মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
শনিবার, ৭ নভেম্বর ২০২৬২৩ কার্তিক ১৪৩৩ · ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৮
প্রথম পাতা

স্বতন্ত্র বিধিমালার দাবি মেডিকেল ডিভাইস ব্যবসায়ীদের

Moin Uddin Ahmad Sibliপ্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ৮:৩১ · ২ মিনিটে পড়ুন
স্বতন্ত্র বিধিমালার দাবি মেডিকেল ডিভাইস ব্যবসায়ীদের
লেখার আকার

শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫

দেশের জনগণের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতে সব ধরনের মেডিকেল ডিভাইস, যন্ত্রপাতি ও ডায়াগনস্টিক রি-এজেন্টর মান নিয়ন্ত্রণ ও সঠিক ব্যবস্থাপনার জন্য স্বতন্ত্র বিধিমালার দাবি জানিয়েছেন মেডিকেল ডিভাইস ব্যবসায়ীরা।

ডিভাইস আমদানিকারকরা বলছেন, নিবন্ধনের নামে সরকারের নিয়ন্ত্রক সংস্থা ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ) হয়রানি ও স্বেচ্ছাচারিতা করছে। নিবন্ধন পেতে তাদের নানা উৎকোচ দিতে হয়। একই সঙ্গে প্রতিবেশী দেশ ভারতে নিবন্ধন পেতে যেখানে ১০ ডলার দিতে হয়, সেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের দিতে হয় ৬৫ হাজার টাকা, সঙ্গে আছে জটিলতাও। অথচ দেশের মানুষের কথা চিন্তা করে নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ হওয়ার কথা। এমতাবস্থায়, স্বতন্ত্র বিধিমালা এর সমাধান হতে পারে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে মেডিকেল ডিভাইস ব্যবসায়ী সমিতির সম্মিলিত জোটের ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান ব্যবসায়ীরা।

আমদানিকারক রিয়াজুল ইসলাম বলেন, ‘২০১৬ সাল থেকে আমরা স্বতন্ত্র বিধিমালার দাবি জানিয়ে আসছি। কিন্তু নানাভাবে আমাদেরকে হয়রানি করা হয়। মেডিকেল ডিভাইস পরীক্ষার সক্ষমতা না থাকা স্বত্বেও ডিজিডিএ-কে আমাদের পরীক্ষা দিতে হয়। নিবন্ধন থাকার পরও নানা ভ্যাট চাপিয়ে দেওয়ায় ডিভাইসের দাম বেড়ে যায়। যার প্রভাব পড়ে রোগীদের ওপর।’

এ সময় ডায়াগনস্টিক রি-এজেন্ট অ্যান্ড ইকুইপমেন্ট ট্রেডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খান (আবু) মূল বক্তব্য তুলে ধরেন। এছাড়া বক্তব্য দেন, বাংলাদেশ মেডিকেল ইকুইপমেন্টস অ্যান্ড হসপিটাল ইক্যুইপমেন্ট ডিলার্স অ্যান্ড এমএফআরএস অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আতিকুর রহমান, বিএমএ ভবন শপ ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি মো. রিয়াজুল ইসলাম ও বাংলাদেশ মেডিকেল ইক্যুইপমেন্ট ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আরশেদুল আলম পুলক।

প্ল্যাটফর্ম/

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।