মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩, ১৬ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

করোনার একটি অবহেলিত চিকিৎসা পদ্ধতি “Awake Proning”

৩ জুলাই ২০২০, শুক্রবার

ডা. আমিনুল ইসলাম
এফসিপিএস (মেডিসিন), এমডি (চেস্ট)
রেসপিরেটরী মেডিসিন বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতাল

যাদের অক্সিজেন কম বা অক্সিজেন সাপ্লিমেন্ট এর মাধ্যমে স্বাভাবিক অবস্থায় রাখতে হয়, এরকম অবস্থায় সজাগ সচেতন রোগী নিজে নিজেই যদি ছবির মত করে আধা ঘন্টা থেকে দুই ঘন্টা পর পর নিজে নিজেই পজিশন চেঞ্জ করেন, তাহলে আশাব্যঞ্জক ভাবে অক্সিজেনের মাত্রার উন্নতি হয়। এই চিকিৎসা পদ্ধতিটি অনেকের বেলায় আরো জটিল অবস্থাতে যাওয়া প্রতিরোধ করে।

ছবিটির মত করে আপনাকে

১. আধা ঘন্টা থেকে দুই ঘন্টা প্রথমে উপুড় হয়ে শুয়ে থাকতে হবে।

২. ডান কাত হয়ে থাকতে হবে

৩. ছবিটির মত কৌণিক ভাবে বসে থাকতে হবে

৪. বাম কাত হয়ে থাকতে হবে

আবার ১. উপুর হয়ে থাকতে হবে।

এই সাইকেলটি চালিয়ে যেতে হবে দিনে ১৬ ঘণ্টার মত। এর মধ্যে খাওয়া-দাওয়া, বাথরুম, গোসল স্বাভাবিক নিয়মেই চলবে। ১ থেকে ৪ প্রতিটি পজিশনেই আধা ঘন্টা থেকে ২ ঘন্টা সময় দিতে হবে।

তবে যদি খুব বেশি শ্বাসকষ্ট হয়, ব্লাড প্রেসার কম হয়, হার্টবিট অনিয়মিত হয় বা শ্বাস-প্রশ্বাসের গতি অনেক বেশি হয়, তবে এ পজিশন প্র্যাকটিস করা যাবেনা। আপনি যদি খুব বেশি স্থুল হয়ে থাকেন বা প্রেগনেন্সির মাঝামাঝি বা শেষ অবস্থায় অবস্থায় থাকেন, সে ক্ষেত্রেও এটা করা অনুচিত। ঘাড়ে মেরুদন্ডে গুরুতর কোন আঘাত থাকলেও এটা করা সম্ভব হবে না।

ঐ পজিশনে অবস্থানের সময় পাল্স অক্সিমিটার দিয়ে প্রতি দুই ঘণ্টা পর পর SpO2 (সেচুরেশন) দেখতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যাবে, এই পজিশন প্র্যাকটিস করার কারণে স্যাচুরেশন বেশ ভালো মাত্রায় উন্নতি হয়েছে। যদি সেটা ৯৫% এর বেশী হয়, তবে ১০ শতাংশ অক্সিজেন কমানো যেতে পারে। এভাবে দুই ঘন্টা পর পর অক্সিজেন কমিয়ে কমিয়ে যদি অক্সিজেন ছাড়াই ৯৩ শতাংশ বেশি বজায় রাখতে পারে, তাহলে অক্সিজেন বন্ধ করা যেতে পারে।

উপুড় হয়ে থাকার সময় আপনি চাইলে কপালের নিচে একটি, বুকের নিচে দুইটি, পেটের একেবারে তলদেশে hip এরিয়ায় দুইটি, হাঁটুর নিচে একটি বালিশ ব্যবহার করতে পারেন। তবে খেয়াল রাখতে হবে পেটের নিচে যাতে কোনোভাবেই কোনো চাপ বা বালিশ না থাকে, পেট কে রাখতে হবে একদম মুক্ত। শ্বাসের সাথে সাথে আপনার পেটকে প্রসারিত করার সুযোগ রাখতে হবে, বালিশ বা অন্য কিছু দিয়ে সেটা চেপে রাখা যাবে না।

মোটকথা এই Awake prone পজিশন প্র্যাকটিস এর মাধ্যমে নিজ খরচায়, অন্য কারো হেল্প ছাড়াই আপনি নিজের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে পারেন এবং অক্সিজেন স্বল্পতা দেখা দেয়ার একদম প্রথম থেকেই শুরু করলে অনেকের ক্ষেত্রেই (শতভাগ নয় অবশ্য) আরো খারাপ অবস্থা থেকে নিজেকে ফিরিয়ে আনা সম্ভব হয়। এটি একটি প্রমাণিত চিকিৎসা পদ্ধতি।

ডান বা বাম কাত হয়ে শুয়ে থাকার সময় আপনি কোলবালিশের মত করে বালিশ ব্যবহার করতে পারেন তবে পেটের মধ্যে যাতে সেটা চাপ খেয়ে না থাকে তা খেয়াল রাখতে হবে।

আপনি যদি অক্সিজেনের support এ থাকেন তবে পজিশন চেঞ্জ করার সময় যাতে অক্সিজেনের নল, কোন যন্ত্রপাতি স্থানচ্যুত না হয়ে যায় সেদিকেও খেয়াল রাখতে হবে। একদম উপুড় হয়ে থাকাটা একেবারেই সম্ভব না হলে ডান বা বাম কাত হয়ে থাকলেও কিছুটা উপকার পাওয়া যাবে। ১৬ ঘণ্টা সম্ভব না হলে ১২ ঘণ্টা যদি করতে পারেন, সেটাতেও কিছুটা উপকার পাওয়া যাবে।

ভেন্টিলেটরে চিকিৎসা দেওয়ার সময়ও এই prone পজিশন ব্যবহার করা হয়, তবে সে ক্ষেত্রে আপনার কোনো হাত থাকবে না এ ব্যাপারে, কারণ আপনি তখন এতটাই অসুস্থ যে সেটা চিকিৎসাকর্মীরা আপনাকে করে দিবে। সে অবস্থায় যাওয়ার আগেই একদম প্রথম থেকেই এই প্র্যাকটিস শুরু করে দিবেন। যতক্ষণ আপনি সজাগ, সচেতন এবং নিজে নিজেই এটা করছেন ততক্ষণ এটাকে বলে awake Proning.

খুব অসুস্থ অবস্থায় অন্যরা যখন আপনাকে সেটা করে দিচ্ছে তখন awake শব্দ’টা বাদ দিতে হবে, কারণ ততক্ষণে আপনি গুরুতর অসুস্থ, আর সজাগ, সচেতন নন।

আসুন আমরা অক্সিজেন স্বল্পতা দেখা দেওয়ার একদম প্রথম থেকেই এই awake proning পদ্ধতি শুরু করি।

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে তাজউদ্দীন আহমদ মেডিকেলের জরুরি বিভাগের চিকিৎসক, নার্সদের ওপর হামলা

বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬ মুমূর্ষু রোগীর মৃত্যুর ঘটনায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর এবং কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের ওপর স্বজনদের হামলার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে হাসপাতালের নিরাপত্তা রক্ষায় নিয়োজিত আনসার সদস্যরা এবং পরে স্থানীয় থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।