সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩, ২২ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

প্রথম নারী চিকিৎসক – এলিজাবেথ ব্ল্যাকওয়েল

প্রথম নারী চিকিৎসক – এলিজাবেথ ব্ল্যাকওয়েল এর সংক্ষিপ্ত জীবনকথাঃ

লেখকঃDr-Munzur E Murshid,
Research Medical Officer,UChicago Research Bangladesh

No512inW1
এলিজাবেথ ব্ল্যাকওয়েল – জন্ম ১৮২১ সালে। উনার বয়স যখন ১০ তখন পরিবারের অন্য সদস্যদের সাথে ইংল্যান্ড থেকে নিউইয়র্ক আসেন। নিউইয়র্ক এসে উনার বাবা ব্যবসায় সফল হতে পারলেন না এবং কিছুদিন পরে উনার বাবা মারা যান।পরিবারের হাল ধরতে এলিজাবেথ শিক্ষকতা শুরু করলেন।কিন্তু,এতে তিনি তৃপ্তি পাচ্ছিলেন-না ।তিনি মানব সেবার জন্য আরো বিস্তৃত পরিসরে কিছু করতে চাচ্ছিলেন।
ঠিক সেই সময়ে উনার প্রিয় বন্ধু মেরী ডোনাল্ডসন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু সজ্জায়।চরম রক্ষনশীল সেই সমাজের ডোনাল্ডসন উনাকে(এলিজাবেথ কে) বোঝাতে থাকেন সে যদি এই অবস্থায় একজন নারী চিকিৎসক এর সরনাপন্ন হতে পারতেন তাহলে তার কষ্টটা যেন অনেক কম অনুভব করতেন।তিনি এলিজাবেথকে এও বোঝাতে থাকেন যে – এলিজাবেথ চিকিৎসক হওয়ার জন্য মেধা,ব্যক্তিত্ব,পরিশ্রম করার মানসিকতা তোমার আছে ,তুমি চিকিৎসক হওয়ার চেষ্টা করো এতে বহু মানুষ উপকৃ্ত হবে।
এক পর্যায়ে এলিজাবেথ ব্ল্যাক ওয়েল মনস্থির করলেন যে উনি চিকিৎসক হবেন।
কিন্তু,এজন্য তার অর্থ ও তথ্য(মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত তথ্য)।মেডিক্যাল কলেজে ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য তিনি বিভিন্ন মেডিক্যাল কলেজের শিক্ষকদের কাছে চিঠি লিখতে লাগলেন।সবাই তাকে নিরুৎসাহিত করলেন। Dr.Joseph Warrington ‘ত প্রতি উত্তর করলেন এভাবে- “Elizabeth,it is of no use trying.Thee cannot gain admission to these schools.Thee must go to Paris and don masculine attire to gain the necessary knowledge.”
এলিজাবেথ কিন্তু দমে যাবার পাত্র নন। তিনি Governess এর দায়িত্ব নিয়ে Dr.John Dixon নামের চিকিৎসকের বাড়িতে থাকতে শুরু করলেন। এতে তার অর্থের যোগাড় হচ্ছিল সেই সাথে সেই ডাক্তার সাহেবের কাছ থেকে উনি চিকিৎসা বিজ্ঞানের নানা বিষয় শিখছিলেন।এ বাড়ি থেকেই তিনি গ্রীক ও ল্যাটিন ভাষার ওপরও দক্ষতা অর্জন করেছিলেন।
অতপর সেই মাহেন্দ্রক্ষন এলো এলিজাবেথ ৬ নভেম্বর ১৯৪৭ সালে Geneva Medical College, Newyork এ ভর্তি হলেন।কিন্তু, নারী শিক্ষার্থী বলে শুরুতে তাকে বেশ প্রতিকূল পরিবেশ এর মধ্যে সময় পার করতে হলো।
সেই সময় সমপর্কে এলিজাবেথ উল্লেখ করেন এভাবে-
