মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬৩ কার্তিক ১৪৩৩ · ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

ফেনী মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন এর দ্বিতীয় পুনর্মিলনী এবং ইফতার আয়োজন

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৯ জুন ২০১৭, ১২:২৫ · ২ মিনিটে পড়ুন
ফেনী মেডিকেল এবং ডেন্টাল স্টুডেন্ট এসোসিয়েশন এর দ্বিতীয় পুনর্মিলনী এবং ইফতার আয়োজন
লেখার আকার

জন্মসূত্রে তারা সবাই এক। একই আলো একই বাতাসে বেড়ে উঠা এক ঝাঁক তরুণ-তরুণী।
বর্তমান প্রাতিষ্ঠানিক পরিচয়ে তারা আবার একই পথের সহযাত্রী।
বলছিলাম Feni Medical & Dental Students Association – FMDSA এর কথা।
ফেনীর স্থায়ী বাসিন্দা যারা বাংলাদেশের বিভিন্ন সরকারি – বেসরকারি মেডিকেল এবং ডেন্টাল কলেজের ছাত্রছাত্রী তাদের নিয়ে গড়ে উঠা আঞ্চলিক সংগঠন এই FMDSA।

received_10209607692732762

গত ২৪ জুন দ্বিতীয়বারের মত ফেনী শহরের প্রাণকেন্দ্র ট্রাঙ্ক রোডস্থ ‘র‍্যাডিক্স হোটেল’ এ আয়োজিত হয় তাদের মিলনমেলা এবং ইফতার আয়োজন।

উক্ত মিলনমেলায় হবু ডাক্তার দের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) ফেনী জেলার সম্মানিত সাধারণ সম্পাদক সহ অন্যান্য বিএমএ নেতৃবৃন্দ এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটি ফেনী জেলা শাখার সম্মানিত সভাপতি – সাধারণ সম্পাদক সহ চিকিৎসক সমাজের নেতৃবৃন্দ।

received_10209607701212974

একঝাঁক তরুণ ভাবি ডাক্তারের আলোচনা, পরিচয়, কথা আর আনন্দ ভাগাভাগিতে মুখরিত ছিল আয়োজন স্থল।
এছাড়া ছিল চিকিৎসক অভিভাবক বিএমএ এবং বিডিএস এর নেতৃবৃন্দের দিকনির্দেশনা।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন(বিএমএ) ফেনী জেলার সার্বিক সহযোগিতায় এবারের আয়োজক হিসেবে ছিলেন;
মীর শওকত নেওয়াজ নিরব,
ডা. এবিএম সানজিদ
মো. নুরুল আফসার রাজু,
মো. আবুল হাসেম রায়হান,
,কানিজ ফাতেমা নিশি,
মোহাম্মদ আরাফাত,
নাবিলা নাজরিন,
সাইফুল ইসলাম ফয়সাল,
আজরা সাবিহা হক মৌরিন,
আবদুল্লাহ তোহিদ,
ইমাম হোসাইন মামুন সহ আরী অনেক উদ্যমী হবু ডাক্তার।received_10209607756374353

এবারের আয়োজন ছিলো আগের চেয়ে অনেক বেশী পরিণত এবং অনেক বেশী গুছানো।
আগামীতে সামনের দিকে আরও বেশী এগিয়ে যাওয়া ও নিজ জেলা ফেনীর জন্য ভালো কিছু করার প্রত্যয় ব্যক্ত করে সবাই।

received_10209607774574808

বছরের বিভিন্ন সময়ে নিজ এলাকায় সমাজসেবায় সাহায্য করা এবং নিজেদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও যোগাযোগ রক্ষায় মিলনমেলা আয়োজনের প্রতিশ্রুতিতেই শেষ হয় এবারের আয়োজন।

কার্টেসীঃ

রায়হান আবুল হাসেম
(শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ, কিশোরগঞ্জ)

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

ইউনিভার্সাল মেডিকেলে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার , ২০ আগস্ট, ২০২৬ ইউনিভার্সেল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে (ইউএমসিএইচ) উৎসবমুখর পরিবেশে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ১৮ থেকে ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত ইউএমসিএইচ প্রাঙ্গণে আয়োজিত এই প্রতিযোগিতায় মেডিকেল শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।…

২০ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।