মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬১০ কার্তিক ১৪৩৩ · ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৮
ক্যাম্পাস নিউজ

প্ল্যাটফর্ম চট্টগ্রাম জোন কর্তৃক “বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১” পালিত

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৬ নভেম্বর ২০২১, ৪:২৫ · ২ মিনিটে পড়ুন
প্ল্যাটফর্ম চট্টগ্রাম জোন কর্তৃক “বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১” পালিত
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৬ নভেম্বর, ২০২১, মঙ্গলবার

গত ১৪ নভেম্বর, “বিশ্ব ডায়াবেটিস দিবস ২০২১” উপলক্ষ্যে দেশের সর্ববৃহৎ মেডিকেল এবং ডেন্টাল শিক্ষার্থী ও চিকিৎসকদের স্বেচ্ছাসেবী সংগঠন “প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি” এর চট্টগ্রাম জোনের মেরিন সিটি মেডিকেল কলেজে আয়োজিত হয়েছে ডায়াবেটিস সচেতনতা ক্যাম্পেইন ২০২১।

প্রতি বছর বাংলাদেশসহ প্রায় ১৭০টি দেশে দিবসটি পালিত হয়। ডায়াবেটিস দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল—‘ডায়াবেটিস সেবা নিতে আর দেরি নয়’। বিশ্বজুড়ে ডায়াবেটিস রোগ ব্যাপক হারে বেড়ে যাওয়ার ফলে বিশ্ব ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ১৯৯১ সাল-এ ১৪ নভেম্বরকে ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করেন। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) এক জরিপে দেখা গেছে, দেশের ২৫ দশমিক ৬ শতাংশ মানুষ ডায়াবেটিসে আক্রান্ত। এ হিসাবে মোট জনগোষ্ঠীর এক-চতুর্থাংশেরও বেশি মানুষ ডায়াবেটিস রোগটি বহন করছেন। চলমান বৈশ্বিক করোনাভাইরাস মহামারি ডায়াবেটিস রোগীদের জন্য আরও ঝুঁকি সৃষ্টি করেছে।

প্রতিবছর এইদিনে বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্রি ক্যাম্প এর ব্যবস্থা নেওয়া হয়। ১৪ নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সচেতনতা বৃদ্ধির জন্য নগরীর মেরিন সিটি মেডিকেল কলেজে র‍্যালি, ফ্রি ক্যাম্প এবং সেমিনারের আয়োজন করা হয়। উক্ত সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ও মেরিন সিটি মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের প্রধান ডা. সুযত পল।

মেরিন সিটি মেডিকেল কলেজ আয়োজিত উক্ত প্রোগ্রামে প্ল্যাটফর্মের সম্মানিত এক্টিভিস্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মেডিকেলের আউটডোরে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা, চিকিৎসা সেবা, লিফলেট বিতরন সহ জনগনের সাথে সচেতনতা মূলক কথা বলার মাধ্যমে ডায়াবেটিস সম্পর্কিত জনসচেতনতা বৃদ্ধির প্রচেষ্টা চালানো হয়।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

নানান আয়োজনের মধ্য দিয়ে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স-২০২৬’

প্ল্যাটফর্ম প্রতিবেদক/ঢাকা: “Bridging Knowledge, Building Futures: Collaborative Research for a Healthier Bangladesh” প্রতিপাদ্য নিয়ে ঢাকা মেডিকেল কলেজে অনুষ্ঠিত হলো ‘ন্যাশনাল বায়োমেড হেলথ অ্যান্ড রিসার্চ কনফারেন্স ২০২৬’। ১৫ ও ১৬ অক্টোবর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে…

২০ অক্টোবর ২০২৬বিস্তারিত পড়ুন

ঢাকা মেডিকেল কলেজে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ “Inspiring the Future of Internal Medicine” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা মেডিকেল কলেজে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ইন্টারনাল মেডিসিন ফেস্টিভ্যাল ২০২৬। ১৭ সেপ্টেম্বর ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. শামসুল আলম খান মিলন অডিটোরিয়ামে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

ইউএস-বাংলা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ শুরু

শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬ নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ইউএস-বাংলা মেডিকেল কলেজের নতুন ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের পাইলিং কাজ শুরু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) নতুন ক্যাম্পাসের নির্ধারিত স্থানে আনুষ্ঠানিকভাবে পাইলিং কাজের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন…

২১ আগস্ট ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।