মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
এমএজি ওসমানী মেডিকেল কলেজ সিলেট

ফ্যাসিবাদের দোসরদের সিওমেকে পদায়নের প্রতিবাদে স্মারকলিপি প্রদান

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ৩:২৬ · ১ মিনিটে পড়ুন
ফ্যাসিবাদের দোসরদের সিওমেকে পদায়নের প্রতিবাদে স্মারকলিপি প্রদান
লেখার আকার

সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

ফ্যাসিবাদের দোসরখ্যাত কয়েকজন শিক্ষককে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও ঢাকা মেডিকেল কলেজ থেকে শাহজালাল (রহঃ) এর পুণ্যভূমি সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পদায়নের প্রজ্ঞাপন জারি হলে এর প্রতিবাদে বৈষম্য বিরোধী শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে গতকাল (১৯অক্টোবর) কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

গত ১৬ অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব দুর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে চট্টগ্রাম মেডিকেল কলেজে কর্মরত সার্জারির অধ্যাপক ডা: মোঃ সাইফুল হক ও হেমাটোলজির অধ্যাপক ডা: অলোক কুমার রাহাকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেটে বদলী করা হয়। অন্য এক প্রজ্ঞাপনের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত ডা: আহমেদ হোসন চৌধুরীকেও একই মেডিকেল কলেজে বদলী করা হয়। প্রজ্ঞাপন জারির পর থেকে বৈষম্য বিরোধী শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ব্যানারের মাধ্যমে তাঁরা তা প্রকাশ করে।

এরই প্রেক্ষিতে অনতিবিলম্বে এঁদের পদত্যাগের দাবিতে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, সিলেটের অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে বৈষম্য বিরোধী শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

প্ল্যাটফর্ম প্রতিবেদকঃ মঈন উদ্দীন আহমদ শিবলী

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

হামলার প্রধান আসামি গ্রেফতার, সিওমেকে ইন্টার্ন চিকিৎসকদের আন্দোলন স্থগিত

প্ল্যাটফর্ম নিউজ, ০৪ই আগস্ট, ২০২২, বৃহস্পতিবার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের দুই শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি দিব্য সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ০৩ই আগস্ট, বুধবার রাত সাড়ে ১২টার দিকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সিলেট…

৪ আগস্ট ২০২২বিস্তারিত পড়ুন

সিওমেকে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত, প্রশাসনিক ভবনে তালা এবং ক্লাস-পরীক্ষা বর্জন

প্ল্যাটফর্ম নিউজ, ০৩ আগস্ট, ২০২২, বুধবার প্রশাসনের সঙ্গে বৈঠকে সকল আসামীদের গ্রেফতার না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। গতকাল ২ আগস্ট, মঙ্গলবার (২ আগস্ট) সিওমেক ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা.…

৩ আগস্ট ২০২২বিস্তারিত পড়ুন

কোভিড-১৯ জটিলতায় প্রাণ হারালেন বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১ করোনা মহামারীতে শহীদ হলেন আরেকজন চিকিৎসক। এবার কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন অধ্যাপক ডা. হানিফ কবির। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডা. হানিফ কবির, সিলেট এম এ…

২৭ এপ্রিল ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।