেন বেঁচে যায় এবারের মতো!

একটু ভয় পাওয়া দরকার, সবকিছু স্বাভাবিক আছে এই মনোভাব বাদ দিতে হবে। আপনি যে একটু  অক্সিজেনের জন্য হাহাকার করবেন না কে জানে! আইসিইউতে গেলে বাঁঁচবেন? কোটিপতিরাও আইসিইউ পাচ্ছে না।

মুখে দাগ পড়া ডাক্তারদের ছবিগুলার পিছনে আছে অনেক কষ্টের গল্প। একটু কষ্ট করে ঘরে বসে থেকে বোর হোন, ব্যস এইটুকুই করেন। করোনার কোনো অব্যর্থ ওষুধ কিন্তু নাই। বিজ্ঞান এখানে অসহায়! সৃষ্টিকর্তাকে ডাকেন অন্তহীনভাবে।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।