মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
রবিবার, ১১ অক্টোবর ২০২৬২৬ আশ্বিন ১৪৩৩ · ২৮ রবিউস সানি ১৪৪৮
ব্রেকিং নিউজ

নির্মম সড়ক দুর্ঘটনায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনের প্রভাষকের মৃত্যু

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৮ · ২ মিনিটে পড়ুন
নির্মম সড়ক দুর্ঘটনায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিনের প্রভাষকের মৃত্যু
ছবি: প্রতীকী
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ২৬ ফেব্রুয়ারী ২০২১, শুক্রবার

আজ ২৬শে ফেব্রুয়ারী, ২০২১ শুক্রবার সকাল
৭টার দিকে সিলেট শহরতলির রশিদপুরে ঢাকা-সিলেট মহাসড়কে এনা পরিবহন ও লন্ডন এক্সপ্রেস নামক দুটি বাস এর মুখোমুখি সংঘর্ষে মৃত্যুবরণ করেছেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ফরেন্সিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. আল মাহমুদ সাদ ইমরান খান। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি র’জিউন।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত সড়ক দুর্ঘটনায় ডা. ইমরান সহ নিহত হয়েছেন আরো ১০ জন এবং ৫১ জন যাত্রী আহত হয়েছেন।

পুলিশ জানায়, এনা পরিবহনের একটি বাস সিলেট থেকে ঢাকা যাচ্ছিল। অন্যদিকে লন্ডন এক্সপ্রেস নামে আরেকটি বাস উক্ত সময়ে ঢাকা থেকে সিলেট আসছিল। অতঃপর সিলেট শহরতলির রশিদপুরে একটি পেট্রোলপাম্পের কাছে ঢাকা-সিলেট মহাসড়কে বাস দুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।

উল্লেখ্য, ডা. আল মাহমুদ সাদ ইমরান খান সিলেট
ওসমানী মেডিকেল কলেজের প্যাথলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আমজাদ হোসেনের পুত্র। দুঃসংবাদ পেয়ে দুর্ঘটনাস্থলে পুত্রের কাছে ছুটে যান তিনি‌। ডা. আল মাহমুদ সাদ ইমরান রাগীব রাবেয়া মেডিকেল কলেজের জেএমসি১২ ব্যাচের প্রাক্তন ছাত্র ছিলেন। উক্ত ঘটনায় ডা. ইমরানের সহধর্মিনীও আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় একটি সূত্র জানায়, দুর্ঘটনায় দুই বাসেরই চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়।

নির্মম সড়ক দুর্ঘটনায় ডা. আল মাহমুদ সাদ ইমরান খানের এমন আকস্মিক মৃত্যুতে প্ল্যাটফর্ম অফ মেডিকেল এন্ড ডেন্টাল সোসাইটি পরিবার গভীরভাবে শোকাহত এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক…

২৩ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য…

১৯ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে…

১৭ সেপ্টেম্বর ২০২৬বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।