বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩, ১৭ রবিউস সানি ১৪৪৮
Sponsored
▶
ADVERTISEMENT
Image • Video • Banner Demo Area
সংবাদ

নারী খতনা রোধে আইন প্রণয়ন করবে ডব্লিউএইচও

মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

স্বাস্থ্যকর্মীদের নারী অঙ্গচ্ছেদ বা খতনা (ফিজিএম) করার কাজে জড়িত হওয়া থেকে বিরত রাখতে একটি আচরণবিধি প্রণয়ন করতে চায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সোমবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

জেনেভা থেকে এএফপির বরাতে জানা গেছে, জাতিসংঘের স্বাস্থ্য সংস্থা ফিজিএম বন্ধে প্রয়োজনীয় কার্যকরী পদক্ষেপ নিয়ে একটি নতুন নির্দেশিকা প্রকাশ করেছে। নির্দেশিকায় এই ক্ষতিকর ও নিন্দিত প্রথা চিহ্নিত করতে এবং বেঁচে থাকা নারীদের সহায়তা দিতে সাহায্য করার ক্ষেত্রে স্বাস্থ্যকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকাও তুলে ধরা হয়েছে।

তবে ডব্লিউএইচও জানিয়েছে, বিশ্বের বেশ কিছু অঞ্চলে মধ্যে এমন প্রমাণ রয়েছে, যেখানে স্থানীয় কমিউনিটির বদলে বরং স্বাস্থ্যকর্মীরাই স্বয়ং এই প্রক্রিয়া সম্পাদন করতে মেয়েদের আহ্বান জানায়।

ডব্লিউএইচওর যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং গবেষণা বিভাগের প্রধান পাসকেল অ্যালোটে বলেন, ‘ফিমেল জেনিটাল মিউটিলেশন বা নারী খতনা একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন এবং এটি মেয়েদের স্বাস্থ্যকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে।

তিনি আরও বলেন, ‘স্বাস্থ্যকর্মীদের এই ক্ষতিকর প্রথা সম্পাদনের অপরাধী নয়, পরিবর্তনের এজেন্ট হওয়া উচিত। এবং তাদেরও এই প্রক্রিয়ার শিকারদের জন্য উচ্চমানের চিকিৎসা সেবা প্রদান করা উচিত।’

ফিজিএমে নারীর বাহ্যিক যৌন অঙ্গের আংশিক বা পুরোপুরি অপসারণ অথবা অন্যান্য জখম করা হয়। এটি মারাত্মক স্বাস্থ্য সমস্যা সৃষ্টি করতে পারে, যার মধ্যে সংক্রমণ, রক্তক্ষরণ, বন্ধ্যাত্ব ও প্রসবজনিত জটিলতা রয়েছে।

জাতিসংঘের নারী সংস্থার মতে, বর্তমানে বিশ্বে আনুমানিক ২৩ কোটি ৩০ লাখ মেয়ে ও নারী ফিজিএমের শিকার হয়েছেন, এবং এই প্রথা সাধারণত মেয়েরা বয়ঃসন্ধিতে (প্রাপ্তবয়স্ক হওয়া) পৌঁছানোর আগে সম্পাদিত হয়।

এই ট্রমাটিক ও যন্ত্রণাদায়ক প্রথাটি বন্ধ করতে প্রচুর প্রচেষ্টা করা হয়েছে। এটি সাংস্কৃতিক রীতির সঙ্গে সম্পর্কিত এবং এর কোন স্বাস্থ্যগত উপকারিতা নেই।

ডব্লিউএইচও জানায়, ১৯৯০ সাল থেকে, ফিজিএম করার সম্ভাবনা তিনগুণ কমে গেছে। তবে এটি এখনও ৩০টি দেশে ব্যাপক হাওে প্রচলিত রয়েছে এবং প্রতি বছর আনুমানিক ৪০ লাখ মেয়ে এই ঝুঁকির মধ্যে রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা উল্লেখ করে যে, মেডিকেল পদ্ধতিতে ফিজিএম সম্পাদনে ঝুঁকি রয়েছে, এটি ‘অনিচ্ছাকৃতভাবে প্রথাটিকে বৈধতা প্রদান’ করতে পারে, এবং এর ফলে এই প্রথা নির্মূল করার প্রচেষ্টা ক্ষতিগ্রস্ত হতে পারে।

নতুন নির্দেশিকায় ডব্লিউএইচও একটি পেশাদার আচরণবিধির আহ্বান জানায়, যাতে স্পষ্টভাবে স্বাস্থ্যকর্মীদের ফিজিএম সম্পাদন করা থেকে বিরত রাখা যায়।

এছাড়া, এটি ‘প্রতিরোধে স্বাস্থ্যকর্মীদের ইতিবাচকভাবে যুক্ত করা এবং প্রশিক্ষণ দেওয়া’ প্রয়োজন বলে সংস্থাটি মতামত দিয়েছে।

নতুন নির্দেশিকা তৈরির নেতৃত্বে থাকা ডব্লিউএইচওর বিজ্ঞানী ক্রিস্টিনা পালিত্তো বলেন, ‘গবেষণা থেকে জানা যায়, স্বাস্থ্যকর্মীরা ফিজিএম সম্পর্কে মনোভাব পরিবর্তনে প্রভাবশালী মতামতদাতা হতে পারে।’

তিনি বলেন, ‘ডাক্তার, নার্স ও সেবা প্রদানকারীদের নিয়ে কাজ করা ফিজিএম প্রতিরোধ এবং সাড়া দেওয়ার একটি মূল উপাদান হওয়া উচিত।’

