মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬২৯ আশ্বিন ১৪৩৩ · ২ জমাদিউল আউয়াল ১৪৪৮
জন সচেতনতা

নিপাহ রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে যা করনীয়

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১০ জানুয়ারি ২০২০, ২:৫২ · ২ মিনিটে পড়ুন
নিপাহ রোগ প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে যা করনীয়
লেখার আকার

 

১০ জানুয়ারি ২০২০
নিপাহ রোগ (নিপাহ ভাইরাস) কোনো আতংক নয়। এতে প্রয়োজন উপযুক্ত সতর্কতা ও সচেতনতা।

নিপাহ একটি ভাইরাসজনিত (নিপাহ ভাইরাস) সংক্রামক রোগ। এই ভাইরাসটি সাধারণত বাদুড় থেকে মানুষে সংক্রমিত হয়। সাধারণত ফল আহারী বাদুড় এই ভাইরাসের প্রধান বাহক।

তবে, যেহেতু আমাদের দেশে শীতকালে খেজুরের রস সংগ্রহ করা হয় এবং রাতের বেলায় বাদুড় কখনো কখনো খেজুরের রস পান করার জন্য খেজুর গাছের কাটা (ছিলানো) অংশে বা বাঁশের পাইপে মুখ দেয়, তাই এ সময় এই রোগে আক্রান্ত হবার সম্ভাবনা বেশী থাকে।

নিপাহ রোগের কোন টিকা এবং সুনির্দিষ্ট চিকিৎসা নেই। সতর্কতা এবং সচেতনতাই এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের একমাত্র উপায়। এ রোগের লক্ষণ এবং প্রতিরোধের জন্য করণীয় সংক্রান্তে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক কিছু পরামর্শ প্রদান করা হয়েছে।

নিপাহ রোগের প্রধান লক্ষণসমূহঃ
– জ্বরসহ মাথা ব্যথা
– মাংশপেশীতে ব্যথা
– খিঁচুনি আসা
– প্রলাপ বকা
– অজ্ঞান হওয়া
– কোন কোন ক্ষেত্রে (তীব্র) শ্বাসকষ্ট হওয়া ইত্যাদি

নিপাহ রোগ প্রতিরোধে করণীয়ঃ
১. খেজুরের কাঁচা রস খাবেন না।
২. খেজুর রস সংরক্ষণের হাড়ি ঢেকে রাখুন।
৩. কোন ধরনের আংশিক খাওয়া ফল খাবেন না।
৪. ফলমূল পরিস্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খাবেন।
৫. নিপাহ রোগের লক্ষণ দেখা দিলে রোগীকে যত দ্রুত সম্ভব নিকটস্থ সরকারি হাসপাতালে প্রেরণ করুন।
৬. আক্রান্ত রোগীর সংস্পর্শে আসার পর সাবান ও পানি দিয়ে হাত ধুয়ে ফেলুন।
৭. খেজুরের গুড়, রান্না করা খেজুরের রসের পায়েস বা রান্না করা শাক-সবজি ও ফল-মূল নিরাপদ তাই এসব খাবার যথাসম্ভব কাঁচা খাওয়া থেকে বিরত থাকুন।

বিঃ দ্রঃ ৭০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশী তাপে নিপাহ ভাইরাস নষ্ট হয়ে যায়।

তথ্য সূত্রঃ রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট
নিজস্ব প্রতিবেদক/ নাজমুন নাহার মীম

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

টাকায় থাকা ব্যাক্টেরিয়া-ভাইরাস সংক্রমণ রোধে সচেতনতা

প্ল্যাটফর্ম নিউজ, ১৭ জুন, ২০২২, শুক্রবার ডা. হুমায়ূন কবির প্রজেক্ট রিসার্চ ফিজিশিয়ান, আই সি ডি ডি আর, বি। আর যাই করেন, অন্তত টাকা ধরবার পর সাবান, স্যানিটাইজার বা ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে নেবেন। এই টাকায় ভাইরাস, ব্যাক্টেরিয়ারা কিলবিল করে বলা…

অবশেষে আবিষ্কার হলো ক্যান্সারের ঔষধ, সত্যি কি তাই? || ডা. মোঃ মারুফুর রহমান

প্ল্যাটফর্ম নিউজ, ৯ জুন, ২০২২, বৃহস্পতিবার ডা. মোঃ মারুফুর রহমান চিকিৎসক ও পিএইচডি গবেষক ডিপার্টমেন্ট অফ অনকোলজি এন্ড মেটাবলিজম ইউনিভার্সিটি অফ শেফিল্ড, যুক্তরাজ্য। গত কয়েকদিন ধরে নিউজফিডে ক্যান্সার চিকিৎসায় এক জাদুকরি ম্যাজিক বুলেট ধরনের ওষুধের অবিশ্বাস্য ফলাফলের খবর দেখতে পাচ্ছি।…

তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালীকরণে তরুণ চিকিৎসক ও প্ল্যাটফর্মের দাবি

প্ল্যাটফর্ম নিউজ, ২১ মার্চ ২০২২, সোমবার বাংলাদেশে তামাক ব্যবহারের কারণে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে চারশ মানুষ মারা যাচ্ছে। তামাকজনিত এ মৃত্যু ও আর্থিক ক্ষতি রোধ করতে শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ…

২১ মার্চ ২০২২বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।