I had not the slightest idea of the commotion created by my appearance as a medical student in the little town. Very slowly I perceived that a doctor’s wife at the table avoided any communication with me, and that as I walked backwards and forwards to college the ladies stopped to stare at me, as at a curious animal. ”
কিন্তু, প্রচন্ড পরিশ্রম, একাগ্রতা , মেধা দিয়ে উনি মেডিক্যাল কলেজে উনার অবস্থান দৃঢ় করেন। প্রয়োজনীয় প্রশিক্ষন শেষে উনি ফিলাডেলফিয়াতে রোগী দেখার সুযোগ পান। তিনি ‘Ship Fever(Typhus)’ এর ওপর থিসিস তৈরী করেন । উনার এই থিসিস ‘Buffalo Medical Journal’ এ প্রকাশিত হয়।
২৩ জানুয়ারী,১৮৪৯ সালে Geneva Medical College থেকে এলিজাবেথ ‘Doctor of Medicine’ ডিগ্রী অর্জন করেন। এলিজাবেথের M.D Degree পাওয়াকে Charles A. Lee উল্লেখ করছেন এভাবে- “This event will stand forth hereafter as a memorable example of what women can undertake and accomplish, too.”
এরপরে এলিজাবেথ ফ্রান্সের ‘ La Maternite ’ হাসপাতালে ও পরে লন্ডনের Bartholomew হাসপাতালে বেশ কিছুদিন নারী ও শিশু স্বাস্থ্যের ওপর প্রশিক্ষন নেন।
১৯৫১ সালে তিনি আবার Newyork ফিরে আসেন। Newyork ফিরে প্র্যাকটিস শুরু করতে যেয়ে উনি আবার সামাজিক প্রতিকূল তার সম্মুক্ষীন হন।এ সময়টাকে তিনি উল্লেখ করেন এভাবে- “A blank wall of social and professional antagonism.”
তিনি শত প্রতিকূল তার মধ্যে ও অসহায় নারী ও শিশুদের জন্য ছোট্ট পরিসরে একটি ফ্রি স্বাস্থ্য সেবা কেন্দ্র পরিচালনা করতেন।
কিছুদিন পরে কেন্দ্রটি বন্ধ করে দিয়ে কিছুটা বড় পরিসরে
‘New York Infirmary for Indigent Women and Children’ নামক একটি হাসপাতাল চালু করেন ।সঙ্গে আছেন তার কাছেই প্রশিক্ষিত দুই বোন এমিলি ও মেরী।
এখানে তিনি আরো অনেক নারীকে প্রশিক্ষিত করে তুলতে থাকেন ।তার এই সব কাজে বহু মানুষের উপকার হলেও তৎকালীন রক্ষনশীল সমাজ ভাবতে থাকে এগুলো তাদের প্রতি পরোক্ষ চোখ রাঙানি।ফলশ্রুতিতে, দেখা গেল এলিজাবেথের হাসপাতাল থেকে প্রশিক্ষিত নারীকে সহজে কোন মেডিক্যাল কলেজ ভর্তি করছে না।
আগেই বলেছি এলিজাবেথ দমে যাওয়ার পাত্র নন। তিনি নিজের অর্থ ও নানা উদারপন্থী মানুষের নানা ধরনের সাহায্যে ৯ টি অনুষদ ও ১৫ জন ছাত্রী নিয়ে ১৯৬৮ সালে যাত্রা শুরু করলেন Woman’s Medical College of the New York Infirmary এর।
এর এক বছর পরে বোন এমিলির তত্ত্বাবধানে মেডিক্যাল কলেজের দায়িত্ব দিয়ে উনি আবার ইংল্যান্ড পাড়ি জমান বাকি জীবনটা এই মহীয়সী নারী জন্মভূমি ইংল্যান্ডেই কাটিয়েছেন।
তথ্যসূত্রঃ
http://www.nlm.nih.gov/exhibition/blackwell/index.html
http://www.nlm.nih.gov/changingthefaceo…/…/biography_35.html

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।