প্রতিরোধের পাশাপাশি নতুন নির্দেশিকায় ফিজিএমের শিকারদের জন্য সহানুভূতিশীল এবং উচ্চমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ক্লিনিক্যাল সুপারিশও অন্তর্ভুক্ত করা হয়েছে।

ফিজিএমের কারণে দীর্ঘমেয়াদী বিভিন্ন স্বাস্থ্য সমস্যা সৃষ্টি হতে পারে। ডব্লিউএইচও জানায়, ‘শিকারদের বিভিন্ন জীবনের পর্যায়ে স্বাস্থ্যসেবা প্রয়োজন হতে পারে, যেমন মানসিক স্বাস্থ্যসেবা, প্রসবজনিত ঝুঁকি ব্যবস্থাপনা এবং যেখানে প্রযোজ্য, সার্জিক্যাল মেরামত।’

প্ল্যাটফর্ম/

সাম্প্রতিক সংবাদ

[bd_prayer_times]

সম্পর্কিত সংবাদ

World Health Organization

কলেরা, মেনিনজাইটিস ও প্লেগের সর্বশেষ বৈশ্বিক প্রবণতা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্ল্যাটফর্ম প্রতিবেদক: এস এম এম মুসাব্বির উদ্দিন বিশ্ব  স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, ২০২৫ সালে বিশ্বব্যাপী কলেরায় মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। একই সময়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে প্রতিবেদন করা কলেরা আক্রান্তের সংখ্যা কমেছে। সর্বশেষ Weekly Epidemiological Record-এ প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কলেরায় মৃত্যুর সংখ্যা ৩০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৫ সালে

বিস্তারিত পড়ুন
ফাইল ছবি
আন্দোলন

বিসিএসের বয়সসীমা ৩৪ করা ও নতুন পে-স্কেলের আলোকে ভাতা বৃদ্ধিসহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের মানববন্ধন

বিসিএসের বয়সসীমা ৩৪ নির্ধারণ করে ঘোষিত ৫১তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সংশোধিত সার্কুলার জারি, নতুন পে-স্কেলের সমন্বয়পূর্বক রেসিডেন্সি, এফসিপিএস, ডিপ্লোমা চিকিৎসকদের ভাতা বৃদ্ধিসহ পাঁচ দফা দাবি জানিয়েছেন চিকিৎসকগণ এবং ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস (ডিএমজে)। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে এ দাবি

বিস্তারিত পড়ুন
রোগ বিষয়ক তথ্য

বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট আমদানি বন্ধ, তবে কোনো সিদ্ধান্ত হয়নি গ্লাইফোসেট নিয়ে

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬ বিষাক্ত বালাইনাশক প্যারাকোয়াট গ্রুপের আমদানি, নতুন নিবন্ধন ও লাইসেন্স নবায়ন কার্যক্রম পুরোপুরি বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বালাইনাশক কারিগরি উপদেষ্টা কমিটি। দেশে মজুত থাকা প্যারাকোয়াট গ্রুপের বালাইনাশক ছয় মাসের মধ্যে শূণ্য করার সিদ্ধান্ত হয়েছে। তবে গ্লাইফোসেট নিয়ে তেমন কোনো সিদ্ধান্ত আসি নি। চলুন আমরা জানি প্যারাকোয়াট নিষিদ্ধ

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিনামুল্যে ৬ টি সফল লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন, প্রস্তুত আরও ৪ টি

২৩ সেপ্টেম্বর, বুধবার, ২০২৬ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হস্পিটালে বিনামূল্যে ছয়টি লিভার (যকৃত) প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে। এখন থেকে প্রতিষ্ঠানটিতে নিয়মিত এই জটিল অস্ত্রোপচার করা হবে। বছরে অন্তত ২৪টি লিভার প্রতিস্থাপনের লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এফ এম

বিস্তারিত পড়ুন
ডেঙ্গু

ঢাকা শহর ডেঙ্গু রোগে আক্রান্ত, মানুষ সচেতন হলে ঢাকা শহর সুস্থ হবে

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ ঢাকা শহরে ডেঙ্গু এখন আর শুধু একটি মৌসুম নয়, এটি একটি জনস্বাস্থ্য চ্যালেঞ্জে পরিণত হয়েছে। প্রতি বছর বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে রাজধানীতে ডেঙ্গু রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। দ্রুত নগরায়ন, জনসংখ্যা ঘনত্ব বৃদ্ধি, অপরিকল্পিত নগর পরিকল্পনা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা এবং জমে থাকা পানিতে এডিস

বিস্তারিত পড়ুন
প্রথম পাতা

দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ এর মাধ্যমে কিডনি প্রতিস্থাপন করলো বিএমইউ

শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ দেশে প্রথমবারের মতো ‘ইমোশনাল ডোনার’ বা আবেগগতভাবে সম্পৃক্ত স্বেচ্ছাদাতার মাধ্যমে সফলভাবে কিডনি প্রতিস্থাপন সম্পন্ন হয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ)। এর মধ্য দিয়ে দেশে কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে নতুন একটি সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিএমইউতে

বিস্তারিত পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Time limit is exhausted. Please reload the CAPTCHA.

🔔 নোটিফিকেশন
নতুন খবর ও গুরুত্বপূর্ণ আপডেট পেতে নোটিফিকেশন চালু করুন।