মূল অংশে যান
সোশ্যাল মিডিয়ায় আমাদের সঙ্গে থাকুন
সাবস্ক্রাইব করুন
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬২৮ আশ্বিন ১৪৩৩ · ১ জমাদিউল আউয়াল ১৪৪৮
নিউজ

নরসিংদীর সদর হাসপাতালে এক্টোপিক প্রেগন্যান্সির সফল অস্ত্রোপচার

প্ল্যাটফর্ম কনট্রিবিউটরপ্রকাশ: ১১ জানুয়ারি ২০২০, ১:৪৯ · ২ মিনিটে পড়ুন
নরসিংদীর সদর হাসপাতালে এক্টোপিক প্রেগন্যান্সির সফল অস্ত্রোপচার
লেখার আকার

এক্টোপিক প্রেগন্যান্সি বা অস্বাভাবিক গর্ভাবস্থা হল এমন এক অবস্থা যেখানে ভ্রূণ জরায়ুর বাইরে বেড়ে উঠে। এ অবস্থায় মৃত্যুর আশঙ্কা অনেক বেশি থাকে বলে রোগীর চিকিৎসা করা বেশ ঝুঁকিপূর্ণ।

সৃষ্টিকর্তার অসীম কৃপায় কিছুদিন আগে নরসিংদী সদর হাসপাতালে ল্যাপারোস্কোপিক সার্জারির মাধ্যমে এক্টোপিক রাপচার্ড প্রেগন্যান্সির ( Ectopic Ruptured Pregnancy) এর সফল অস্ত্রোপচার করা হয়। রোগীকে কেবল ২ ব্যাগ রক্ত সরবরাহের প্রয়োজন পড়ে। বলা বাহুল্য, এখন সরকারি হাসপাতালসমূহে সরকারি ব্যবস্থাপনার মধ্যেই উক্ত অস্ত্রপচার নিয়মিত করা হচ্ছে। মূলত এটা ছিল একটি দলগত সাফল্য যেখানে এনেস্থেশিওলজিস্ট, গাইনোকলজিস্ট, নার্স , ওটি স্টাফ সবারই কৃতিত্ব রয়েছে।
ল্যাপারোস্কোপিক সার্জারি চমৎকার একটি ব্যবস্থা যার সাহায্যে জটিল সব অস্ত্রপচার সহজেই করা যায়। এ প্রক্রিয়ায় ব্যথা এবং রক্তপাত অনেকটা কম হওয়ায় রোগীদের কাছেও তা বেশ জনপ্রিয়। দ্রুত সেরে ওঠার কারণে ২৪ ঘন্টার মধ্যেই রোগী বাড়ি যেতে পারেন। স্বাভাবিক কাজকর্মে ফিরতেও খুব বেশিদিন সময় লাগে না।
কিন্তু এখানে প্রায়ই একটি প্রশ্ন চলে আসে, আমরা চিকিৎসকগণ আমাদের রোগীদের আধুনিক প্রযুক্তির সুবিধা দেওয়ার জন্য কি সম্পূর্ণভাবে প্রস্তুত?
এটা এখন সময়ের দাবি যে চিকিৎসকদের  আধুনিক চিকিৎসা পদ্ধতি ও প্রযুক্তি সম্পর্কে আরও অবহিত থাকা উচিৎ। যার ফলে চিকিৎসা ব্যবস্থা আরও উন্নত ও সুরক্ষিত করা সম্ভব হবে। তাহলেই কেবল চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রবণতা অনেকাংশে কমে যাবে।

লেখা – ডা. অসীম সাহা
জুনিয়র কনসালটেন্ট ও “রুরাল ফিজিশিয়ান”
সদর হাসপাতাল, নরসিংদী

অনুবাদ – ডা. এনায়েত উল্লাহ খান

খবরটি শেয়ার করুন

সম্পর্কিত খবর

ভোলায় অবহেলায় রোগী মৃত্যু অভিযোগে চিকিৎসককে মারধর

শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ভোলায় অবহেলায় রোগী মৃত্যুর অভিযোগে চিকিৎসককে মারধর করার ঘটনা ঘটেছে। আজ (১১ এপ্রিল) দুপুরে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। এসময় প্রায় ৫০-৬০ জনের একটি দল চিকিৎসককে মারধর করেন। পরবর্তীতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা…

১১ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

২ হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি

বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫ দুই হাজার কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে হাসপাতাল বানাচ্ছে মার্কিন কোম্পানি বাংলা ইউএস এলএলসি। আগামি ২০২৬ সালের মধ্যে আন্তর্জাতিক মানের এ হাসপাতালটির নির্মাণকাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ঢাকায় চারদিনের বিনিয়োগ সম্মেলনে বাংলা ইউএস এলএলসি-এর প্রধান…

১০ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

চিকিৎসকের সহায়তায় স্পিডবোটেই সন্তান প্রসব

বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫ গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) কক্সবাজারের কুতুবদিয়া থেকে উন্নত চিকিৎসার উদ্দেশ্যে স্পিডবোটে যাত্রা করা এক প্রসূতি স্পিডবোটেই সন্তান প্রসব করেন। কাকতালীয়ভাবে স্পিডবোটে এক চিকিৎসক থাকায় প্রসূতিকে কোন সমস্যায় পড়তে হয়নি। বিকাল সাড়ে ৩টার দিকে পেকুয়ার মগনামা ঘাটের…

৯ এপ্রিল ২০২৫বিস্তারিত পড়ুন

মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশ করা হবে না। * চিহ্নিত ঘর পূরণ করা জরুরি।

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।
নোটিফিকেশন বর্তমানে বন্ধ।