মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬৭ কার্তিক ১৪৩৩ · ১০ জমাদিউল আউয়াল ১৪৪৮
COVID-19

হৃদরোগীদের টিকা নিতে কোনো ভয় নেই

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২১, ৮:০৮ · ২ মিনিটে পড়ুন
হৃদরোগীদের টিকা নিতে কোনো ভয় নেই
লেখার আকার

প্ল্যাটফর্ম নিউজ, ১৫ ফেব্রুয়ারি, ২০২১, সোমবার

লেখা -ডা. মাহবুবর রহমান
কার্ডিওলজিস্ট, ল্যাব এইড কার্ডিয়াক হাসপাতাল

অনেকেই টেক্সট করে, ফোন করে জানতে চান যারা হৃদরোগসহ উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, অ্যাজমা, এ্যালার্জি ইত্যাদি রোগে ভুগছেন তারা করোনা প্রতিরোধী টিকা বা ভ্যাকসিন নিতে পারবেন কিনা। আবার যাঁরা হার্টে স্টেন্ট বা রিং পরিয়েছেন, ওপেন হার্ট সার্জারী করিয়েছেন তাঁরাও ভ্যাকসিন নিতে পারবেন কিনা। ভ্যাকসিন নেবার আগে কোনো ওষুধ বন্ধ করতে হবে কিনা।

তাঁদের প্রশ্নের জবাবে বলব, হ্যাঁ টিকা নিতে পারবেন। শুধু পারবেন নয়, নিতে হবে, অবশ্যই নিবেন। বয়স ১৮ বৎসরের বেশি যে কেউ টিকা নিতে পারবেন। শুধু যাঁরা কোনো হঠাৎ চলমান (Acute illness) রোগে যেমন- জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, নতুন হার্ট অ্যাটাক, একিউট কিডনী ফেইল্যুর, একিউট লিভার ফেইল্যুর, নতুন ব্রেন স্ট্রোক, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ ইত্যাদিতে ভুগছেন তাঁরা আপাতত টিকা নিবেন না। তবে Acute illness এর ধাক্কা কেটে গেলে টিকা নিয়ে নিবেন। এমনকি গর্ভবতী মা ও টিকা নিতে পারবেন।

যদি টিকার প্রথম ডোজ নেবার সময় খারাপ ধরণের এ্যালার্জি( hypersensitive reaction or anaphylaxis) হয় তাহলে তিনি টিকার ২য় ডোজ নিবেন না।

যাঁরা হার্টে রিং(stent) পরিয়েছেন বা বাইপাস সার্জারী করিয়েছেন তাঁদের বরং টিকা নেয়াটা জরুরি। কোনো ওষুধ বন্ধ না করেই টিকা নিবেন।

টিকা কোনো ভয় বা আতঙ্কের বিষয় নয়। এটা বিজ্ঞানের আশীর্বাদ। এত অল্প সময়ে করোনার টিকা আবিষ্কার বিজ্ঞানের এক অসাধারণ অবদান। আমাদের কৃতজ্ঞচিত্তে এটি গ্রহণ করা উচিত।

আপনি একা টিকা নিলে লাভ হবে না। পরিবারের সবাইকে নিয়ে টিকা নিন। জনসংখ্যার ৭০/৮০ ভাগ মানুষ টিকা না নিলে করোনা আমাদের মাঝে ঘুরতেই থাকবে। অতএব, সবার স্বার্থে টিকা নিন, অন্যকে উৎসাহিত করুন।

অনেকে জিগ্যেস করেন যে, আমি টিকা নিয়েছি কিনা। হ্যাঁ আমিও টিকা নিয়েছি। কোনো অসুবিধা হয়নি, ভালো আছি। আপনিও ভালো থাকুন।

বিনামূল্যে দ্রুত টিকার ব্যবস্থা করার জন্য সরকারকে ধন্যবাদ জানাই।

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

মেডিক্যাল সুরক্ষা সরঞ্জামের ব্যাপক সম্ভাবনা তৈরি হবে এমবিএক্সে

বুধবার, ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ মিট বাংলাদেশ এক্সপোতে (এমবিএক্স) মেডিকেল এন্ড পার্সোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (এমপিপিই) খাতের ব্যাপক সুযোগ ও সম্ভবনা তৈরি হবে বলে মনে করছেন বাণিজ্য খাতের বিশেষজ্ঞরা। আগামী ২৪-২৫ এপ্রিল ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে। ‘বিশ্ববাজারে বাংলাদেশি (মেডিক্যাল…

৫ ফেব্রুয়ারি ২০২৫বিস্তারিত পড়ুন

ওমিক্রন: করোনা ভাইরাসের একটি নতুন ভ্যারিয়েন্ট

প্ল্যাটফর্ম নিউজ, ২৮ নভেম্বর ২০২১, রবিবার সদ্যপ্রাপ্ত করোনা ভ্যারিয়েন্টকে 'ওমিক্রন বি.১.১.৫২৯' নামকরণ করেছে ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন। একই সাথে এই নতুন ভ্যারিয়েন্টটিকে উদ্বেগজনক বলেই উল্লেখ করা হয়েছে। এই ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত হয় ২৪ নভেম্বর দক্ষিণ আফ্রিকায় এবং পরবর্তীতে হংকং, বেলজিয়াম, বোস্টয়ানা…

২৮ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

৩য় লিঙ্গের জনগোষ্ঠীকে টিকাদান কার্যক্রমে সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রামের অনন্য দৃষ্টান্ত স্থাপন

প্ল্যাটফর্ম নিউজ, মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১ বাংলাদেশে প্রথম বারের মত সুবিধা বঞ্চিত তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের আওতায় আনার লক্ষ্যে স্পেশাল ক্যাম্পেইনের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন সিভিল সার্জন কার্যালয়, চট্টগ্রাম। ʼভেক্সিনেশন ফর অলʼ শিরোনামে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে…

২৩ নভেম্বর ২০২১বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।